গিনিপিগের একসংকর জনন পরীক্ষা ও মেন্ডেলের প্রথম সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » গিনিপিগের একসংকর জনন পরীক্ষা ও মেন্ডেলের প্রথম সূত্র | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, তার মধ্যে অন্যতম হলো: “বিশুদ্ধ কালো (BB) এবং বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও।” অথবা, “গিনিপিগের একসংকর জনন পরীক্ষার বর্ণনা দাও।” আজকের এই আর্টিকেলে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে সহজ ও বিস্তারিত আলোচনা করব, যা মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সমান গুরুত্বপূর্ণ।

বিশুদ্ধ কালো (BB) এবং বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। অথবা, গিনিপিগের একসংকর জনন পরীক্ষার বর্ণনা দাও।

বিশুদ্ধ কালো (BB) এবং বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও।

অথবা, গিনিপিগের একসংকর জনন পরীক্ষার বর্ণনা দাও।

গিনিপিগের একসংকর জননের পরীক্ষা ও পর্যবেক্ষণ –

চারিত্রিক বৈশিষ্ট্য – বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ (BB) এবং বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগ (bb)।

পরীক্ষা এবং পর্যবেক্ষণ –

  • একটি বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ (BB) এবং একটি বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগের (bb) মধ্যে সংকরায়ণ ঘটানো হল।
  • সংকরায়ণের ফলে প্রথম অপত্য জনু বা F1 জনুতে কালো লোমযুক্ত সংকর (Bb) গিনিপিগ উৎপন্ন হয়।
  • প্রথম অপত্য জনুতে (F1) উৎপন্ন দুটি গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে উৎপন্ন গিনিপিগগুলির মধ্যে তিন ভাগ কালো লোমযুক্ত এবং এক ভাগ সাদা লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়।

সিদ্ধান্ত – দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে যে গিনিপিগ উৎপন্ন হয় তার ফিনোটাইপিক অনুপাত = 3 (কালো গিনিপিগ) : 1 (সাদা গিনিপিগ) এবং জিনোটাইপিক অনুপাত = 1 (BB) : 2 (Bb) : 1 (bb)।

F1 জনুর সংকর কালো গিনিপিগে দুটি বিপরীতধর্মী অ্যালিল Bb উপস্থিত থাকলেও গ্যামেট গঠনের সময় পৃথক হয়ে যায় ফলে F2 জনুতে নিজ বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়। অর্থাৎ পৃথকীভবন সূত্রের যথার্থতা প্রকাশিত হয়।

F2 জনুর চেকারবোর্ড (Checker Board)

F1 জনুতে প্রাপ্ত দুটি সংকর কালো গিনিপিগের (Bb) মধ্যে সংকরায়ণ ঘটালে গ্যামেটগুলো পৃথক হয়ে যায় এবং F2 জনুতে নিচের বিন্যাসটি দেখা যায় –

পুরুষ গ্যামেট (♂) \ স্ত্রী গ্যামেট (♀)B (কালো)b (সাদা)
B (কালো)BB (বিশুদ্ধ কালো)Bb (সংকর কালো)
b (সাদা)Bb (সংকর কালো)bb (বিশুদ্ধ সাদা)

আশা করি, গিনিপিগের একসংকর জনন এবং মেন্ডেলের প্রথম সূত্র সংক্রান্ত এই আলোচনাটি তোমাদের মাধ্যমিকের প্রস্তুতির জন্য ভীষণ উপকারী হবে। পড়াশোনা সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, সরাসরি আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর