এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলার (WBBSE Class 10 Bengali) প্রথম পাঠ আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই আর্টিকেলটি অত্যন্ত উপকারী হবে।
মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু প্রশ্ন উত্তর (MCQ ও SAQ) | WBBSE Class 10 Bengali

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল? –
- দিদিকে
- ছোটোমাসিকে
- বাবাকে
- নতুন মেসোমশাইকে
উত্তর – 4. নতুন মেসোমশাইকে
নতুন মেসোমশাই ছিলেন একজন –
- লেখক
- গায়ক
- বই প্রকাশক
- চিকিৎসক
উত্তর – 1. লেখক
“ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।” – ছোটোমাসি ধাবিত হয় –
- ছোটোমেসোর দিকে
- রান্নাঘরের দিকে
- তপনের দিকে
- ছাদের দিকে
উত্তর – 1. ছোটোমেসোর দিকে
তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল? –
- মা
- বড়োমাসি
- ছোটোমাসি
- বাবা
উত্তর – 3. ছোটোমাসি
“তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে” –
- আনন্দ পায়
- উল্লসিত হয়
- খুশি হয়
- পুলকিত হয়
উত্তর – 4. পুলকিত হয়
“রত্নের মূল্য জহুরির কাছেই।” – এখানে ‘জহুরি’ বলা হয়েছে –
- তপনের মাসিকে
- তপনের বাবাকে
- তপনের মাকে
- তপনের নতুন মেসোকে
উত্তর – 4. তপনের নতুন মেসোকে
“মেসোর উপযুক্ত কাজ হবে সেটা” – ‘উপযুক্ত কাজ’টা হল –
- তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া
- তপনের গল্পটা কারেকশান করে দেওয়া
- তপনকে লেখায় উৎসাহ দেওয়া
- তপনকে গল্প লেখার নিয়মকানুন শিখিয়ে দেওয়া
উত্তর – 1. তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া
তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন? –
- শুকতারা
- আনন্দমেলা
- সন্ধ্যাতারা
- দেশ
উত্তর – 3. সন্ধ্যাতারা
যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল –
- শুকতারা
- সন্ধ্যাতারা
- একতারা
- সাহিত্যধারা
উত্তর – 2. সন্ধ্যাতারা
ছোটোমেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন? –
- আর-একটা গল্প লেখার কথা
- আরও দুটো গল্প দেওয়ার কথা
- এই গল্পটাই একটু কারেকশান করার কথা
- কোনোটাই নয়
উত্তর – 3. এই গল্পটাই একটু কারেকশান করার কথা
ছোটোমেসো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ –
- ছোটোমাসির শরীর ভালো ছিল না
- তাঁর কলেজের ছুটি চলছিল
- ছুটি চলছিল, কিছু জরুরি কাজ ছিল তাঁর
- কোনোটাই নয়
উত্তর – 2. তাঁর কলেজের ছুটি চলছিল
লেখার আসল মূল্য বুঝবে –
- ছোটোমাসি
- ছোটোমেসো
- বড়োমেসো
- তপনের মা
উত্তর – 2. ছোটোমেসো
“তপনের হাত আছে” – কথাটির অর্থ হল –
- হস্তক্ষেপ
- ভাষার দখল
- মারামারি
- জবরদস্তি
উত্তর – 2. ভাষার দখল
তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? –
- ধ্রুবতারা
- শুকতারা
- সন্ধ্যাতারা
- রংমশাল
উত্তর – 3. সন্ধ্যাতারা
তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন? –
- তপনের মেসোমশাই
- তপনের ছোটোমাসি
- তপনের মা
- তপনের বাবা
উত্তর – 1. তপনের মেসোমশাই
তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল? –
- ব্যাট ও বল
- গল্পের বই
- গানের খাতা
- হোমটাস্কের খাতা
উত্তর – 4. হোমটাস্কের খাতা
তপন তার গল্পটা লিখেছিল –
- দুপুরবেলা
- সন্ধেবেলা
- বিকেলবেলা
- গভীর রাতে
উত্তর – 1. দুপুরবেলা
তপনের চিরকালের বন্ধু ছিল –
- ছোটোমেসো
- তপনের মা
- ছোটোমামা
- ছোটোমাসি
উত্তর – 4. ছোটোমাসি
তপনের ছোটোমাসি তার থেকে কত বছরের বড়ো ছিলেন? –
- আট
- ছয়
- সাত
- দশ
উত্তর – 1. আট
“ছুটি ফুরিয়ে এসেছে।” – ছুটিটি ছিল –
- পুজোর
- গরমের
- বড়োদিনের
- পরীক্ষা প্রস্তুতির
উত্তর – 2. গরমের
বাড়িতে তপনের নাম হয়েছিল –
- গল্পকার, লেখক
- কবি, লেখক
- কবি, সাহিত্যিক, কথাশিল্পী
- কথাশিল্পী, গল্পকার
উত্তর – 3. কবি, সাহিত্যিক, কথাশিল্পী
তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল –
- বন্ধুদের
- তার মাকে
- ছোটোমাসিকে
- ছোটোমেসোকে
উত্তর – 3. ছোটোমাসিকে
মামার বাড়িতে থেকে তপন প্রথম গল্পটি লিখেছিল –
- দুপুরবেলা
- সকালবেলা
- বিকেলবেলা
- রাত্রিবেলা
উত্তর – 1. দুপুরবেলা
তপন গল্প লেখার জন্য কী নিয়ে দুপুরবেলা তিনতলার সিঁড়িতে উঠে গেল? –
- খাতা ও গল্পের বই
- একটা খাতা ও পেন
- একটা খাতা
- পেন ও গল্পের বই
উত্তর – 2. একটা খাতা ও পেন
“গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের” – এর কারণ হল –
- অজানা আতঙ্ক
- স্বরচিত গল্প পাঠের অনুভূতি
- ভৌতিক গল্প পাঠের ফলশ্রুতি
- নতুন মেসোর ব্যবহার
উত্তর – 2. স্বরচিত গল্প পাঠের অনুভূতি
ঠাট্টাতামাশার মধ্যে তপন যে-কটি গল্প লিখেছে –
- একটি
- দুটি-তিনটি
- তিনটি-চারটি
- চার-পাঁচটি
উত্তর – 2. দুটি-তিনটি
“যেন নেশায় পেয়েছে” – যে নেশার কথা বলা হয়েছে –
- গল্প ছাপানোর নেশা
- মেসোর সমকক্ষ হওয়ার নেশা
- গল্প লেখার নেশা
- বাড়িতে সম্মান বাড়ানোর নেশা
উত্তর – 3. গল্প লেখার নেশা
কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? –
- ধ্রুবতারা
- ভারতী
- সাহিত্যচর্চা
- সন্ধ্যাতারা
উত্তর – 4. সন্ধ্যাতারা
তপনের লেখা গল্পটার নাম কী ছিল? –
- ছুটি
- অবসর
- প্রথম দিন
- কোনোটাই নয়
উত্তর – 3. প্রথম দিন
তপনের লেখা গল্প সংশোধন করে দিয়েছিল –
- তপনের ছোটোমেসো
- তপনের ছোটোমাসি
- তপনের মা
- তপনের এক বন্ধু
উত্তর – 1. তপনের ছোটোমেসো
ছোটোমেসো কী নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন? –
- গল্পের বই
- সন্ধ্যাতারা পত্রিকা
- নতুন জামা
- ভারতী পত্রিকা
উত্তর – 2. সন্ধ্যাতারা পত্রিকা
“বুকের রক্ত ছলকে ওঠে তপনের।” – তপনের বুকের রক্ত ছলকে ওঠে –
- নতুন মেসোকে দেখে
- তার গল্পটা ছাপা হয়েছে দেখে
- মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে
- নিজের নাম ছাপার অক্ষরে দেখে
উত্তর – 3. মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে
সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কী নাম লেখা ছিল? –
- শ্রীতপন কুমার রায়
- তপন রায়
- তপন
- কোনোটাই নয়
উত্তর – 1. শ্রীতপন কুমার রায়
তপনকে তার ছাপার অক্ষরে লেখা গল্পটা পড়ে শোনাতে বলেছিলেন –
- তপনের দিদা
- তপনের ছোটোমাসি
- তপনের মা
- তপনের বাবা
উত্তর – 3. তপনের মা
তপনের পুরো নাম ছিল –
- তপন কুমার সেন
- শ্রীতপন কুমার বিশ্বাস
- তপনকান্তি পাল
- শ্রীতপন কুমার রায়
উত্তর – 4. শ্রীতপন কুমার রায়
‘প্রথম দিন’ গল্পটির লেখক –
- তপন রায়
- শ্রীতপন কুমার রায়
- তপনচন্দ্র রায়
- তপনপ্রসাদ রায়
উত্তর – 2. শ্রীতপন কুমার রায়
“ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।” – কথাটা হল –
- গল্প লেখার কথা
- গল্প কারেকশানের কথা
- তপনের দ্বিতীয় গল্পের কথা
- তপনের গল্প ছাপা হওয়ার কথা
উত্তর – 2. গল্প কারেকশানের কথা
“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম” – উক্তিটির বক্তা –
- ছোটোমাসি
- তপনের বন্ধুরা
- মেজোকাকু
- মেসো
উত্তর – 3. মেজোকাকু
“এর মধ্যে তপন কোথা?” – তপন যার মধ্যে নিজেকে দেখতে পায়নি, সেটা হল –
- বাড়ির বড়োদের আলোচনার মধ্যে
- সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়া গল্পলেখকদের মধ্যে
- মেসোর ভালোবাসার মধ্যে
- তার পাঠানো গল্পের মধ্যে
উত্তর – 4. তার পাঠানো গল্পের মধ্যে
“তপন আর পড়তে পারে গঠন।” – কারণ –
- তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে
- সকলের প্রশংসায় সে কাবু হয়ে গেছে
- বড়োদের সামনে পড়তে সে লজ্জা পাচ্ছে
- নতুন মেসোকে দেখে সে ঘাবড়ে গেছে
উত্তর – 1. তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে
“পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – অলৌকিক ঘটনাটি হল –
- এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে
- বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী
- তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে
- তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়
উত্তর – 3. তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে
দু-একটি বাক্যে উত্তর দাও।
কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল?
“… বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে।” — কার ঘটাপটা করে বিয়ে হয়েছিল?
“এ বিষয়ে সন্দেহ ছিল তপনের” — কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল?
কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল?
“অনেক বই ছাপা হয়েছে” — কার অনেক বই ছাপা হয়েছে?
“তবে তপনেরই বা লেখক হতে বাধা কী?” — তপনের লেখক হতে বাধা ছিল কেন?
তপনের লেখক হতে বাধা নেই কেন?
তপনের নতুন মেসো কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
তপনের লেখা গল্প দেখে তার ছোটোমেসো কী বলেছিলেন?
কী কারণে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন?
“মেসোর উপযুক্ত কাজ হবে সেটা” — কোন্ কাজকে মেসোর উপযুক্ত কাজ বলে ছোটোমাসি মনে করেন?
“নতুন মেসোই বুঝবে।” — নতুন মেসো কী বুঝবে?
“লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে।” — লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসোই বুঝবেন কেন?
“তপন প্রথমটা ভাবে ঠাট্টা” — কোন্ কথাটা তপন ঠাট্টা ভেবেছিল?
সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনের মেসোমশাই কী বলেছিলেন?
“তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।” — তপনের এই অবস্থার কারণ কী?
“আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন—” তপন কী দেখতে পাচ্ছিল?
“ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।” — ছোটোমাসি কোন্ দিকে ধাবিত হয়?
“বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা” — চায়ের টেবিলে কোন্ কথা ওঠে?
“তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।” — তপনের এই পুলকের কারণ কী?
“এইসব মালমশলা নিয়ে বসে।” — কীসের কথা বলা হয়েছে?
“এটা খুব ভালো।” — বক্তার এ কথা বলার কারণ কী ছিল?
“তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে।” — তপন কেন কৃতার্থ হয়েছিল?
“সেটা জানতে তো বাকি নেই।” — কী জানতে বাকি নেই?
“হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন।” — তপন কেন উত্তেজনা অনুভব করেছিল?
গল্প লেখার পর তপনের কী মনে হয়েছিল?
তপন তার গল্প লেখার কথা প্রথম কাকে বলেছিল?
তপনের লেখা গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল?
“আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না …” — কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
“যেন নেশায় পেয়েছে।” — কীসের কথা বলা হয়েছে?
“… এমন সময় ঘটল সেই ঘটনা।” — কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
“বুকের রক্ত ছলকে ওঠে তপনের।” — কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে?
“পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” — কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?
“তা ঘটেছে, সত্যিই ঘটেছে।” — কী ঘটেছে?
তপনের লেখা গল্পটির নাম কী?
“সূচিপত্রেও নাম রয়েছে।” — সেখানে কী লেখা ছিল?
“সারা বাড়িতে শোরগোল পড়ে যায়” — এই শোরগোলের কারণ কী ছিল?
“ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।” — কোন কথাটা?
“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।” — কোন্ চেষ্টার কথা বলা হয়েছে?
“তপন আর পড়তে পারে না।” — কেন তপন আর পড়তে পারে না?
“শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন—” তপনের সংকল্প কী ছিল?
“আর কখনো শুনতে না হয়—” কাকে কী শুনতে না হয়?
“যদি কখনো লেখা ছাপতে দেয় তো, তপন নিজে গিয়ে দেবে।” — তপনের এমন সিদ্ধান্তের কারণ কী?
“গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না।” — উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী?
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা প্রথম পাঠের, ‘জ্ঞানচক্ষু’ থেকে কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর” আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে আপনারা আমাদেরকে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন