অষ্টম শ্রেণি বাংলা – সবুজ জামা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘সবুজ জামা’ -এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সবুজ জামা-অষ্টম শ্রেণী-বাংলা-অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

সবুজ জামা পরলে তোতাইয়ের ডালে এসে বসবে – (প্রজাপতি / মৌমাছি / বোলতা)।

উত্তর – প্রজাপতি।

‘একটি সবুজ জামা চাই’ – (তোতনবাবুর / ঋভুবাবুর / তোতাইবাবুর)।

উত্তর – তোতাইবাবুর।

‘আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।’ কারণ – (তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক / সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের উপর নেমে আসুক একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল / তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন / সে জামাটি পরে গাছেদের মতো একপায়ে দাঁড়িয়ে থাকতে চায়)।

উত্তর – সে জামাটি পরে গাছেদের মতো একপায়ে দাঁড়িয়ে থাকতে চায়।

গাছেরা জামা পরে থাকে – (নীল রঙের / সাদা রঙের / সবুজ রঙের)।

উত্তর – সবুজ রঙের।

‘এক পায়ে দাঁড়িয়ে থাকা তো’ – (দৌড়ানো / বসে থাকা / খেলা)।

উত্তর – খেলা।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি বিশিষ্ট কাব্যগ্রন্থ হলো – ‘রানুর জন্য’ ও ‘অথচ ভারতবর্ষ তাদের’।

তোতাইবাবুর সবুজ জামা চাই কেন?

গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয়, সে কারণে তোতাইবাবুরও একটা সবুজ পাতার মতো জামা চাই, যা তাকে আনন্দে আপ্লুত করবে।

সবুজ গাছেরা কোন্ পতঙ্গ পছন্দ করে?

সবুজ গাছেরা বর্ণবৈচিত্র্যময় ডানাবিশিষ্ট প্রজাপতিদের পছন্দ করে।

সবুজ জামা আসলে কী?

সবুজ জামা আসলে রাশি রাশি সবুজ পাতার সমন্বয়, যা পরিধান করে থাকায় গাছেদের এত ভালো লাগে।

‘এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা’ – এখানে কোন্ খেলার কথা বলা হয়েছে?

গাছেরা এক পায়ে দাঁড়িয়ে যেন এক্কা-দোক্কা খেলা খেলে যায় বলে তোতাইবাবু মনে করে, এখানে সেই খেলার কথাই বলা হয়েছে।

তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?

তোতাই সবুজ জামা পরলে গাছের ডালে যেমন বর্ণময় প্রজাপতি এসে বসে, তেমন তার গায়েও প্রজাপতিরা আনন্দের সঙ্গে এসে বসবে। প্রজাপতিরা যেমন সবুজ জামা পরা গাছেদের পছন্দ করে, তেমন তোতাই গাছেদের মতো সবুজ জামা পরলে প্রজাপতিরা তার গায়ে বসার আনন্দ পাবে।

শূন্যস্থান পূরণ করো

আমাদের ___ একটি ___ জামা চাই।

উত্তর – আমাদের তোতাইবাবুর একটি সবুজ জামা চাই।

তাদের জামা ___ গায়ে দিতে ___ কেন?

উত্তর – তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন?

___ যেন কেমন, ___ ছাড়া চোখে দেখে না।

উত্তর – দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না।

তবেই না তার ডালে ___ বসবে।

উত্তর – তবেই না তার ডালে প্রজাপতি বসবে।

আর ___ করে তার ___ ওপর নেমে আসবে।

উত্তর – আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে।

ব্যাকরণ

‘ইস্কুল’ শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরও দুটি শব্দ লেখো।

‘স্কুল’ শব্দ উচ্চারণের সময় শব্দের আদিতে বা শুরুতে একটি ‘ই’ ধ্বনি এসে গেছে (স্কুল > ইস্কুল)। উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে ধ্বনিতত্ত্বে একে ‘আদি স্বরাগম’ বলে। একই রকম আরও কয়েকটি শব্দ হলো – স্টেশন > ইস্টেশন, স্পর্ধা > আস্পর্ধা, স্ত্রী > ইস্ত্রী ইত্যাদি।

‘চোখ’ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো।

শব্দঅর্থবাক্যরচনা
চোখচক্ষু অর্থেমৃত্যুর পূর্বেই রমেনবাবু চোখ দান করার অঙ্গীকার পত্রে সই করে গেছেন।
চোখনজরে রাখাশৈশব থেকে চোখে চোখে রাখার জন্য শ্যামলবাবুর দুটি সন্তানই কৃতিত্ব অর্জন করেছে।
চোখদৃষ্টির স্বল্পতাবয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ খারাপ হয়ে যাওয়ায় অল্পবয়স থেকে সমরেশকে চশমা নিতে হয়েছে।

‘চোখ’ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো।

শব্দঅর্থবাক্যরচনা
চোখচক্ষু অর্থেমৃত্যুর পূর্বেই রমেনবাবু চোখ দান করার অঙ্গীকার পত্রে সই করে গেছেন।
চোখনজরে রাখাশৈশব থেকে চোখে চোখে রাখার জন্য শ্যামলবাবুর দুটি সন্তানই আজ কৃতিত্ব অর্জন করেছে।
চোখদৃষ্টির স্বল্পতাবয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ খারাপ হয়ে যাওয়ায় অল্পবয়স থেকে সমরেশকে চশমা নিতে হয়েছে।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘সবুজ জামা’ -এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।