মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।

Rahul

Home » মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। অথবা, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। অথবা, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।

মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন?

বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতবর্ষের অন্যতম বামপন্থী নেতা ও স্বাধীনতা সংগ্রামী। রাশিয়ার তাসখন্দে তিনি “ভারতীয় কমিউনিস্ট পার্টি” প্রতিষ্ঠা করেন 1920 খ্রিস্টাব্দে, জাতীয় কংগ্রেসের ভেতরে বামপন্থীদের নিয়ে তিনি ‘লিগ অব র‍্যাডিকাল কংগ্রেস মেন’ তৈরি করেন 1937 খ্রিস্টাব্দে এবং “র‍্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি” তৈরি করেন 1940 খ্রিস্টাব্দে। তাঁর প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।

অথবা, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা –

বিশ শতকের দ্বিতীয় দশক থেকে ভারতে বামপন্থী ভাবধারা জনপ্রিয় হতে থাকে । আর এই সময় পর্বে ভারতে বামপন্থী ভাবধারা ও আন্দোলন প্রসারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মানবেন্দ্রনাথ রায় যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের বৈপ্লবিক কাজ –

নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, সি মার্টিন, হরি সিং, মি ব্যানার্জি প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করে বৈপ্লবিক কাজকর্ম করতেন। 1910 খ্রিস্টাব্দে হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলায় তাকে 4 বছরের জেল হয়। এরপর জেল থেকে ছাড়া পেয়ে তিনি 1915 খ্রিস্টাব্দে জার্মানিতে গিয়ে বার্লিনে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন।

বামপন্থী আন্দোলনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা –

মানবেন্দ্রনাথ রায় লেনিনের আমন্ত্রণে 1920 খ্রিস্টাব্দে রাশিয়া যান এবং মস্কোয় অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তজাতিকের দ্বিতীয় সম্মেলনে যোগ দেন। এরপর 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখান্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের পত্রিকা –

মানবেন্দ্রনাথ রায় 1923 খ্রিস্টাব্দে জার্মানির বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন যা ডাকযোগে ভারতের নানা অঞ্চলে পাঠাতে থাকেন।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের কংগ্রেসের যোগদান –

মানবেন্দ্রনাথ রায় 1930 খ্রিস্টাব্দে ভারতে ফিরে এলে তাকে গ্রেফতার করা হয় এবং ছয় বছরের জেল দেওয়া হয়। মুক্তি লাভের পর মানবেন্দ্রনাথ রায় 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসের ভেতরে লীগ অফ রেডিক্যাল কংগ্রেসমেন দল প্রতিষ্ঠা করেন।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন –

কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারা প্রসারের বিশেষ সম্ভাবনা না থাকায় মানবেন্দ্রনাথ রায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1940 খ্রিস্টাব্দে র‍্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন।

বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের উপসংহার –

মানবেন্দ্রনাথ রায় সারা জীবন বামপন্থী ভাবধারা ও আন্দোলন প্রচারের জন্য লড়াই চালিয়ে যান তার লেখা কয়েকটি গ্রন্থ হল ইন্ডিয়া ইন ট্রানজিশন, ব্রিটিশ সাম্রাজ্যের অবক্ষয় পতন, বিজ্ঞান ও কুসংস্কার, নব মানবতাবাদ প্রভৃতি। এই কমিউনিস্ট নেতা 1954 খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে দেরাদুনে মৃত্যুবরণ করেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। অথবা, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। অথবা, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ