এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।
ভারতে মৌসুমি বায়ুর ওপর এল-নিনোর প্রভাব –
ভারতীয় জলবায়ুতে এল-নিনো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন –
- বায়ুপ্রবাহ – এল-নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় জেটবায়ু দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে। ফলে মৌসুমি বায়ু ভারতে দেরিতে প্রবেশ করে।
- বৃষ্টিপাত – এল-নিনোর প্রভাবে সমুদ্রজলের উষ্ণতা অধিক হওয়ায় মৌসুমি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। ফলে প্রয়োজনীয় বৃষ্টিপাতের তুলনায় যথেষ্ট কম বৃষ্টিপাত হয়, সেজন্য দেশে খরা পরিস্থিতির সৃষ্টি হয়।
- ঘূর্ণিঝড় সৃষ্টি – এল-নিনোর প্রভাবে জলভাগের উষ্ণতা অত্যধিক বেড়ে যাওয়ার ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেয়।
- অনাবৃষ্টি – এল-নিনোর খামখেয়ালিপনার জন্য দেশের কোথাও একটানা বৃষ্টি হয় আবার কোথাও বৃষ্টিপাতের অভাবে খরার সৃষ্টি হয়।
ভারতে মৌসুমি বায়ুর ওপর লা-নিনার প্রভাব –
লা-নিনা শব্দের অর্থ ‘ছোট্ট বালিকা’। এল-নিনোর বিপরীত অবস্থা হল লা-নিনা। গড়ে প্রায় 2-7 বছর অন্তর প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর শীতল সমুদ্রস্রোত লা-নিনা প্রবাহিত হয়। এর প্রভাবে ভারতে মৌসুমি বায়ু খুব সক্রিয় হয় এবং তার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই লা-নিনা প্রবাহিত বছরগুলিতে ভারতে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা দেখা যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment