এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো।
অথবা, ভারতের কৃষিকার্যে জলসেচের গুরুত্ব কতখানি?
ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব –
পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরাম (চেরাপুঞ্জি) ভারতে অবস্থান করলেও একাধিক কারণে ভারতের কৃষিকাজে জলসেচের প্রয়োজন হয়, যেমন –
মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা –
ভারতের বৃষ্টিব্যবস্থা মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। কিন্তু মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের কোনো নিশ্চয়তা নেই। ফলে কখনও খরা আবার কখনও বন্যার সৃষ্টি হয়। তাই ফসল উৎপাদনের জন্য কৃষিজমিতে জলসেচ ব্যবস্থা অপরিহার্য।
শীতকালীন বৃষ্টিপাতের অভাব –
ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের চাহিদা মেটাতে বর্ষাকালীন চাষের পাশাপাশি শীতকালেও খাদ্যশস্য ও রবিশস্যের চাষ অত্যন্ত জরুরি। কিন্তু শীতকালে বৃষ্টিপাত না হওয়ায় জলের চাহিদা মেটাতে জলসেচের প্রয়োজন। উদাহরণ – বিহার ও উত্তরপ্রদেশে জলসেচের অগ্রগতিতে রবিশস্যের উৎপাদন অনেকখানি বৃদ্ধি পেয়েছে।
বৃষ্টিপাতের অসম বণ্টন –
ভারতের সব স্থানে সমান বৃষ্টিপাত হয় না। উত্তর ভারতে পূর্ব থেকে পশ্চিমে এবং দক্ষিণ ভারতে পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। তাই সর্বত্র কৃষিকার্যের জন্য উপযুক্ত জলসেচের প্রয়োজন।
উচ্চফলনশীল শস্যের চাষ –
স্বাধীনোত্তর ভারতে সবুজ বিপ্লবের কারণে উচ্চফলনশীল শস্যের চাষ বেড়েছে। উচ্চফলনশীল বীজ রোপণের জন্য প্রচুর জলের প্রয়োজন। এই জলের চাহিদা মেটানোর জন্য জলসেচ প্রয়োজনীয়। উদাহরণ – পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে গম চাষের উন্নতিতে জলসেচের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মৃত্তিকার জলধারণ ক্ষমতা –
ভারতের বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন। যেসব মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম সেইসব মৃত্তিকায় জলসেচন অপরিহার্য। উদাহরণ – মহারাষ্ট্রের পূর্বাংশের মৃত্তিকায় খনিজের পরিমাণ বেশি থাকায় জলধারণ ক্ষমতা কম এবং জলসেচ অত্যন্ত জরুরি।
শস্যের জল-চাহিদার পার্থক্য –
ভারতে উৎপন্ন সমস্ত ফসলের জলের চাহিদা সমান নয়। ধান, পাট প্রভৃতি ফসলের জলের চাহিদা বেশি। গমের ক্ষেত্রে জলের চাহিদা মাঝারি, অন্যদিকে জোয়ার, বাজরা, রাগী প্রভৃতি ফসলের জলের চাহিদা কম, তাই যে ফসলে জলের চাহিদা বেশি তার জন্য উপযুক্ত সেচ কার্যের প্রয়োজন। উদাহরণ – ওড়িশায় পাট চাষের জন্য হীরাকুঁদ পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।
বহুফসলি শস্যের চাষ –
একই জমি থেকে বছরে একাধিক ফসল পাওয়ার জন্য শস্যাবর্তন পদ্ধতির উন্নতি ঘটানো হয়েছে যা একমাত্র জলসেচ ব্যবস্থার উন্নতির মাধ্যমে সম্ভব। উদাহরণ – পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কৃষির উন্নতিতে ময়ূরাক্ষী ও দামোদর পরিকল্পনার ভূমিকা অপরিসীম।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment