এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম। তাই ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলে। এই প্রভাবগুলি হল –
আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল –
ভারতের গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকালে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তেমন বৃষ্টিপাত হয় না।
ঋতু পরিবর্তন –
মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন -এর ওপর নির্ভর করে ভারতে চারটি ঋতু বিরাজ করে, যেমন – গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়।
বৃষ্টিপাত –
মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে 90% বৃষ্টিপাত হয়। মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে বৃষ্টিপাত সবথেকে বেশি হয়। এই মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের করমণ্ডল উপকূলে বর্ষাকালে এবং শীতকালে দুবার বৃষ্টিপাত হয়।
উষ্ণতা –
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের প্রভাবে উষ্ণতা কিছুটা হ্রাস পায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর ফলে শীতকালে শীতের প্রভাব বৃদ্ধি পায়।
প্রাকৃতিক দুর্যোগ –
মৌসুমি বায়ুর অনিয়মিত ও অনিশ্চয়তার জন্য মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও অতিবৃষ্টির ফলে বন্যা এবং কোথাও অনাবৃষ্টির ফলে খরার সৃষ্টি হয়।
ঘূর্ণবাত সৃষ্টি –
শরৎকালে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু এবং সমুদ্রবায়ুর সংঘর্ষে বঙ্গোপসাগর বা আরবসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়।
বৃষ্টিপাতের অসম বণ্টন –
মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিম উপকূল, উত্তর-পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটে। অপরদিকে রাজস্থানের মরু অঞ্চল ও পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালের বৃষ্টিচ্ছায় অঞ্চল প্রভৃতি স্থানে বৃষ্টির পরিমাণ কম। তাই মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের জলবায়ুতে বৃষ্টিপাতে অসম বন্টন লক্ষ করা যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment