সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণির বাংলা পাঠ ‘দুটি গানের জন্মকথা’য় রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি দেশপ্রেমের গানের ভাব ও রচনাপট আলোচিত হয়েছে। ‘জনগণমন অধিনায়ক জয় হে’ এবং ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’—এই দুই গানে দেশের প্রতি ভালোবাসা দুটি স্বতন্ত্র রূপ পেয়েছে। এই বিষয়সংক্ষেপে গানের জন্মকথা, মূলভাব, গুরুত্বপূর্ণ টীকা ও শব্দার্থ একসঙ্গে পড়ে অধ্যায়টি বুঝে নেওয়া যাবে।

দুটি গানের জন্মকথা বিষয়সংক্ষেপ — রবীন্দ্রনাথ, নদী, ধানখেত ও পর্বতের প্রতীকী চিত্র
Contents Show

জনগণমন অধিনায়ক জয় হে — উৎস

‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গানটির সুরও দিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজেই। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, তবে এ কথা জানা যায় যে, গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় 1911 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর, ‘ভারতের জাতীয় কংগ্রেস’-এর 26তম বার্ষিক অধিবেশনে।

জনগণমন অধিনায়ক জয় হে — পাঠপ্রসঙ্গ

একসময় ব্রহ্মসংগীত হিসেবে পরিবেশিত এই গানটি স্বাধীন ভারতের জাতীয় সংগীতের মর্যাদায় ভূষিত হয়েছে। গানটি রচনার পিছনে যাই ইতিহাস থাকুক না কেন, কবিগুরুর আত্মানুভূতিলব্ধ দর্শনচিন্তা, অধ্যাত্মচেতনা, বিচারবিশ্লেষণী মনন ও ঐকান্তিক দেশপ্রেম গানটির ভাববস্তুকে সমৃদ্ধ করেছে। কবি তাই ভারতভাগ্যবিধাতারূপী জনগণের অন্তর্যামী পরমেশ্বরের জয় ঘোষণা করেছেন।

জনগণমন অধিনায়ক জয় হে — বিষয়সংক্ষেপ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই গানের মধ্য দিয়ে জনগণমনের অধিনায়ক অর্থাৎ নিয়ন্তা ভারতভাগ্যবিধাতার বন্দনা করেছেন। পঞ্জাব-সিন্ধু-গুজরাট-মারাঠা-দ্রাবিড়-উৎকল-বঙ্গ-বিন্ধ্য-আসমুদ্রহিমাচল জেগে ওঠে তাঁর শুভ নামে, কলকলোলিত হয়ে ওঠে গঙ্গা-যমুনা। তাঁর জয়গাথা গেয়ে ভারতের আপামর জনগণ তাঁর শুভ আশিস কামনা করেছে। জনগণের সেই দুঃখভাগহারী মঙ্গলদায়ী ভারতভাগ্যবিধাতার জয়ঘোষণা ধ্বনিত হয়েছে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি — উৎস

প্রথমে সুনির্দিষ্ট কোনো গ্রন্থে গানটি ছিল না। জানা যায় বঙ্গভঙ্গের প্রাক্কালে 1905 খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় এবং ভক্তদের মাধ্যমে থেকে গীত হয়ে তা সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি — পাঠপ্রসঙ্গ

বঙ্গভঙ্গের তাৎক্ষণিক উত্তেজনায় ও আবেগে রচিত পাঠ্য গানটি তৎকালীন স্বদেশি আন্দোলনের জোয়ারে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হলে ওই দেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়। এই গানের মধ্য দিয়ে মাতৃরূপে কল্পিত জন্মভূমির প্রতি কবির গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ পেয়েছে। দেশমাতৃকার প্রতি ঐকান্তিক ভালোবাসা অর্থাৎ দেশপ্রেম ও অনুভব্য সৌন্দর্যের অনুভূতি গানটির ভাববস্তুকে সমৃদ্ধ করেছে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি — বিষয়সংক্ষেপ

কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর প্রাণের চেয়েও প্রিয় দেশমাতৃকাকে সোনার মতো মহামূল্যবান বস্তুর সঙ্গে তুলনা করেছেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানে। এই বাংলার দিগন্তবিস্তৃত উন্মুক্ত-উদার আকাশ ও প্রাণদায়ী বাতাসকে কবি ভালোবেসেছেন হৃদয় দিয়ে। ফাল্গুনের আমের বোলের গন্ধ, অঘ্রান মাসের শস্যভরা ক্ষেতের সুবাসে তিনি দেখতে পেয়েছেন বঙ্গজননীর অপরূপ মধুর হাসি। বটের মূলে, নদীর কূলে কূলে স্নেহের আঁচল দিয়ে বঙ্গজননী বিছিয়ে দেন ছায়াভরা সুশীতলতা। বঙ্গমায়ের মুখের বাণী কবির কানে সর্বদাই অমৃতসুধা বর্ষণ করে। এই মায়ের মুখমণ্ডল দুঃখকষ্টে বা অপমানে মলিন হলে সন্তান হিসেবে কবি মর্মাহত হন এবং তার চোখ জলে ভরে যায়।

গুরুত্বপূর্ণ টীকা

জাতীয় সংগীত

প্রত্যেক দেশেরই নিজস্ব জাতীয় সংগীত আছে। যে-কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, স্বাধীনতা দিবস প্রভৃতি নানা অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয়। আমাদের ভারতবর্ষের জাতীয় সংগীতটি হল ‘জনগণমন অধিনায়ক জয় হে’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটির রচয়িতা। জাতীয় সংগীত গাওয়ার সময় সকলকে উঠে দাঁড়াতে হয়। আমাদের জাতীয় সংগীতটি পরিবেশন করার সময়সীমা হল 52 সেকেন্ড।

মাঘোৎসব

মাঘ মাসে অনুষ্ঠিত ব্রাহ্মধর্মাবলম্বীদের অনুষ্ঠান বিশেষই হল মাঘোৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ‘শান্তিনিকেতন’ আশ্রমে সারাবছর ধরে নানা ধরনের উৎসব পালিত হত। আশ্রমিকদের নিস্তরঙ্গ জীবনে এই উৎসবগুলির তাৎপর্য ছিল অপার। মাঘ মাসের 11 তারিখে পালিত হয় মাঘোৎসব। এই উৎসবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1318 বঙ্গাব্দের মাঘোৎসবেই প্রথম গাওয়া হয় ‘জনগণমন’ গানটি।

বিশ্বভারতী

বিদ্যালয়ের যান্ত্রিকতা ও নীরস আনন্দহীন শিক্ষার হাত থেকে শিক্ষার্থীকে মুক্তি দিতে প্রকৃতির পাঠশালায় ছাত্রদের ডাক দেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই উদ্দেশ্যেই বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে 1921 প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 1951 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়।

পুলিনবিহারী সেন

‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র পুলিনবিহারী সেন বহু প্রবন্ধগ্রন্থের রচয়িতা। রবীন্দ্রনাথের রচনাব্যাখ্যায় তাঁর প্রবন্ধগুলি আজও আদর্শস্থানীয়। পুলিনবিহারী বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। পুলিনবিহারী রচিত ‘রবীন্দ্রায়ণ’ (1368) গ্রন্থটি সেসময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর নানা বিষয়ে পত্রালাপ চলত। এমন একটি চিঠি থেকেই ‘জনগণমন’ গানটির উৎস উদ্ধার করা গিয়েছে।

ডা. নীলরতন সরকার

(1861-1943) রবীন্দ্রনাথের সমবয়স্ক ডাক্তার নীলরতন সরকার ছিলেন একজন প্রসিদ্ধ অ্যালোপ্যাথিক চিকিৎসক। দক্ষিণ 24 পরগনার ন্যাতারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বদেশি শিল্প-ব্যবসা ও বৃহত্তরজনহিতকর কাজের জন্য তৎকালে নীলরতন সরকারের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালে আজও বহু মুমূর্ষুর চিকিৎসা হয়। দীর্ঘদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি পেয়েছিলেন ‘নাইট’ উপাধি।

জনগণমন: শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ ও পরিচয়
জনগণসাধারণ লোক।
মনহৃদয়, অন্তর।
অধিনায়কপরিচালক।
ভাগ্যনিয়তি, কপাল।
বিধাতাব্রহ্মা, সৃষ্টিকর্তা।
পঞ্জাবভারতের উত্তর-পশ্চিম প্রান্তের একটি উল্লেখযোগ্য রাজ্য।
সিন্ধুনদীবিশেষ, সুপ্রাচীনকালে সিন্ধুনদকেন্দ্রিক গড়ে ওঠা এক উল্লেখযোগ্য সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত ছিল।
গুজরাটভারতের পশ্চিমদিকে সমুদ্র উপকূলে অবস্থিত এই রাজ্য। রাজধানী হল গান্ধীনগর।
মারাঠাজাতিবিশেষ, মূলত মহারাষ্ট্রের বাসিন্দা।
দ্রাবিড়ভারতের দক্ষিণাংশের প্রাচীন জনজাতি ও সভ্যতা।
উৎকলওড়িশা রাজ্যের প্রাচীন নাম।
বঙ্গপ্রাচীন বাংলাদেশ।
বিন্ধ্যপর্বতমালাবিশেষ, যা ভারতকে উত্তরে ও দক্ষিণে বিভক্ত করেছে।
হিমাচলহিমালয় পর্বতাঞ্চল।
যমুনাউত্তর ভারতের একটি অন্যতম প্রধান নদী।
গঙ্গাভারতের প্রধান নদী। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। দৈর্ঘ্য 2525 কিলোমিটার।
জলধিসমুদ্র।
তরঙ্গঢেউ।
আশিসআশীর্বাদ।
জয়গাথাজয়সূচক যে গান বা গুণবর্ণন। এখানে পরমাত্মার শুভ আশীর্বাদ কামনা করে তাঁরই জয়গান গাওয়া হয়েছে।
পাণ্ডুলিপিহাতে লেখা কাগজ।
জনসমক্ষেজনগণের সামনে।
সমবেতকণ্ঠেসম্মিলিতকণ্ঠে।
রিহার্সালঅভিনয়াদির মহড়া, তালিম।
ব্রহ্মসংগীতব্রহ্মের উপাসনাগীতি।
মাঘোৎসবমাঘ মাসে অনুষ্ঠিত ব্রাহ্মধর্মাবলম্বীদের উৎসববিশেষ।
উপলক্ষপ্রয়োজন, উদ্দেশ্য, অবলম্বন।
প্রাক্তনপূর্বকালীন, ভূতপূর্ব।
বিস্ময়আশ্চর্য বা চমৎকৃত ভাব বা অবস্থা।
সঞ্চারএক স্থান থেকে অন্য স্থানে গমন।
প্রতিক্রিয়াক্রিয়ার পরিণাম।
পতনঅবনতি, অধোগতি।
অভ্যুদয়উদ্ভব, প্রকাশ।
বন্ধুরউঁচুনীচু, এবড়োখেবড়ো।
পন্থাপথ, উপায়।
সারথিরথচালক।
অন্তর্যামীঅন্তরে অবস্থান করেন যিনি, ঈশ্বর।
পথপরিচায়কপথের পরিচয়দানকারী।
মানবভাগ্যরথচালকমানুষের ভাগ্যরথ যে চালায়।
তিক্ততাতেতো।
কর্তৃপক্ষক্রিয়াসম্পাদকগণ।
অভিভূতবিহ্বল।
বৈতালিকস্তুতিপাঠক।
অভ্যর্থনাসংবর্ধনা।

আমার সোনার বাংলা: শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ ও পরিচয়
ঘ্রাণগন্ধ।
অঘ্রানমাসবিশেষ।
মধুরঅতিশয় মিষ্ট বা মনোহর।
শোভাসৌন্দর্য, বাহার।
সুধাঅমৃত।
বাণীকথা।
বদনমুখ, মুখমণ্ডল।
মলিনময়লাযুক্ত, অপরিচ্ছন্ন।
নয়নজলেচোখের জলে।
সমঝদারবুঝতে পারে যে।
আহরিতযা কিছু সংগ্রহ করা হয়েছে।
সপরিবারেপরিবারের সকলে মিলে।
পরিপ্রেক্ষিতপটভূমি, অনুষঙ্গ।
বিপুলবিশাল, প্রচুর।
উদ্দীপনাউত্তেজনা।

জিজ্ঞাস্য ও পুনরালোচনা

‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটির রচয়িতা কে ?

এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।

বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন্ গানের কতগুলি পঙ্‌ক্তি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে?

এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।

দুটি গানের জন্মকথা — অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর · দুটি গানের জন্মকথা — সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর · দুটি গানের জন্মকথা — রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্যান্য অধ্যায়

উপসংহার

এই অধ্যায়ে একদিকে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সমষ্টির মঙ্গলকামনা, অন্যদিকে বাংলা মায়ের প্রকৃতির প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশ পেয়েছে। জন্মকথা ও শব্দার্থ বুঝে দুই গানের ভাব পাশাপাশি মিলিয়ে পড়লে বিষয়সংক্ষেপ মনে রাখা সহজ হবে। এবার সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পড়ে তথ্য, উদ্ধৃতির অর্থ ও বিশদ ব্যাখ্যাগুলি নিজের ভাষায় সাজিয়ে নেওয়া যাক।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান রচনাধর্মী প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

One response to “সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – বিষয়সংক্ষেপ”

  1. […] দুটি গানের জন্মকথা — বিষয়সংক্ষেপ · দুটি গানের জন্মকথা — অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর · দুটি গানের জন্মকথা — সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর […]

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর