এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Physical Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন
পরিবেশের জন্য ভাবনা
ক্লোরিন পরমাণু (Cl) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায়-একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।
বায়ুমণ্ডলের কোন্ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?
আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থিত?
বায়ুমণ্ডলে উপস্থিত এটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়।
কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kJkg-¹ বলতে কী বোঝায়?
স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন?
জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।
বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
কোল-বেড থেকে কোন্ জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে।
একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
জ্বালানির তাপনমূল্যের একক লেখো।
স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
ওজোন স্তর সূর্য থেকে আগত কোন্ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?
NO + O2 → NO2 + O2
NO2 + O → NO + O
কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানী?
ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
জীবাশ্ম জ্বালানির দহনে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
ফায়ারি আইসের রাসায়নিক নাম কি?
দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম উল্লেখ কর।
একটি চিরাচরিত, পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তির উৎসের নাম করো।
দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো।
ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝে কোন স্তর থাকে?
স্ট্র্যাটোপজ কি?
একটি পরিবেশবান্ধব অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো।
সৌরবিদ্যুৎ কোশে কোন্ অর্ধপরিবাহী ব্যবহৃত হয়?
উইন্ডমিলে বায়ুশক্তি থেকে কী উৎপন্ন হয়?
একটি বায়োফুয়েলের উদাহরণ দাও।
বায়োইথানল কী থেকে তৈরি করা হয়?
বায়োগ্যাস প্ল্যান্টের বিভিন্ন অংশগুলির নাম লেখো।
প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন?
গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ কর।
ট্রোপোপজ কি?
ওজোন হোল কোথায় অবস্থিত?
প্রাকৃতিক গ্যাস কি?
সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র?
LPG এর পুরো কথাটি কি?
CBM এর পুরো কথাটি কি?
CFC এর পুরো কথাটি কি?
ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে?
ট্রোপোস্ফিয়ারে উচ্চতাভেদে, উষ্ণতার সাধারণত কীরূপ পরিবর্তন হয়?
বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার অংশে কোন্ কোন্ গ্যাসের প্রাধান্য দেখা যায়?
বায়ুপ্রবাহ বলতে কী বোঝ?
গ্যাসের আচরণ
P বনাম \(\frac1V\) লেখচিত্রের প্রকৃতি কি?
পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।
কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়?
কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন V0; চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে?
STP তে 1L H₂ গ্যাসে ও 4L CO₂ গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে?
চালর্সের সূত্রের ধ্রুবকগুলি কি কি?
গ্যাসের চাপের S.I. একক কি?
SI পদ্ধতিতে গ্যাসের চাপ -এর একক কী?
চার্লসের সূত্রের ‘ধ্রুবকগুলি’ কী কী?
চার্লস সূত্র অনুসারে V বনাম লেখচিত্রের প্রকৃতি কী?
STP -তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমস্ফিয়ার? [N = 14]
স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
\(PV=\frac WMRT\) সমীকরণটিতে M -এর একক কী? (চিহ্নগুলি M প্রচলিত অর্থে ব্যবহাত)
বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো।
কোনো গ্যাসের চাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
গ্যাসের চাপের জন্য প্রধানত দায়ী কোন্ কারণটি?
নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
বাস্তব গ্যাসগুলি কোন্ সমীকরণ মেনে চলে না?
কোন ঘটনা গ্যাসের অনুর গতিশক্তির প্রমান দেয়?
বয়েলের সূত্রের P-V লেখচিত্রটি কোন্ প্রকারের হয়?
কঠিন, তরল ও গ্যাস – এই তিন ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি?
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ওর অণুগুলির গতির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?
স্থির উষ্ণতায় বন্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হল। গ্যাসের চাপের কী পরিবর্তন হবে?
পরম উষ্ণতা কী?
পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত?
চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে কোন্ উষ্ণতায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়?
বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই কোন্ ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়?
বাস্তব গ্যাস ও আদর্শগ্যাসের মধ্যে কোনটির আন্তর আনবিক আকর্ষণ বল উপস্থিত থাকে?
বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো।
গ্যাস ভর্তি বেলুনকে উত্তপ্ত করা হলে কি ঘটবে?
কোন্ গ্যাসের অনুগুলি বিন্দুভর হয়?
বয়েলের উষ্ণতা কাকে বলে?
গ্যাসের অণুগুলির গতিশক্তি কখন বৃদ্ধি পায়?
কম চাপে কোন্ গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
গ্যাসের ঘনত্ব ও আয়তন কিরূপ সম্পর্ক যুক্ত?
এক মোল ইলেকট্রনে কত সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকবে?
amu কথাটির পুরো অর্থ কি?
1 গ্রাম মোল গ্যাসের STP তে আয়তন কত?
কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত?
তাপ
অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24 × 10-6 °C-1 হলে, SI এককে এর মান কত হবে?
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো –
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়।
হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও।
আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী?
কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী?
তাপীয় রোধ ∝ 1/তাপ পরিবাহিতা
লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির?
তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?
তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী?
কঠিনের কয়প্রকার প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়?
কোন্ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রয় শূন্য?
কঠিনের তাপীয় প্রসারণ কয় প্রকার ও কী কী?
তরলের কি কি প্রকার আয়তন প্রসারন গুণাঙ্ক পাওয়া যায়?
তাপ প্রয়োগে কার্যত প্রসারণ হয় না এমন একটি উদাহরণ দাও।
একটি গোলাকার ধাতব বলকে উত্তপ্ত করলে ব্যাসার্ধ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে কোনটির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে?
একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ বেশি হবে?
তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?
তরলের কোন্ প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে?
তরলের প্রসারণ গুণাঙ্কের সুক্ষ্ম পরিমাপের জন্য কোন্ উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়?
উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের আয়তন কমতে থাকলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্কের প্রকৃতি কীরূপ হবে?
পারদ ও কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে কাচের নল দিয়ে পারদ থার্মোমিটার তৈরি করা সম্ভব হত কি?
তাপ পরিবাহিতাঙ্কের অনোন্যকে কি বলে?
তরলের আয়তনের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক কী?
তরলের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কী কী?
আলো
আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?
উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে যায়?
কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব সঠিক হতে পারে কি?
মোটরগাড়ির হেডলাইটে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে μr, ও μb হলে কোনটির মান বেশি?
গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়?
X-রশ্মির একটি ব্যবহার লেখো।
একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায়?
প্রকৃতিতে আলোর বিচ্ছুরনের উদাহরণ দাও।
কোন্ বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়?
একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে বেঁকে যায়। মাধ্যম দুটির মধ্যে কোনটি লঘুতর মাধ্যম?
একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। কোন্ মাধ্যমটি ঘনতর?
আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
আলোর প্রতিসরণের সময় কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়?
প্রতিসরাঙ্কের একক কী?
দৃশ্যমান কোন্ বর্ণের আলোর ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি?
নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় তরঙ্গদৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
আয়তাকার কাচের স্ল্যাবে আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মি কি একই সরলরেখায় থাকে।
প্রিজমের প্রতিসারক কোণ কোনটি?
একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
লেন্স কাকে বলে?
কোনো লেন্সের আলোককেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে?
লেন্সের ফোকাস তল কী?
রোদ-চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়?
সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
লেন্সের বিবর্ধন ক্ষমতা = 1 হলে এর অর্থ কি?
গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ (r)ও ফোকাস দূরত্বের (f) সম্পর্কটি কি হয়?
বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় কোন্ লেন্স?
কোনো সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে আপতিত রশ্মি এর নির্গত রশ্মির মধ্যে বিচ্যুতি কোণের মান কত হয়?
লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি?
প্রিজমের ভূমি কাকে বলে?
চলতড়িৎ
একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে?
বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়?
একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
তড়িৎ আদানের SI একক কি?
তড়িৎ পরিবাহিতার SI একক কি?
ফিউজতারের উপাদানগুলি কি কি?
কিলোওয়াট ঘণ্টা কিসের একক?
কোন্ তড়িৎ যন্ত্র তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে?
কোন্ কোন্ প্রকারের তার গৃহবর্তনীতে যুক্ত থাকে?
অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
একটি পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?
উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
ডায়নামোতে কোন্ ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে?
1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
অ্যামমিটার কি কাজে ব্যবহৃত হয়?
কোন অধাতু তড়িতের সুপরিবাহী?
চাপ প্রয়োগে রোধ কমে যায় এমন একটি অধাতুর নাম লেখো।
আপতিত আলোর তীব্রতা বাড়ালে রোধ কমে যায় এমন একটি ধাতুর নাম লেখো।
তিনটি অ-ওহমীয় পরিবাহীর উদাহরণ দাও।
মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়?
গৃহবর্তনীতে কোন্ প্রকার তড়িৎ সংযোগ ব্যবহৃত হয়?
অওহমীয় পরিবাহী বলতে কি বোঝ?
দুটি অ ওহমীয় পরিবাহীর নাম লেখ।
সমান দৈর্ঘ্যের দুটি মোটা সরু তামার তারের মধ্যে কোনটির রোধ বেশি?
একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভবপ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে?
উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য তিনগুণ করা হল। তারের রোধের কি পরিবর্তন হবে?
তড়িতের সুপরিবাহী কাকে বলে?
তড়িতের সুপরিবাহী এরূপ দুটি ধাতুর নাম লেখো।
একটি তড়িৎকোশ বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকলে বাহ্যিক রোধে তড়িৎপ্রবাহের অভিমুখ কী?
কোনো তড়িৎকোশ যখন বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত থাকে তখন কোশের অভ্যন্তরে তড়িৎপ্রবাহের অভিমুখ কী?
কতকগুলি রোধের সাহায্যে বেশি মানের রোধ পেতে রোধগুলিকে কীভাবে যুক্ত করবে শ্রেণি সমবায়ে না সমান্তরাল সমবায়ে?
দুটি রোধের মান কীরূপ হলে ওদের শ্রেণি বা সমান্তরাল যে-কোনো সমবায়েই প্রতিটি রোধের মধ্যে দিয়ে সমান মানের তড়িৎ প্রবাহিত হবে?
ইলেকট্রিক বাল্ব বায়ুশূন্য করা হয় কেন?
গ্যাসপূর্ণ বাল্ব কী?
ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলীটি কীসের তৈরি?
‘কিলোওয়াট ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক?
লাইভ তারের রঙ কি?
CFL এর পুরো নাম কি?
LED এর পুরো নাম কি?
রিওস্ট্যাট কি?
ইলেকট্রিক হিটারের কোন্ তার ব্যবহৃত হয়?
ইলেকট্রিক ফিউজ কোন্ তারের সাথে যুক্ত থাকে?
কোন প্রকার তড়িৎ প্রবাহে বালোচক্রের ঘূর্ণন হয় না?
লেঞ্জের সূত্রটি কোন্ নীতির উপর প্রতিষ্ঠিত?
তড়িৎ রোধাঙ্কের SI একক কি?
স্থির তড়িৎ আকর্ষণ বল মাধ্যমের কোন ধর্মের উপর নির্ভরশীল?
B.d.T কথাটির অর্থ কি?
কোন্ তড়িৎ সমবায়ে প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকে?
ফিউজ তারের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
কোন যন্ত্রের সাহায্যে বিভবপ্রভেদ পরিমাপ করা হয়?
একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম্ সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো।
পরমাণুর নিউক্লিয়াস
নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?
পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো।
শূন্যস্থান পূরণ করো –
γ-রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ___ তরঙ্গ।
পারমাণবিক চুল্লিতে কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়?
একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো।
নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন্ সূত্রে তা ব্যাখ্যা করে?
α, β, ও γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?
তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে β কণা নির্গত হয়?
\({}_{92}^{238}U\) থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন 92 হয় তার পারমাণবিক সংখ্যা কত?
হাইড্রোজেন বোমায় কোন্ বিক্রিয়া কার্যকর হয়?
রেডিয়াম ও ইউরেনিয়ামের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি?
তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নির্গত হয়?
জনক পরমাণু কাকে বলে?
তেজক্রিয়তার ব্যবহারিক একক কি?
তাপীয় নিউট্রন কি?
কোন্ রশ্মির আয়নায়ন ক্ষমতা সবথেকে বেশি?
কোন্ ধাতু তেজস্ক্রিয় রশ্মির থেকে রক্ষা করতে পারে?
দুহিতা পরমাণু কাকে বলে?
তেজস্ক্রিয় পদার্থ থেকে কত ধরনের রশ্মি নির্গত হয়? তাদের নাম লেখো।
কোন্ ধরনের নিউক্লীয় ঘটনায় তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভর। সংখ্যা হ্রাস পায়?
কোনো মুহূর্তে একটি তেজস্ক্রিয় মৌলের নমুনা থেকে একটি তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হল অথচ কোনো নতুন নিউক্লিয়াস সৃষ্টি হল না। তেজস্ক্রিয় রশ্মিটির স্বরূপ কী?
জীবকোশের ওপর তেজস্ক্রিয় রশ্মির প্রভাব কী?
তেজস্ক্রিয় বিকিরণের ফলে সৃষ্ট একটি জিনঘটিত রোগের উল্লেখ করো।
ভরত্রুটি বলতে কি বোঝ?
তাপীয় ইলেকট্রন কাদের বলে?
তেজস্ক্রিয়তার একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো।
কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম বোমা তৈরি করা হয়?
নিউক্লীয় বিভাজনের একটি ব্যবহার লেখো।
তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণুর কোথায় সংঘটিত হয়?
পর্যায় সারণি
F, I, Br Cl -কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মক অনুসারে সাজাও।
দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণী/গ্রুপের অন্তর্গত?
কোন নিষ্ক্রিয় গ্যাস দ্বৈত সূত্র মেনে চলে?
3 নং পর্যায়ের মৌলতে কটি ইলেকট্রন কক্ষ থাকে?
নিউল্যাক্সের অষ্টক সূত্রটি কোন্ জাতীয় মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
কীসের ভিত্তিতে মেন্ডেলিভ পর্যায় সারণিতে মৌলসমূহকে বিন্যস্ত করেছিলেন?
মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্ষার ধাতুগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে?
মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল কেন?
মেন্ডেলিভ যে মৌলটির নাম রেখেছিলেন একা-অ্যালুমিনিয়াম তার বর্তমান নাম কী?
মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণির কোন্ শ্রেণিগুলিতে কোনো উপশ্রেণি নেই?
একটি মৌলের নাম লেখো যার ইলেকট্রন আসক্তি শূন্য।
VIIB শ্রেনির কোন্ মৌলটি ঘরের উষ্ণতায় কঠিন?
সব থেকে তড়িৎ ধনাত্বক ধাতুটির নাম লেখ।
চ্যালকোজেন মৌলের উদাহরণ দাও।
নিকটোজেন কথার অর্থ কি?
একা সিলিকন কোন্ মৌলটি?
মুদ্রা ধাতু কারা?
আয়নি ভবন বিভব এর SI একক কি?
ধাতব ও অধাতব উভয় ধর্মই বর্তমান এমন দুটি মৌলের নাম লেখ?
অষ্টক সূত্রটি কোন্ বিজ্ঞানী দেন?
ত্রয়ী সূত্রটি কোন্ বিজ্ঞানী দেন?
বিজারণ ধর্ম আছে এমন হ্যালোজেন মৌলের উদাহরণ দাও।
পর্যায়-সারণির কোন্ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান?
পর্যায় সারণির কোন্ শ্রেণির মৌলদের চ্যালকোজেন (chalcogen) বলা হয়?
‘বিরল মৃত্তিকা’ শ্রেণির মৌলগুলি পর্যায়-সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত?
20 পরমাণু-ক্রমাঙ্কবিশিষ্ট মৌলটি কী ধরনের মৌল?
কোন্ পর্যায়ের সবগুলি মৌলই তেজস্ক্রিয়?
আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির শেষ মৌলের পরমাণু-ক্রমাঙ্ক কত?
আয়নীয় এবং সমযোজী বন্ধন
জল ও বেঞ্জিন এর মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়?
নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়।
‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H₂O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।
হাইড্রাইড আয়নের (H–) ইলেকট্রন বিন্যাস কোন্ মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?
একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।
ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড -এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না?
CaO -তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
সমযোজী তরল ও গ্যাসীয় যৌগের উদাহরণ দাও।
নোব্ল্ গ্যাস মৌলগুলির অস্তিত্ব আবিষ্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করো।
বিভিন্ন মৌলের পরমাণুগুলির রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের কারণ কী?
এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়।
তড়িৎযোজী ও সমযোজী বন্ধন একসাথে আছে কোন্ যৌগে?
ইলেকট্রনের বিন্যাস দেখাতে ডট্ চিহ্ন ব্যবহার কোন্ বিজ্ঞানী করেন?
ফ্লুরিনের নিকটতম নিষ্ক্রিয়গ্যাস কোনটি?
কোন্ সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়?
নাইট্রোজেন অনুতে কটি ইলেকট্রন জোড় বন্ধনে অংশ নেয়?
একটি যৌগের উদাহরণ দাও যার অণুতে দুটি এক-বন্ধন ও একটি দ্বি-বন্ধন আছে।
সমযোজী এক-বন্ধনযুক্ত একটি যৌগের উদাহরণ দাও যেটি সাধারণ উষ্ণতায় তরল।
তড়িৎযোজী যৌগগুলি কোন প্রকার দ্রাবকে দ্রবীভূত হয়?
একটি গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগের উদাহরণ দাও যার অণুতে কেবলমাত্র সমযোজী এক-বন্ধন আছে।
হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো।
N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (N -এর পারমাণবিক সংখ্যা 7)
F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। (F = 9)
তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া
জলের তড়িৎবিশ্লেষণের সময় কোন্ তড়িৎদ্বারে জারণ ঘটে?
তড়িৎবিশ্লেষণের সময় AC আর DC -এর মধ্যে কোন্ন্টি ব্যবহৃত হয়?
HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?
তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন্ তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়?
রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদদ্বিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়?
শূন্যস্থান পূরণ করো –
তড়িদবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ___।
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো।
পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কী?
তড়িৎবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়?
তড়িৎবিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।
পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়?
তামার চামচের ওপর রূপার তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?
একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য।
তড়িৎবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়?
বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?
কোনো তড়িৎবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
Cu-তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 -এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
অ্যানোডে কি আয়ন মুক্ত হয়?
ব্রাশের উপর সিলভারের প্রলেপ দিতে অ্যানোডে কি ব্যবহৃত হয়?
একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও, যা তড়িৎ পরিবহণ করে না।
NaCl ও HCl এর মধ্যে বিশুদ্ধ অবস্থায় কোল্টি তড়িৎ বিশ্লেষ্য নয়?
Pt তড়িৎদ্বারের উপস্থিতিতে অ্যাসিড যুক্ত জলের তড়িৎবিশ্লেষনের ক্যাথোড বিক্রিয়াটি লেখ।
তড়িৎবিশ্লেষনের সময় তড়িৎ শক্তি কোন্ শক্তিতে পরিণত হয়?
একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও।
কোনো দ্রাবকের ডাই-ইলেকট্রিক ধ্রুবক কাকে বলে?
ব্রাশের উপর সোনার প্রলেপ দিতে কোন্ তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয়?
দুটি তীব্র তড়িৎবিশ্লেষ্যের নাম লেখ।
তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে?
তড়িৎবিশ্লেষনের জন্য তড়িৎবিশ্লেষ্যকে কোন্ অবস্থায় নিতে হয়?
Hg ইলেকট্রোডের মাধ্যমে লঘু NaCl এর তড়িৎবিশ্লেষনে ক্যাথোডে কি উৎপন্ন হয়?
দুটি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
একটি জৈব পদার্থের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।
কপার ধাতুর পরিশোধনে অ্যানোডে কি ব্যবহৃত হয়?
পরীক্ষাগারে এবং শিল্পে অজৈব রসায়ন
অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
N₂ -এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো।
ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী?
বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন্ যৌগ উৎপন্ন হয়?
উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রঙ উৎপন্ন হয়?
সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
অ্যালুমিনিয়ম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো।
নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?
লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S-গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয়?
অ্যামোনিয়ার জলীয় দ্রবণে AlCl3 যোগ করা হলে কিসের অধঃক্ষেপ উৎপন্ন হবে?
মেরুদণ্ডী প্রাণীর মুত্রে থাকা কোন্ উপাদানের বিয়োজনে অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়?
অ্যামোনিয়া-ঘাটত খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় না কেন?
নাইট্রোলিম্ কি?
অ্যামোনিয়া থেকে কোন্ সার তৈরী হয়?
প্রোডিউসার গ্যাস কি?
নেসলার বিকারক কি?
ওলিয়াম কি?
ধাতুবিদ্যা
মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয়?
C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈবযৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো।
উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো।
বোকা সোনা (Fool’s gold) কোনটি?
ব্রোঞ্জ ও ব্রাশ তৈরীতে তামার সাথে কি মেশানো হয়?
স্বতঃ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন হয় কোন্ ধাতু?
গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয়?
কোন্ ধরনের আকরিকের ক্যালসিনেশন করা হয়?
স্টেইন লেস্ স্টিলের উপাদানগুলি উল্লেখ কর।
কোন্ কোন্ প্রাকৃতিক খনিজের মধ্যে ম্যাগনেশিয়াম আছে?
কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি ব্রোঞ্জ আছে?
মরিচা কি?
রট আয়রন, স্টিল ওস্কাস্ট আয়রনকে কার্বনের উপস্থিতির পরিমান অনুযায়ী সাজাও।
থার্মিট পদ্ধতিতে কোন ধাতু বিজারক হিসাবে ব্যবহৃত হয়?
রট আয়রনে কার্বনের পরিমাণ কত?
ক্যালোরিমিটার প্রস্তুতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয় ও কেন?
স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কী কী?
অ্যালুমিনিয়ামের দুটি সংকর ধাতুর নাম লেখো।
Al -এর আকরিক নয় এমন একটি খনিজ পদার্থের নাম লেখো।
ক্যালামাইন কোন ধাতুর আকরিক?
লোহার খনিজ কিন্তু আকরিক নয় এমন একটি পদার্থের নাম ও সংকেত লেখো।
জিংকের একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
একটি মুদ্রা ধাতুর উদাহরণ দাও।
ফ্লুরাইডরূপে প্রাপ্ত একটি অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো।
প্রেশার কুকার তৈরিতে যে ধাতু-সংকর ব্যবহৃত হয় তার নাম লেখো।
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো।
‘Fool’s Gold’ কাকে বলে?
গলিত NaCl দ্রবণের তড়িৎ-বিজারণে ক্যাথোডে ও অ্যানোডে কী উৎপন্ন হয়?
জৈব রসায়ন
LPG -এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।
1.1.2.2 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো।
CH₂CH = CH₂ -এর IUPAC নাম লেখো।
মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে?
ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো।
ইউরিয়ার একটি ব্যবহার লেখো।
প্রপানোন (Propanone) -এর গঠন সংকেত লেখো।
ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কী?
একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান কত?
CH3CH2COOH -এর IUPAC নাম লেখো।
CNG -র শিল্প উৎস কী?
CH3CH2CHO -এর IUPAC নাম হল-প্রোপান্যাল।
CH2CH2CH3CH -এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনসংকেত লেখো।
পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) -এর একটি ব্যবহার উল্লেখ করো।
‘ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়। একটি অ্যামোনিয়া, অপরটি কী?
পলি (ভিনাইল ক্লোরাইড) -এর একটি ব্যবহার উল্লেখ করো।
CH3CH2CH2OH -এর IUPAC নাম লেখো।
CH3CH2OH -এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো।
সরলতম অ্যালকিনের নাম কী?
সরলতম অ্যালকাইনটিতে কার্বন পরমাণুর সংখ্যা কত?
অ্যাসিটিলিন কী ধরনের হাইড্রোকার্বন?
অ্যালকিন যৌগে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যার অনুপাত কত?
মিথেন অণুর জ্যামিতিক আকার কীরূপ?
প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত লেখ।
কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয়?
বাড়ির বাসনপত্রের ভিতরের কালো আস্তরনটি কিসের?
ইথিলিন থেকে ইথেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখ।
টেফলনের মনোমারের নাম লেখ।
-O- গ্রুপ যুক্ত যৌগের নাম কি?
কার্বক্সিলিক অ্যাসিডের সমগনীয় শ্রেণির প্রথম সদস্যটি কে?
ইথিলিনের সাথে ব্রোমিনের যুত বিক্রিয়ায় কি উৎপন্ন হবে?
মিথেন অণুর জ্যামিতিক আকার কীরূপ?
C2H4 অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে কয়টি সমযোজী বন্ধন গঠন করেছে?
ইথিলিন অণুতে বন্ধন-কোণের মান কত?
কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও।
সরলতম অ্যালকিন যৌগটির সংকেত লেখ।
-COOH গ্রুপযুক্ত যৌগের শ্রেণিগত নাম কী?
একটি জীবজ অণুর উদাহরণ দাও।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করুন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন