এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিভিন্ন শ্রেণির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিভিন্ন শ্রেণির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিভিন্ন শ্রেণির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
নির্দিষ্ট স্কেল অনুসারে প্রধানত তিনটি শ্রেণির টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করা হয়। এগুলি হল –
আন্তর্জাতিক শ্রেণি (International Series) – এই শ্রেণির মানচিত্রের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল –
- স্কেল – এগুলি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, R.F. 1 : 10,00,000, এগুলিকে মিলিয়ন শিট বলে।
- বিস্তার ও সংখ্যা – এই শ্রেণিতে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 1111টি করে মোট 2222টি পৃথিবীর টপোমানচিত্র আছে।
নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি কমতে থাকায় মিলিয়ন শিটকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
- 0° থেকে 60° অক্ষাংশীয় অঞ্চলে 4° অক্ষাংশ ও 6° দ্রাঘিমাংশ যুক্ত মিলিয়ন শিটের সংখ্যা হল = \( \frac{60^\circ\times360^\circ}{4^\circ\times6^\circ} \) = 900টি।
- 60° থেকে 88° অক্ষাংশীয় অঞ্চলে 4° অক্ষাংশ ও 12° দ্রাঘিমাংশ যুক্ত মিলিয়ন শিটের সংখ্যা হল = \( \frac{28^\circ\times360^\circ}{4^\circ\times12^\circ} \) = 210টি।
- 88° থেকে 90° অক্ষাংশীয় অঞ্চলে 4° অক্ষাংশ এবং 360° দ্রাঘিমাগত বিস্তার ধরে মিলিয়ন শিটের সংখ্যা হল = \( \frac{2^\circ\times360^\circ}{2^\circ\times360^\circ} \) = 1টি।
সুতরাং, 900 + 210 + 1 = 1111 × 2 = 2222টি।
দক্ষিণ এশীয় শ্রেণি – দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশসমূহ এই শ্রেণির অন্তর্গত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, চিন, সৌদি আরব, মায়ানমার প্রভৃতি দেশ।
বৈশিষ্ট্য –
- এগুলি মাঝারি স্কেলের মানচিত্র। এর R.F. 1 : 200000।
- এগুলি 8° অক্ষরেখা ও 12° দ্রাঘিমারেখার মধ্যে বিস্তৃত হয়।
ভারত ও প্রতিবেশী দেশসমূহের শ্রেণি – ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ যেমন আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চিন, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কার ভুবৈচিত্র্যসূচক দেখানোর জন্য এই শ্রেণির মানচিত্র অঙ্কন করা হয়েছে।
বৈশিষ্ট্য –
- স্কেল – এগুলি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। R.F. 1 : 100000।
- বিস্তার – 4° অক্ষাংশ ও 4° দ্রাঘিমাংশগত বিস্তার, তাই এদের 4° শিট বলা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিভিন্ন শ্রেণির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিভিন্ন শ্রেণির ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন