নেতাজি ও নজরুলকে প্রথম কাছ থেকে দেখার অভিজ্ঞতা কীভাবে রামকুমার চট্টোপাধ্যায়ের মনে থেকে গিয়েছিল—এই রচনাধর্মী প্রশ্নের উত্তর এখানে পড়বে। সপ্তম শ্রেণির বাংলা পাঠ ‘কাজী নজরুলের গান’-এর ঘটনাক্রম, গানের প্রভাব এবং বাড়ি ফিরে তবলা বাজানোর প্রসঙ্গ একসঙ্গে ধরে সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে। পাঠের সঙ্গে মিলিয়ে বিশদ উত্তরটি পড়লে ঘটনার ধারাবাহিকতা মনে রাখা সহজ হবে।

রচনাধর্মী প্রশ্নোত্তর
কমবেশি আট-দশটি বাক্যে উত্তর লেখো
1. লেখক নেতাজি ও নজরুলকে কাছ থেকে প্রথম দেখার অভিজ্ঞতা নিজের ভাষায় ব্যক্ত করো।
উত্তর: প্রখ্যাত সংগীতশিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের ‘কাজী নজরুলের গান’ গদ্যাংশে নেতাজি ও নজরুলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা সুন্দরভাবে ব্যক্ত করেছেন। লেখক ছেলেবেলায় স্কুলে যাওয়ার সময় হেদো পার্কের কাছে বেশ ভিড় দেখে পথচলতি ব্যক্তির কাছ থেকে জানতে পারেন নেতাজি সেখানে আসবেন বক্তৃতা দিতে। জায়গাটা ছিল বিডন স্ট্রিটের কাছে অবস্থিত সরকার বাগান। নেতাজি আসবেন শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায় সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যান। তারপর তিনি শোনেন একই মঞ্চে নজরুলও আসবেন কারণ, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানই ছিল তৎকালীন স্বদেশি মিটিং-এর রীতি। কিছু সময় পরে মঞ্চে উপস্থিত হন গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ দেবদূতসম নেতাজি। তারপরেই উপস্থিত হন কাজী নজরুল। দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখতে পেয়ে আনন্দে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। মুখ ভরতি পান এবং গলায় বাঁধা হারমোনিয়াম নিয়ে নজরুল যে গান গাইলেন, তাতে সভা স্তব্ধ হয়ে যায়। প্রথম জীবনে দ্যাখা সেই ছবি লেখক ভবিষ্যতেও ভুলতে পারেননি। ওই বয়সে নজরুল ও নেতাজিকে দেখে লেখক আবেগতাড়িত হয়ে উঠেছিলেন। তারপর তিনি বাড়ি ফিরে তবলাকে সঙ্গী করে তার বোলে ডুব দেন উত্তেজনা কমাতে। এইভাবেই লেখক সেই বিচিত্র অভিজ্ঞতার কথা সহজ ভাষায় সুন্দরভাবে প্রকাশ করেছেন।
এই অধ্যায়ের আরও পোস্ট
- কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ
- কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
এই উত্তরে প্রথম দর্শনের বিস্ময়, নজরুলের গানের মুগ্ধতা এবং তবলায় ডুবে যাওয়ার ঘটনাটি ধারাবাহিকভাবে এসেছে। বড়ো উত্তর লেখার সময় মূল ঘটনার ক্রম ও প্রশ্নের চাহিদা ধরে এগোবে। আগে বিষয়সংক্ষেপ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ে নিয়ে এই উত্তরটি অনুশীলন করো।





মন্তব্য করুন