এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘মাসিপিসি’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো
‘মাসিপিসি’ কবিতাটির রচয়িতা হলেন – (সুভাষ মুখোপাধ্যায় / জয় গোস্বামী / শঙ্খ ঘোষ)।
উত্তর – জয় গোস্বামী।
জয় গোস্বামীর লেখা একটি বিখ্যাত কাব্য-উপন্যাস হল – (যারা বৃষ্টিতে ভিজেছিল / বজ্রবিদ্যুৎভর্তি খাতা / সেই সব শেয়ালেরা)।
উত্তর – যারা বৃষ্টিতে ভিজেছিল।
জয় গোস্বামী উক্ত পুরস্কারটি অর্জন করেছেন – (রবীন্দ্র পুরস্কার / আনন্দ পুরস্কার / নোবেল পুরস্কার)।
উত্তর – আনন্দ পুরস্কার।
শুকতারা প্রকৃতপক্ষে – (গ্রহ / তারা / চাঁদ)।
উত্তর – গ্রহ।
মাসিপিসি’রা আর্থিক দিক থেকে – (উচ্চবিত্ত / মধ্যবিত্ত / নিম্নবিত্ত) শ্রেণির।
উত্তর – নিম্নবিত্ত।
শূন্যস্থান পূরণ করো
___ ছুঁয়ে যায় চোখের পাতায়।
উত্তর – ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়।
ঘুমপাড়ানি মাসিপিসি ___ কাপড় কাচে।
উত্তর – ঘুমপাড়ানি মাসিপিসি ছাড়া কাপড় কাচে।
___ পেট বাড়িতে, একমুঠো রোজগার।
উত্তর – অনেকগুলো পেট বাড়িতে, একমুঠো রোজগার।
সাল মাহিনার হিসেব তো নেই, ___ কি বৈশাখ।
উত্তর – সাল মাহিনার হিসেব তো নেই, জষ্টি কি বৈশাখ।
চাল তোলো গো মাসিপিসি ___ বনগাঁয়।
উত্তর – চাল তোলো গো মাসিপিসি লালগোলা বনগাঁয়।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো।
‘অনেকগুলো পেট বাড়িতে…’ – ‘পেট’-এর আভিধানিক অর্থ কী? এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কবিতায় ‘পেট’ শব্দটি মাসিপিসিদের পরিবারের সদস্য অর্থাৎ লোকজন অর্থে ব্যবহৃত হয়েছে।
‘সাত ঝামেলা জোটায়’ – এখানে ‘সাত’ শব্দটির ব্যবহারের কারণ কী?
‘মাহিনা’ শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোন্ অর্থ তোমার জানা আছে?
কোন্ শব্দ থেকে এবং কী করে ‘জষ্টি’ শব্দটি এসেছে?
কবি জয় গোস্বামী কবে কোথায় জন্মেছেন?
‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ কোন্ শ্রেণির গ্রন্থ?
ঘুমপাড়ানি মাসিপিসিরা কখন ঘুম থেকে ওঠে?
কারা ‘সাত ঝামেলা জোটায়’?
‘শতবর্ষ’ বলতে কী বোঝায়?
‘মাসিপিসি’ কবিতাটি কার লেখা? এটি কাব্যগ্রন্থের অন্তর্গত?
এই কবিতাটি ‘পাগলি তোমার সঙ্গে’ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা।
মাসিপিসিরা কখন ঘুম থেকে ওঠেন? তখন আকাশে কাদের দেখা যায়?
তারা যখন শয্যা ত্যাগ করেন, তখন আকাশে চাঁদ আর শুকতারাকে দেখা যায়।
মাসিপিসিদের কোলে-কাঁখে কী থাকে? তারা কোথা থেকে কোথায় আসে?
এই মাসিপিসিরা চাল বিক্রির উদ্দেশ্যে গ্রাম থেকে আসে শহরের বাজারে।
‘একমুঠো রোজগার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ব্যাকরণ
নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো –
ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। (জটিল বাক্যে)
উত্তর – যেমন চোখের পাতায় ফুল ছুঁয়ে যায়, তেমন ঠোঁটে জল ছুঁয়ে যায়।
ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। (জটিল বাক্যে)
উত্তর – যদিও রাত থাকে তবুও ঘুমপাড়ানি মাসিপিসি ওঠে।
অনেকগুলো পেট বাড়িতে, একমুঠো রোজগার। (যৌগিক বাক্যে)
উত্তর – বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার একমুঠো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘মাসিপিসি’ -এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন