সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

‘দুটি গানের জন্মকথা’ অধ্যায়ের বড়ো প্রশ্নে গানের ইতিহাস, জাতীয় সংগীতের তাৎপর্য এবং বাংলার প্রকৃতির সঙ্গে কবির আত্মিক সম্পর্ক বিশ্লেষণ করতে হয়। এই লেখায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতেকলমের 2টি বিশদ প্রশ্ন এবং দুই গানের 3টি রচনাধর্মী প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর রয়েছে। প্রতিটি উত্তরে মূল বক্তব্য, তার ব্যাখ্যা ও প্রাসঙ্গিক উদাহরণ আলাদা অনুচ্ছেদে সাজানো হয়েছে।

দুটি গানের জন্মকথা রচনাধর্মী প্রশ্নোত্তর — লেখার টেবিলে রবীন্দ্রনাথের প্রতীকী চিত্র
Contents Show

হাতেকলমে — নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো

3.1. ‘জনগণমন’কে জাতীয় সংগীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল?

উত্তর: ‘জনগণমন’কে জাতীয় সংগীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন, গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। এই কারণে জাতীয় সংগীতরূপে ‘জনগণমন’ গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল।

বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিনবিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাঁকে চিঠিতে লিখে জানান যে, কবির কোনো এক রাজসরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারতসম্রাটের আগমন উপলক্ষে তাঁকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ‘ভারতভাগ্যবিধাতা’ যিনি জনগণের অন্তর্যামী পথপরিচালক, যুগযুগান্তরের মানবভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না। এ কথা সেই রাজভক্ত বন্ধুও বুঝেছিলেন। এইভাবে সেই বিরোধিতার অবসান ঘটেছিল।

3.2. ‘রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন’—1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেন?

উত্তর: 1919 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে রবীন্দ্রনাথ যান মদনপল্লী। সেখানকার ‘থিয়োসফিক্যাল কলেজ’-এর অধ্যক্ষ এবং রবীন্দ্রবন্ধু জেমস এইচ. কাজিন্স তাঁর সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গানটি গেয়েছিলেন। এর 11 বছর পর 1930 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে যান সোভিয়েত রাশিয়া। মস্কোয় ‘পায়োনিয়ার্স কমিউন’-এ অনাথ বালক-বালিকারা তাঁকে অভ্যর্থনা জানায়। সেখানেও তাদের অনুরোধে রবীন্দ্রনাথ গানটি গেয়েছিলেন। এইভাবে 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ গানটি ব্যবহার করেন।

জনগণমন — রচনাধর্মী প্রশ্নোত্তর

কমবেশি আট-দশটি বাক্যে উত্তর লেখো

1. জাতীয় সংগীত হিসেবে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ কতটা সার্থক, তা বিচার করো।

উত্তর: জাতীয় সংগীত হল সেই প্রশস্তিসূচক সংগীত, যার মধ্য দিয়ে কোনো জাতির ইতিহাস-সংস্কৃতি-গৌরবগাথা-মনন-চিন্তন প্রভৃতি প্রকাশ পায়। আর ভারতবর্ষ যেহেতু দর্শন ও অধ্যাত্মবাদের পীঠস্থান, সেহেতু তার অন্তঃস্থলায় যে পরমেশ্বরের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তি ভাব থাকবে তা প্রাসঙ্গিক। এই গানের মধ্য দিয়ে সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনকারী ভারতভাগ্যবিধাতারূপী পরমেশ্বরের জয়ঘোষণা করা হয়েছে। এখানে তিনি জনগণের মনের রাজরাজেশ্বর ও ‘মঙ্গলদায়ক’ রূপে অবতীর্ণ। তাই কবিগুরুর এই গানটি জাতীয় সংগীত হিসেবে সম্পূর্ণ সার্থক, এ কথা বলা যায়।

2. কবিগুরুর ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানে প্রকাশিত ভারতবর্ষের ভূপ্রাকৃতিক গঠনের পরিচয় দাও।

উত্তর: কবিগুরুর এই ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক গঠনের পরিচয় পাওয়া যায়। তার একদিকে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বতমালা ও তার পাদদেশে দীর্ঘবিস্তৃত হিমাচলপ্রদেশ। অন্যদিকে গঙ্গা-যমুনা বিধৌত উর্বরা উপত্যকাভূমি। আবার পঞ্চনদের দেশ পাঞ্জাব ও সিন্ধু-উপত্যকা ভূমি যেমন ভারতভূমির সজীবতা ও প্রাণচঞ্চলতার পরিচয় দেয়, তেমন মারাঠা-দ্রাবিড়ে কঠোররূপ প্রকাশ পেয়েছে। একদিকে বিন্ধ্য, হিমাচল, গুজরাট অন্যদিকে বাংলা, বিহার, ওড়িশা—কঠিনে-কোমলে মিশ্রিত ভারত-আত্মার এক প্রাণ ও এক সুরে ধ্বনিত হয় সেই পরমাত্মারই জয়গান।

আমার সোনার বাংলা — রচনাধর্মী প্রশ্নোত্তর

কমবেশি আট-দশটি বাক্যে উত্তর লেখো

1. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ গানটিতে কবি বাংলা মায়ের যে অপরূপ শোভার বর্ণনা দিয়েছেন, তা নিজের ভাষায় লেখো।

উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটির মধ্য দিয়ে তিলোত্তমা বাংলার অপরূপ সৌন্দর্য প্রকাশ করেছেন। কবি অন্তর দিয়ে এই উন্মুক্ত নীলাকাশ ও প্রাণদায়ী বাতাসকে ভালোবেসেছেন। তাই মধুর আবেশে কবির অন্তরে যেন মধুর বাঁশি বাজে। ফাগুনে আমের বোলের গন্ধে, ভরা অঘ্রানে ক্ষেতের ফসলের সুবাসে কবি বিহ্বল। নদীর কূলে, বটের মূলে শ্যামলিম বাংলার যে শোভা, তা যেন মায়ের স্নেহাঞ্চল বিছানো। পাখপাখালির কূজন বা পত্রের মর্মরধ্বনির শব্দ যেন সুধাময় বাণী। এইভাবে প্রকৃতির শোভা, স্নেহচ্ছায়া ও মায়ামমতায় জড়িয়ে আছে সোনার বাংলার অপরূপ দৃশ্য।

জিজ্ঞাস্য ও পুনরালোচনা

‘জনগণমন’কে জাতীয় সংগীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল?

এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ গানটিতে কবি বাংলা মায়ের যে অপরূপ শোভার বর্ণনা দিয়েছেন, তা নিজের ভাষায় লেখো।

এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।

দুটি গানের জন্মকথা — বিষয়সংক্ষেপ · দুটি গানের জন্মকথা — অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর · দুটি গানের জন্মকথা — সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্যান্য অধ্যায়

উপসংহার

এই 5টি বিশদ উত্তরে ‘জনগণমন’-এর ইতিহাস ও জাতীয় তাৎপর্যের পাশাপাশি ‘আমার সোনার বাংলা’র প্রকৃতি ও মাতৃপ্রেমের রূপ ব্যাখ্যা করা হল। বড়ো উত্তর লেখার সময় প্রশ্নের সব দিক ধরে প্রাসঙ্গিক তথ্য, উদাহরণ ও ব্যাখ্যা যুক্ত করো। দুই গানের সাধারণ দেশপ্রেম এবং পৃথক প্রকাশভঙ্গি মনে রাখলে যুক্তিসংগত ও সম্পূর্ণ উত্তর গড়ে তোলা যাবে।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান রচনাধর্মী প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর