এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হিমরেখা সম্পর্কে টীকা লেখ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “হিমরেখা সম্পর্কে টীকা লেখ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

হিমরেখা সম্পর্কে টীকা লেখ।
সংজ্ঞা – অত্যধিক শীতলতার জন্য যে সীমারেখার ওপরে সারা বছর বরফ থাকে এবং যে রেখার নীচে বরফ গলে জলে পরিণত হয়, তাকে হিমরেখা বলে।
বৈশিষ্ট্য –
- হিমরেখার উচ্চতা সবসময় উষ্ণতা ও অক্ষাংশের ওপর নির্ভরশীল।
- নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে।
- গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় ও শীতকালে হ্রাস পায়।
- ভূমির ঢাল, ঋতু পরিবর্তন, বায়ু প্রবাহের গতিবেগের ওপরও হিমরেখার উচ্চতা নির্ভর করে।
শ্রেণিবিভাগ –
হিমরেখাকে দুইভাগে ভাগ করা যায়, যথা –
- স্থায়ী হিমরেখা – এই হিমরেখার ঊর্ধ্বে বরফ কখনও গলে না।
- অস্থায়ী হিমরেখা – ঋতুভেদে উষ্ণতার হ্রাসবৃদ্ধির জন্য হিমরেখার উচ্চতার হ্রাস-বৃদ্ধি ঘটলে তাকে অস্থায়ী হিমরেখা বলে।
উদাহরণ – মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্রতলে অবস্থান করে এবং হিমালয় পার্বত্য অঞ্চলে 4500-6000 মিটার উচ্চতায় অবস্থান করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হিমরেখা সম্পর্কে টীকা লেখ।” নিয়ে আলোচনা করেছি। এই “হিমরেখা সম্পর্কে টীকা লেখ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment