ব্রহ্মপুত্র নদে প্রচুর চড়া সৃষ্টি হয়েছে কেন? ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ব্রহ্মপুত্র নদে প্রচুর চড়া সৃষ্টি হয়েছে কেন? ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন-মাধ্যমিক ভূগোল
ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন-মাধ্যমিক ভূগোল

ব্রহ্মপুত্র নদে প্রচুর চড়া সৃষ্টি হয়েছে কেন?

ব্রহ্মপুত্র নদে প্রচুর চড়া সৃষ্টি হওয়ার কারণ –

পূর্ব ভারতের একটি প্রধান নদ হল ব্রহ্মপুত্র। এই নদ তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে দীর্ঘ পার্বত্য প্রবাহ অতিক্রম করে অরুণাচল প্রদেশ হয়ে অসম সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দীর্ঘ পার্বত্যপথ অতিক্রম করার জন্য জলের সঙ্গে বয়ে আসা নুড়ি, বালি, পলি প্রভৃতি মধ্য বা সমভূমি প্রবাহে নদীগর্ভে সঞ্চিত হয়। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের ঢাল মধ্যপ্রবাহে খুব কমে যাওয়ায় বহন ক্ষমতা একদম হ্রাস পায় ফলে নদীগর্ভে সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়। এইভাবে দীর্ঘদিন ধরে ক্রমাগত পলি সঞ্চয়ের ফলে নদীর প্রবাহপথে ছোটো বড়ো বহু চড়ার সৃষ্টি হয়েছে।

উদাহরণ – ব্রহ্মপুত্র নদের মধ্যে সৃষ্ট মাজুলি চড়াটি পৃথিবীর বৃহত্তম নদী চড়া।

ব্রহ্মপুত্র নদে চড়া সৃষ্টি
ব্রহ্মপুত্র নদে চড়া সৃষ্টি

ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন?

অসমের প্রধান নদ ব্রহ্মপুত্রে প্রায়ই বন্যার সৃষ্টি হয়। এর প্রধান কারণগুলি হল –

  1. গতিপথ – মেঘালয় মালভূমি ও হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ব্রহ্মপুত্র নদীটি বেশ বন্যাপ্রবণ।
  2. অগভীর নদীখাত – ব্রহ্মপুত্র নদ যে অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই নদী খাতের ঢাল অত্যন্ত কম। ফলে নদীবাহিত পলি, নুড়ি নদীখাতে সঞ্চিত হয়। বহু বছর ধরে পলি সঞ্চয়ের ফলে ব্রহ্মপুত্র নদের গভীরতা হ্রাস পেয়েছে। ফলে বন্যার সৃষ্টি হয়েছে।
  3. বালুচরের উপস্থিতি – ব্রহ্মপুত্র নদের অগভীর প্রশস্ত উপত্যকায় পলি সঞ্চয়ের ফলে প্রচুর বালুচর ও দ্বীপের সৃষ্টি হয়েছে।
  4. অধিক বৃষ্টিপাত ও বরফগলা জল – ব্রহ্মপুত্র নদের উপনদীগুলি বরফগলা জলে পুষ্ট। ফলে অগভীর নদীখাতে বরফবাহিত ও নদীবাহিত পলি সঞ্চিত হলে ও জল এসে পতিত হলে তা বহন করার ক্ষমতা থাকে না। ফলে বন্যার সৃষ্টি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ব্রহ্মপুত্র নদে প্রচুর চড়া সৃষ্টি হয়েছে কেন? ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান