এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের ‘পাগলা গণেশ’ গল্পের পাঠ্যাংশভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তরগুলো অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সপ্তম শ্রেণির বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত এসে থাকে।

1. অর্থ অপরিবর্তিত রেখে নতুন শব্দ বসিয়ে বাক্য গঠন
ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
উত্তর – ওসব অপ্রয়োজনীয় ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
কেউ ঠাট্টা বিদ্রূপ করল না।
উত্তর – কেউ রঙ্গরসিকতা করল না।
দুনিয়াটা বেঁচে যাবে।
উত্তর – জগৎটা বেঁচে যাবে।
মহাসচিব তাঁর বিমান থেকে নামলেন গণেশের ডেরায়।
উত্তর – মহাসচিব তাঁর উড়োজাহাজ থেকে নামলেন গণেশের আস্তানায়।
গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল।
উত্তর – গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল।
লোকে গান গাইতে লেগেছে, কবিতা মকসো করছে।
উত্তর – লোকে গান গাইতে লেগেছে, কবিতা চর্চা করছে।
হিমালয় যে খুব নির্জন জায়গা, তা নয়।
উত্তর – হিমালয় যে খুব জনহীন জায়গা, তা নয়।
ধুর মশাই, এ যে বিটকেল শব্দ।
উত্তর – ধুর মশাই, এ যে বিকট শব্দ।
2. এককথায় প্রকাশ
| বাক্য | এককথায় প্রকাশ |
| মহান যে সচিব | মহাসচিব |
| প্রতিরোধ করে যে | প্রতিরোধকারী |
| গতিবেগ আছে যার | গতিশীল |
| মৃত্যুকে জয় করেছে যে | মৃত্যুঞ্জয় |
| অন্ত নেই যার | অনন্ত |
3. সন্ধি বিচ্ছেদ
| সন্ধিবদ্ধ পদ | সন্ধি বিচ্ছেদ |
| মাধ্যাকর্ষণ | মাধ্য + আকর্ষণ |
| আবিষ্কার | আবিঃ + কার |
| মৃত্যুঞ্জয় | মৃত্যুম্ + জয় |
| অনাবশ্যক | অন্ + আবশ্যক |
| গবেষণা | গো + এষণা |
| অন্তরীক্ষ | অন্তঃ + ঈক্ষ |
| গণেশ | গণ + ঈশ |
| হিমালয় | হিম + আলয় |
| নির্জন | নিঃ + জন |
| গবেষণাগার | গো + এষণা + আগার |
| পরীক্ষা | পরি + ঈক্ষা |
4. সমার্থক শব্দ
| প্রদত্ত শব্দ | সমার্থক শব্দ |
| কৃত্রিম | জাল, নকল, মেকি |
| পৃথিবী | বিশ্ব, জগৎ, ধরা, বসুমতী, অবনী |
| আন্দোলন | আলোড়ন, প্রতিবাদ, বিক্ষোভ |
5. বিশেষণ-বিশেষ্য যোগে বাক্যরচনা
| বিশেষণ | বিশেষ্য | বাক্যরচনা |
| কৃত্রিম | কৃত্রিম উপগ্রহ | কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। |
| মেদুর | মেদুর মন | মেদুর মনের মানুষেরাই সাহিত্য-কবিতা সৃষ্টি করতে পারে। |
| সুকুমার | সুকুমার বৃত্তি | গান গাওয়া, কবিতা লেখা ইত্যাদি হল সুকুমার বৃত্তি। |
| যান্ত্রিক | যান্ত্রিক জীবন | যান্ত্রিক জীবন কখনও সুখের হতে পারে নাস |
| ফিরোজা | ফিরোজা আকাশ | ভোরের ফিরোজা আকাশে শুকতারা জ্বলজ্বল করছে। |
| মন্ত্রমুগ্ধ | মন্ত্রমুগ্ধ অবস্থা | ছোটো মেয়েটির নাচ দেখে আমাদের প্রত্যেকের মন্ত্রমুগ্ধ অবস্থা। |
এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের তৃতীয় অধ্যায়, ‘পাগলা গণেশ’ গল্পের কিছু পাঠ্যাংশের ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সপ্তম শ্রেণির বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন