মাধ্যমিক বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – পাঠ্যাংশের ব্যাকরণ

Rahul

Home » মাধ্যমিক বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান – পাঠ্যাংশের ব্যাকরণ

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলার (Class 10 Bengali) সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, “অস্ত্রের বিরুদ্ধে গান” থেকে কিছু গুরুত্বপূর্ণ পাঠ্যাংশের ব্যাকরণ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এগুলো প্রায়ই আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত উপকারী হবে।

Contents Show

মাধ্যমিক বাংলা: ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার গুরুত্বপূর্ণ ব্যাকরণ প্রশ্ন-উত্তর

অস্ত্রের বিরুদ্ধে গান - মাধ্যমিক বাংলা - পাঠ্যাংশের ব্যাকরণ

নিম্নরেখ পদগুলির কারক ও অকারক সম্পর্ক এবং বিভক্তি ও অনুসর্গ নির্দেশ করো।

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে।

উত্তর – অস্ত্র – কর্মকারক, ‘শূন্য’ বিভক্তি। পায়ে – অধিকরণকারক, ‘এ’ বিভক্তি।

গানের বর্ম আজ পরেছি গায়ে।

উত্তর – গানের – সম্বন্ধপদ, ‘এর’ বিভক্তি। গায়ে – অধিকরণকারক, ‘এ’ বিভক্তি।

মাথায় কত শকুন বা চিল।

উত্তর – মাথায় – অধিকরণকারক, ‘য়’ বিভক্তি।

আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে।

উত্তর – কোকিল – কর্তৃকারক, ‘শূন্য’ বিভক্তি। উপায়ে – করণকারক, ‘এ’ বিভক্তি।

তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশ গাঁয়ে।

উত্তর – তোমায় – কর্মকারক, ‘য়’ বিভক্তি। নদীতে – অধিকরণকারক, ‘তে’ বিভক্তি।

বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে তার ব্যাসবাক্য-সহ সমাস নির্ণয় করো।

আঁকড়ে ধরে সে খড়কুটো।

উত্তর – খড়কুটো – খড় ও কুটো (দ্বন্দ্ব)।

গান দাঁড়াল ঋষিবালক।

উত্তর – ঋষিবালক – যে ঋষি সেই বালক (সাধারণ কর্মধারয়)।

তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশগাঁয়ে।

উত্তর – দেশগাঁয়ে – দেশে এবং গাঁয়ে (দ্বন্দ্ব)।

নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো।

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে। (সরল বাক্যে)

উত্তর – অস্ত্র পায়ে ফেলে রাখো।

এগিয়ে আসি, উঠে দাঁড়াই/হাত নাড়িয়ে বুলেট তাড়াই। (জটিল বাক্যে)

উত্তর – যখন এগিয়ে এসে উঠে দাঁড়াই তখনই হাত নাড়িয়ে বুলেট তাড়াই।

গানের বর্ম আজ পরেছি গায়ে। (না-বাচক বাক্যে)

উত্তর – গানের বর্ম ছাড়া আর কিছু পরিনি গায়ে।

গান তো জানি একটা দুটো। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর – একটা দুটোর বেশি গান জানি না কি?

আমার শুধু একটা কোকিল/গান বাঁধবে সহস্র উপায়ে। (জটিল বাক্যে)

উত্তর – আমার শুধু যে একটা কোকিল আছে সে গান বাঁধবে সহস্র উপায়ে।

বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে। (যৌগিক বাক্যে)

উত্তর – বর্ম খোলো এবং দ্যাখো আদুড় গায়ে।

তোমায় নিয়ে বেড়াবে গান/নদীতে, দেশগাঁয়ে। (সরল বাক্যে)

উত্তর – গান তোমায় নিয়ে নদীর সঙ্গে দেশগাঁয়েও বেড়াবে।

নির্দেশ অনুযায়ী বাচ্য পরিবর্তন করো।

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে। (ভাববাচ্যে)

উত্তর – অস্ত্র ফেলা হোক, অস্ত্র রাখা হোক পায়ে।

গানের বর্ম আজ পরেছি গায়ে। (ভাববাচ্যে)

উত্তর – গানের বর্ম আজ গায়ে পরা হয়েছে।

রক্ত মুছি শুধু গানের গায়ে। (ভাববাচ্যে)

উত্তর – রক্ত শুধু গানের গায়ে মোছা হয়।

বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে। (ভাববাচ্যে)

উত্তর – বর্ম খোলা হোক, দেখা হোক আদুড় গায়ে।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলার সপ্তম পাঠের দ্বিতীয় বিভাগ, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ নিয়ে কিছু পাঠ্যাংশের ব্যাকরণ আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ প্রায়শই এসব প্রশ্ন পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে।

যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

WBBSE Class 10 Bengali – Chapter-wise Notes

Chapter NameNotes Link
1. জ্ঞানচক্ষুবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
2.অসুখী একজনবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
3. আয় আরো বেঁধে বেঁধে থাকিবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
4. আফ্রিকাবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
5. হারিয়ে যাওয়া কালি কলমবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
6. বহুরূপীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
7. অভিষেকবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
8. সিরাজদ্দৌলাবিষয়সংক্ষেপ
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
9. প্রলয়োল্লাসবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
10. পথের দাবীবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
11. সিন্ধুতীরেবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
12. অদল বদলবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
13. বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
14. অস্ত্রের বিরুদ্ধে গানবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
15. নদীর বিদ্রোহবিষয়সংক্ষেপ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
পাঠ্যাংশের ব্যাকরণ
কোনিকোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ