মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মরুকরণ কী মরুকরণের কারণগুলি লেখো।
মরুকরণ কী মরুকরণের কারণগুলি লেখো।

মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।

যে প্রক্রিয়ার দ্বারা উৎপাদনে সক্ষম উর্বর জমি ক্রমশ পরিচর্যার অভাবে উৎপাদনে অক্ষম অনুর্বর জমিতে পরিণত হয়, তাকে মরুকরণ বলে। 1992 খ্রিস্টাব্দে সংঘটিত বসুন্ধরা সম্মেলনে মরুকরণের সংজ্ঞায় বলা হয়েছে, শুষ্ক-প্রায় শুষ্ক এবং শুষ্ক উপ-আর্দ্র অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ও মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ সংক্রান্ত কারণে ভূমির গুণগত মানের অবনমন ঘটলে তাকে মরুকরণ বলে। UNESCO-FAO -র ধারণা অনুসারে, ভূমির জৈবিক ক্ষমতা হ্রাস পেলে বা ভূমির উৎপাদন ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হলে যে অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়, তাকে মরুকরণ বলে।

মরুকরণের কারণসমূহ –

বিভিন্ন কারণে মরুকরণ ঘটে, যেমন –

যথেচ্ছ হারে বৃক্ষচ্ছেদন –

কোনো অঞ্চলে যথেচ্ছ হারে বিবেচনাহীনভাবে বৃক্ষচ্ছেদন করলে মরুকরণ ঘটবে।

অতিরিক্ত পশুচারণ –

মরু অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা হল পশুপালন। অতিরিক্ত হারে পশুচারণ করলে ভূমির অবনমন ঘটে, যা মরুকরণের সহায়ক।

যান্ত্রিক আবহবিকার –

মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাচূর্ণ ও বালিকণার পরিমাণ বৃদ্ধি পায়, যা মরু বিস্তারের উপযোগী।

অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ –

মরু অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ করলে জমির উর্বরতা হ্রাস পায় এবং মরুকরণকে সক্রিয় করে।।

ঝড় ও বায়ুপ্রবাহ –

মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাব দেখা যায় এবং গাছপালাও কম থাকে। ফলে ঝড় ও বায়ু বিনাবাধায় প্রবল বেগে প্রবাহিত হয় এবং বালি রাশি বহন করে এনে মরুকরণ ঘটায়।

বিশ্ব উষ্ণায়ন –

বিশ্ব উষ্ণায়ণের ফলে পৃথিবীর উষ্ণাতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে বৃষ্টিপাতের অভাব দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের অভাবের জন্য মরুকরণ ঘটছে।

খরা –

কোনো স্থানে খরা বেশিদিন স্থায়ী হলে মাটি শুকিয়ে যায়, ‘আর্দ্রতা পুরোপুরি হ্রাস পায়, ফলে মরু বিস্তার সহজেই ঘটে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “মরুকরণ কী? মরুকরণের কারণগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান