নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?

Rahul

Home » নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?

নদী, প্রকৃতির এক অপার শক্তি, কেবল জীবন ধারণের জন্য জল সরবরাহ করে না, বরং ভূমিরূপের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর জলধারা, তার গতিশক্তি এবং বহনক্ষমতার সাহায্যে নদী বিভিন্নভাবে ভূমিক্ষয় করে।

এই প্রবন্ধে আমরা নদীর ক্ষয়কার্যের পাঁচটি প্রধান প্রক্রিয়া, তাদের প্রভাব এবং ভূমিরূপ গঠনে তাদের অবদান সম্পর্কে আলোচনা করবো।

নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে?

নদী তার গতিপথে জলধারার সাহায্যে পাঁচভাবে ক্ষয়কার্য করে। এগুলি হল —

ক্ষয়ের প্রক্রিয়াবিবরণ
দ্রবণজনিত ক্ষয়কোনো কোনো পাথর, যেমন — চুনাপাথর, লবণ প্রভৃতি নদীর জলের সংস্পর্শে গলে গিয়ে বা দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়।
জলপ্রবাহজনিত ক্ষয়পার্বত্য অঞ্চলে নদীখাতের নরম ও আলগা পাথরগুলি জলস্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ভেঙে জলস্রোতের সাহায্যে বহুদূরে বাহিত হয়।
ঘর্ষণজনিত ক্ষয়নদীর স্রোতে বাহিত পাথরগুলি পরস্পরের সাথে ঘর্ষণে এবং ঠোকাঠুকিতে ক্ষয় হয়ে যায় এবং অবশেষে ক্ষুদ্রাকার কণায় পরিণত হয়।
অবঘর্ষজনিত ক্ষয়নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের ঘর্ষণ বা অবঘর্ষের ফলে নদীখাত ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীখাতে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়। গর্তগুলির জন্য নদীখাত আরও দ্রুত ক্ষয়ে যায়।
বুদবুদের কম্পন তরঙ্গজনিত ক্ষয়নদীর জলের মধ্যে বুদ্ধদের আকারে যে বাতাস সামান্য সময়ের জন্য অবরুদ্ধ থাকে, তা হঠাৎ নির্গত হলে যে শব্দ হয় সেই শব্দের কম্পন তরঙ্গের আঘাতেও শিলাখণ্ড চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়।

আরও পড়ুন – গঙ্গা নদীর প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?

নদীর ক্ষয়কার্য ভূমিরূপের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর গতিশক্তি, বহনক্ষমতা এবং ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি ভূমিক্ষয়ের মাধ্যমে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করে। এই ভূমিরূপগুলি আমাদের পৃথিবীর ভূ-দৃশ্যকে বৈচিত্র্যময় করে তোলে।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ