এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তামিলনাড়ু রাজ্যের বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে যা জানো লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো।
জলসম্পদ সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিম্নরূপ –
- পৃথিবীতে প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক ব্যবস্থা রক্ষার্থে বিশেষত বিপন্ন প্রজাতিদের রক্ষার জন্য সমুদ্র, হ্রদ, নদী প্রভৃতির জল সংরক্ষণ করা দরকার।
- জল সংরক্ষণ করলে জলবিদ্যুৎ উৎপাদন এবং জলের চাহিদা মেটানোর জন্য নদীবাঁধ নির্মাণ সম্ভবপর হবে।
- কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থা ও শিল্পক্ষেত্রে জলসরবরাহ অব্যাহত রাখার জন্য জল সংরক্ষণ করতে হবে।
- জল সংরক্ষণের ফলে ভৌমজলস্তরের পরিমাণ বৃদ্ধি পাবে।

তামিলনাড়ু রাজ্যের বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে যা জানো লেখো।
বৃষ্টির জলকে ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠীয় কৃত্রিম জলাধারে সঞ্চিত করে গার্হস্থ্য, কৃষিক্ষেত্রে ও শিল্পক্ষেত্রে ব্যবহার করার এবং অ্যাকুইফার রিচার্জ করার কৌশলকে রেইন ওয়াটার হার্ভেস্টিং বলা হয়। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে 2001 খ্রিস্টাব্দে তৎকালীন তামিলনাড়ু সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং আন্দোলন পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুযায়ী গৃহীত ব্যবস্থাগুলি হল –
- বাড়ির উন্মুক্ত ছাদ, সিমেন্ট করা লন বা ফাঁকা জমি, বাড়ির ঢালু ছাউনি ক্যাচমেন্ট হিসেবে ব্যবহার করা।
- বৃষ্টির সময় ক্যাচমেন্ট অঞ্চল থেকে নিষ্কাশিত জল PVC বা লোহার পাইপের মাধ্যমে ভূপৃষ্ঠীয় বা ভূগর্ভস্থ ট্যাংক বা জলাধারে সংগ্রহ করা হয়।
- বৃষ্টির অতিরিক্ত জলকে কুয়ো বা ভূগর্ভে পাঠিয়ে রিচার্জ করে বৃষ্টিহীন সময়ে তা ব্যবহার করা যেতে পারে।
অদূর ভবিষ্যতে তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে মডেল, রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। তামিলনাড়ু রাজ্যের বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে যা জানো লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment