এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে। মৌসুমি বিস্ফোরণ কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে।
মৌসুমি বায়ুর ওপর জেটবায়ুর প্রভাব –
শীতকালে ভারতীয় উপমহাদেশ অঞ্চলে উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ু অবস্থানের কারণে এখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে। গ্রীষ্মকালে তিব্বত মালভূমি অধিক উষ্ণ হয় বলে উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ু হিমালয়ের উত্তরে সরে যায় এবং ভারতের মাঝ বরাবর ক্রান্তীয় পূবালি জেটবায়ু অবস্থান করে। এই পূবালি জেটবায়ু ভারতের মাঝ বরাবর যে নিম্নচাপ সৃষ্টি করে তার প্রভাবেই মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে।
মৌসুমি বায়ুর আগমনের সময়কাল উপক্রান্তীয় জেটবায়ুর উত্তরে সরে যাওয়ার উপর নির্ভর করে। উপক্রান্তীয় জেটবায়ু যত তাড়াতাড়ি উত্তরে সরে যায় তত তাড়াতাড়ি ক্রান্তীয় পূবালি জেট বায়ুর আগমন ঘটে। ফলে মৌসুমি বায়ুও আগে প্রবেশ করে। উপক্রান্তীয় জেটবায়ু যে বছর হঠাৎ উত্তরে সরে যায় সে বছর মৌসুমি বিস্ফোরণ প্রবল আকার নেয়। আবার যে বছর ক্রান্তীয় পূবালি জেটবায়ু শক্তিশালী হয় সে বছর ভালো বৃষ্টিপাত হয়।

মৌসুমি বিস্ফোরণ কী?
মৌসুমি বিস্ফোরণ –
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করার আগে মালাবার উপকূল সংলগ্ন আরবসাগরে কুণ্ডলীর আকারে অবস্থান করে এবং এই সময় উত্তর-পশ্চিম ভারতে সৃষ্ট নিম্নচাপ দ্বারা আকৃষ্ট হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং মালাবার উপকূলে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হঠাৎ করে প্রবেশ ও তার ফলস্বরূপ বৃষ্টিপাত ঘটানোকে মৌসুমি বিস্ফোরণ বলে। একই ভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি পূর্ব হিমালয়ে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটিয়ে পূর্ব ভারতে বর্ষা ঋতুর সূচনা করে। এর ফলে জুন-জুলাই মাসে দিনের উষ্ণতা 5° থেকে 8° সেলসিয়াস নেমে যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে। মৌসুমি বিস্ফোরণ কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment