ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।

Rahul

Home » ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।-মাধ্যমিক ভূগোল
ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।-মাধ্যমিক ভূগোল

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।

ভারতে মৌসুমি বায়ুর ওপর এল-নিনোর প্রভাব –

ভারতীয় জলবায়ুতে এল-নিনো ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন –

  1. বায়ুপ্রবাহ – এল-নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় জেটবায়ু দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে। ফলে মৌসুমি বায়ু ভারতে দেরিতে প্রবেশ করে।
  2. বৃষ্টিপাত – এল-নিনোর প্রভাবে সমুদ্রজলের উষ্ণতা অধিক হওয়ায় মৌসুমি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। ফলে প্রয়োজনীয় বৃষ্টিপাতের তুলনায় যথেষ্ট কম বৃষ্টিপাত হয়, সেজন্য দেশে খরা পরিস্থিতির সৃষ্টি হয়।
  3. ঘূর্ণিঝড় সৃষ্টি – এল-নিনোর প্রভাবে জলভাগের উষ্ণতা অত্যধিক বেড়ে যাওয়ার ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেয়।
  4. অনাবৃষ্টি – এল-নিনোর খামখেয়ালিপনার জন্য দেশের কোথাও একটানা বৃষ্টি হয় আবার কোথাও বৃষ্টিপাতের অভাবে খরার সৃষ্টি হয়।

ভারতে মৌসুমি বায়ুর ওপর লা-নিনার প্রভাব –

লা-নিনা শব্দের অর্থ ‘ছোট্ট বালিকা’। এল-নিনোর বিপরীত অবস্থা হল লা-নিনা। গড়ে প্রায় 2-7 বছর অন্তর প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর শীতল সমুদ্রস্রোত লা-নিনা প্রবাহিত হয়। এর প্রভাবে ভারতে মৌসুমি বায়ু খুব সক্রিয় হয় এবং তার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই লা-নিনা প্রবাহিত বছরগুলিতে ভারতে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনা দেখা যায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ