এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করো।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহারগুলি হল –
- বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার গতিপ্রকৃতি জানা ও আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণের জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়।
- কোনো অঞ্চলের খনিজ, বনজ ও কৃষিজ সম্পদের উৎস, বণ্টন এবং ব্যবহার জানার জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়।
- কোনো নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ, সেই অঞ্চলের অবস্থান, বিস্তার, সীমানা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হলো –
- নির্দিষ্ট স্কেল – এই জাতীয় মানচিত্র সর্বদা একটি নির্দিষ্ট স্কেল ও অনুপাতের ভিত্তিতে অঙ্কন করা হয়।
- নির্দিষ্ট বিস্তার ও অবস্থান – নির্দিষ্ট স্কেল ও অনুপাতের ভিত্তিতে অঙ্কিত এরূপ মানচিত্রগুলির নির্দিষ্ট অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার থাকে।
- নির্দিষ্ট ও নিখুঁত তথ্য – নিখুঁতভাবে জরিপ কাজ দ্বারা প্রাপ্ত তথ্য বা উপগ্রহ চিত্র বা বিমান চিত্র (Aerial photo) থেকে সংগৃহীত প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে এরূপ মানচিত্র অঙ্কন করা হয়।
- উপাদানের সমাবেশ – বেশ কিছু নির্বাচিত ভৌগোলিক উপাদানের সমাবেশে (ভূপ্রকৃতি, নদনদী, উদ্ভিদ, পরিবহণ, জনবসতি) এই মানচিত্র অঙ্কন করা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন