আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলা পাঠ্যবইয়ের পঞ্চম পাঠের চতুর্থ বিভাগ, ‘পথের দাবী’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে।
মাধ্যমিক বাংলা: ‘পথের দাবী’ – অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (MCQ & SAQ)

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত শরৎচন্দ্রের উপন্যাসটি হল –
- পথের দাবী
- শেষপ্রশ্ন
- গৃহদাহ
- চরিত্রহীন
উত্তর – 1. পথের দাবী
হলঘরে মোটঘাট নিয়ে বসে আছে –
- জন-পাঁচেক
- জন-ছয়েক
- জন-চারেক
- জন-তিনেক
উত্তর – 2. জন-ছয়েক
তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল –
- রেঙ্গুন
- কলকাতা
- দিল্লি
- কোনোটাই নয়
উত্তর – 1. রেঙ্গুন
পলিটিকাল সাসপেক্টের নাম ছিল –
- অপূর্ব রায়
- সব্যসাচী চক্রবর্তী
- সব্যসাচী মল্লিক
- নিমাইবাবু
উত্তর – 3. সব্যসাচী মল্লিক
সব্যসাচী সন্দেহে আটক করা ব্যক্তির বয়স –
- ত্রিশ-বত্রিশের অধিক নয়
- ত্রিশ-বত্রিশের কম
- চল্লিশের মধ্যে
- চল্লিশের বেশি
উত্তর – 1. ত্রিশ-বত্রিশের অধিক নয়
সব্যসাচী নিজের নাম কী মহাপাত্র বলেছিলেন? –
- সব্যসাচী মল্লিক
- নিমাই মহাপাত্র
- অপূর্ব রায়
- গিরীশ মহাপাত্র
উত্তর – 4. গিরীশ মহাপাত্র
গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল, তার রং –
- নীল
- লাল
- সবুজ
- রামধনুর মতো
উত্তর – 3. সবুজ
‘কেবল আশ্চর্য’-আশ্চর্যের বিষয়টি ছিল –
- শরীরের গঠন
- মাথার পাগড়ি
- বাহারের দীনতা
- দুটি চোখের দৃষ্টি
উত্তর – 4. দুটি চোখের দৃষ্টি
গিরীশ মহাপাত্র তার ট্যাঁক থেকে বার করেছিল –
- একটি টাকা ও গন্ডা-ছয়েক পয়সা
- পাঁচ টাকার একটি নোট
- গন্ডা-ছয়েক পয়সা
- একটা দেশলাই
উত্তর – 1. একটি টাকা ও গন্ডা-ছয়েক পয়সা
গিরীশ মহাপাত্রের বুকপকেট থেকে দেখা যাচ্ছিল –
- একটি রুমালের কিছু অংশ
- একটি টাকার নোট
- লাল রঙের ফিতে
- গাঁজার কলকে
উত্তর – 1. একটি রুমালের কিছু অংশ
গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল? –
- হরিণ
- বাঘ
- শেয়াল
- হায়না
উত্তর – 2. বাঘ
গিরীশ মহাপাত্রের কাছ থেকে যে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল সেটি সে রেখেছিল –
- সুটকেসে
- ব্যাগে
- ট্যাঁকে
- পকেটে
উত্তর – 4. পকেটে
“… যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।” – বক্তা তুলে রেখেছিল –
- রুমাল
- মোজা
- টিনের বাক্স
- গাঁজার কলকে
উত্তর – 4. গাঁজার কলকে
“পথে কুড়িয়ে পেলাম” – বক্তা পথে কুড়িয়ে পেয়েছিল –
- কিছু টাকা
- একটি গাঁজার কলকে
- কম্পাস
- একটি দেশলাই
উত্তর – 2. একটি গাঁজার কলকে
নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে জিজ্ঞাসা করেছিলেন –
- সে গাঁজা খায় কি না
- সে ফুটবল খেলতে জানে কি না
- সে কী কী বই পড়েছে
- সে কোথা থেকে এসেছে
উত্তর – 1. সে গাঁজা খায় কি না
“বুড়ো মানুষের কথাটা শুনো” – বুড়ো মানুষটি হলেন –
- জগদীশ বসু
- অপূর্ব
- নিমাইবাবু
- গিরীশ মহাপাত্র
উত্তর – 3. নিমাইবাবু
“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” – বক্তা হলেন –
- জগদীশবাবু
- নিমাইবাবু
- অপূর্ব
- গিরীশ মহাপাত্র
উত্তর – 1. জগদীশবাবু
“তুমি এখন যেতে পারো মহাপাত্র।” – কথাটি বলেছেন –
- জগদীশবাবু
- অপূর্ব
- নিমাইবাবু
- তলওয়ারকর
উত্তর – 3. নিমাইবাবু
যার গন্ধে থানাসুদ্ধ লোকের মাথা ধরে গেল –
- উগ্র পারফিউমের গন্ধে
- আঁশটে গন্ধে
- নারকেল তেলের গন্ধে
- লেবুর তেলের গন্ধে
উত্তর – 4. লেবুর তেলের গন্ধে
নিমাইবাবু জগদীশকে যে দিকে নজর দিতে বলেছিলেন –
- বন্দরের দিকে
- স্টেশনের দিকে
- জাহাজঘাটের দিকে
- রাত্রের মেলট্রেনটার দিকে
উত্তর – 4. রাত্রের মেলট্রেনটার দিকে
“কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়োবাবু।” – এ কথা বলেছেন –
- অপূর্ব
- নিমাইবাবু
- জগদীশবাবু
- রামদাস
উত্তর – 3. জগদীশবাবু
ভাঙা টিনের তোরঙ্গটি ধরে বেরিয়ে এসেছিল –
- সব্যসাচী রায়
- নিমাই মহাপাত্র
- অপূর্ব রায়
- গিরীশ মহাপাত্র
উত্তর – 4. গিরীশ মহাপাত্র
“আমারও অনুমান কতকটা তাই।” – বক্তার অনুমান –
- সব্যসাচী বর্মায় এসেছে
- তেওয়ারি চুরি করেছে
- গিরীশ মহাপাত্রই সব্যসাচী
- সব্যসাচী রেঙ্গুনেই আছে
উত্তর – 2. তেওয়ারি চুরি করেছে
রামদাস পেশায় ছিল –
- করণিক
- পেশকার
- সাংবাদিক
- অ্যাকাউন্ট্যান্ট
উত্তর – 4. অ্যাকাউন্ট্যান্ট
অপূর্বকে প্রতিদিন যে ব্যক্তি তার হাতের তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন –
- রামদাসের মা
- রামদাস
- রামদাসের স্ত্রী
- নিমাইবাবু
উত্তর – 3. রামদাসের স্ত্রী
সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন –
- শিক্ষক
- ডাক্তার
- পুলিশ
- কেরানি
উত্তর – 2. ডাক্তার
সব্যসাচী ডাক্তারি পাস করেছিলেন –
- জার্মানি থেকে
- বিলাত থেকে
- আমেরিকা থেকে
- জাপান থেকে
উত্তর – 2. বিলাত থেকে
“টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।” – ‘উভয়ে’ বলতে বোঝানো হয়েছে –
- অপূর্ব ও রামদাসকে
- অপূর্ব ও আরদালিকে
- অপূর্ব ও তেওয়ারিকে
- অপূর্ব ও নিমাইবাবুকে
উত্তর – 1. অপূর্ব ও রামদাসকে
অপূর্বর জন্য মিষ্টি নিয়ে আসত –
- রামদাস
- রামদাসের মা
- অপূর্বর এক সহকর্মী
- অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা
উত্তর – 4. অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা
রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল –
- মাসি-বোনপোর
- কাকিমা-ভাসুরপোর
- মামিমা-ভাগ্নের
- ভাই-বোনের
উত্তর – 4. ভাই-বোনের
কার ঘরে চুরি হয়েছিল? –
- সব্যসাচী
- অপূর্ব
- নিমাই
- রামদাস
উত্তর – 2. অপূর্ব
কার জন্য অপূর্বর টাকাকড়ি ছাড়া বাকি সব কিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল? –
- তেওয়ারির জন্য
- সব্যসাচীর জন্য
- ব্রাহ্মণ পেয়াদার জন্য
- ক্রিশ্চান মেয়েটির জন্য
উত্তর – 4. ক্রিশ্চান মেয়েটির জন্য
তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল –
- এনাঞ্জং
- ফয়া
- মিকথিলা
- ভামো
উত্তর – 2. ফয়া
“বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।” – ‘এঁর’ বলতে বোঝানো হয়েছে –
- রামদাসকে
- জগদীশবাবুকে
- নিমাইবাবুকে
- তেওয়ারিকে
উত্তর – 3. নিমাইবাবুকে
“আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।” – প্রায়শ্চিত্ত করতে হবে –
- নিমাইবাবুকে
- অপূর্বকে
- সব্যসাচীকে
- রামদাসকে
উত্তর – 2. অপূর্বকে
“এসব কথা বলার দুঃখ আছে” – ‘এসব কথা’ বলতে বোঝানো হয়েছে –
- সব্যসাচীর প্রতি ভালোবাসার কথা
- সব্যসাচীর লুকিয়ে থাকার কথা
- সব্যসাচীর গতিবিধির কথা
- অপূর্বর বাড়িতে চুরির কথা
উত্তর – 1. সব্যসাচীর প্রতি ভালোবাসার কথা
“বুনো হাঁস ধরাই এদের কাজ।” – ‘বুনোহাঁস’ বলা হয়েছে –
- ভারতীয়দের
- ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
- কালো মানুষদের
- চোর-ডাকাতদের
উত্তর – 2. ভারতের স্বাধীনতা সংগ্রামীদের
অপূর্বর পিতার বন্ধু ছিলেন –
- গিরীশ মহাপাত্র
- নিমাইবাবু
- রামদাস
- জগদীশবাবু
উত্তর – 2. নিমাইবাবু
তলওয়ারকর হল-
- রামদাস
- রামদাসের পিতা
- ইংরেজ পুলিশ অফিসার
- একজন ফিরিঙ্গি
উত্তর – 1. রামদাস
“তেওয়ারী ঘরে ছিল না,” – তেওয়ারি গিয়েছিল –
- রেঙ্গুনে
- ফয়ায়
- ভামোয়
- নিজের দেশে
উত্তর – 2. ফয়ায়
অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল –
- স্টেশনমাস্টার
- রেলপুলিশ
- ফিরিঙ্গি ছোঁড়ারা
- টিকিট পরীক্ষক
উত্তর – 3. ফিরিঙ্গি ছোঁড়ারা
ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল –
- গিরীশকে
- তলওয়ারকরকে
- অপূর্বকে
- রামদাসকে
উত্তর – 3. অপূর্বকে
অপূর্বর অন্যমনস্কতা লক্ষ করেছিল –
- রামদাস তলওয়ারকর
- তেওয়ারি
- নিমাইবাবু
- জগদীশবাবু
উত্তর – 1. রামদাস তলওয়ারকর
অপূর্বর পিতার বন্ধু হলেন –
- জগদীশবাবু
- রামদাস
- নিমাইবাবু
- গিরীশ মহাপাত্র
উত্তর – 3. নিমাইবাবু
“একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায়” – বিরক্তির কারণ –
- ট্রেনে বসার জায়গা না পাওয়া
- ট্রেনে জল না থাকা
- রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া
- ট্রেনে ফিরিঙ্গি ছেলেদের অত্যাচার
উত্তর – 3. রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া
“আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।” – বক্তা হলেন –
- অপূর্বর অফিসের বড়োবাবু
- নিমাইবাবু
- জগদীশবাবু
- রামদাস
উত্তর – 1. অপূর্বর অফিসের বড়োবাবু
অপূর্বর মন টিকছিল না –
- বাংলাদেশে
- রেঙ্গুনে
- জাপানে
- চিনে
উত্তর – 2. রেঙ্গুনে
অপূর্বকে ভামো নগরে পাঠানো হয়েছিল, সেখানকার অফিসের –
- শৃঙ্খলা ফেরানোর জন্য
- কাজ দেখাশোনার জন্য
- বন্ধ কাজকর্ম চালু করার জন্য
- ম্যানেজার পদ গ্রহণের জন্য
উত্তর – 1. শৃঙ্খলা ফেরানোর জন্য
কোন সময় অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা করে? –
- বিকেলবেলায়
- গভীর রাতে
- সকালবেলায়
- দুপুরবেলায়
উত্তর – 1. বিকেলবেলায়
“আমি কালই বার হয়ে যেতে পারি।” – অপূর্ব যেতে পারে –
- ভামো নগরে
- এনাঞ্জাং-এ
- ম্যানডালে
- বর্মায়
উত্তর – 1. ভামো নগরে
ভামো নগরের উদ্দেশে যাত্রা করার সময়, অপূর্ব কাকে দেখল? –
- রামদাসের স্ত্রীকে
- গিরীশ মহাপাত্রকে
- অপূর্বর স্কুলজীবনের এক বন্ধুকে
- তলওয়ারকরকে
উত্তর – 2. গিরীশ মহাপাত্রকে
“আমি বাবু ধর্মভীরু মানুষ।” – ধর্মভীরু মানুষটি হলেন –
- তেওয়ারি
- জগদীশবাবু
- অপূর্ব
- গিরীশ মহাপাত্র
উত্তর – 4. গিরীশ মহাপাত্র
“আশ্চর্য্যি নেহি হ্যায় বাবুসাহেব” – বাবুসাহেবটি হলেন –
- অপূর্ব
- বড়োবাবু
- সব্যসাচী মল্লিক
- তলওয়ারকর
উত্তর – 4. তলওয়ারকর
“সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল।” – বন্ধুটি হল –
- নিমাইবাবু
- জগদীশবাবু
- অপূর্ব
- গিরীশ মহাপাত্র
উত্তর – 3. অপূর্ব
গিরীশ মহাপাত্রের দুজন বন্ধুস্থানীয় লোক আসার কথা ছিল –
- ভামো থেকে
- ম্যানডালে থেকে
- এনাঞ্জাং থেকে
- বর্মা থেকে
উত্তর – 3. এনাঞ্জাং থেকে
“বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র-টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম” – এ কথা বলেছিল –
- রামদাস
- নিমাই
- অপূর্ব
- গিরীশ
উত্তর – 4. গিরীশ
অপূর্ব কোন্ শ্রেণির যাত্রী ছিল? –
- তৃতীয় শ্রেণির
- দ্বিতীয় শ্রেণির
- প্রথম শ্রেণির
- কোনোটাই নয়
উত্তর – 3. প্রথম শ্রেণির
রাত্রে ট্রেনের মধ্যে বার-তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়েছিল –
- সহযাত্রীরা
- দু-তিনজন বিপ্লবী
- অপূর্বর বন্ধুরা
- পুলিশের লোক
উত্তর – 4. পুলিশের লোক
ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল –
- ব্রাহ্মণ আরদালি
- রামদাস
- বর্মা সাব-ইনস্পেকটর
- টিকিট পরীক্ষক
উত্তর – 1. ব্রাহ্মণ আরদালি
অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করল –
- মাটির পাত্রে
- পিতলের পাত্রে
- লোহার পাত্রে
- টিনের পাত্রে
উত্তর – 2. পিতলের পাত্রে
অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল –
- পাঁচ বার
- চার বার
- তিন বার
- দু-বার
উত্তর – 3. তিন বার
“তোমার চিন্তা নেই ঠাকুর।” – ‘ঠাকুর’ বলা হয়েছে –
- অপূর্বকে
- ঈশ্বরকে
- রামদাসকে
- তেওয়ারিকে
উত্তর – 4. তেওয়ারিকে
“কিন্তু এই হাসিতে তলওয়ারকর যোগ দিল না।” – কার হাসিতে তলওয়ারকর যোগ দিল না? –
- সব্যসাচীর
- অপূর্বর
- নিমাইবাবুর
- জগদীশবাবুর
উত্তর – 2. অপূর্বর
গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? –
- পুলিশ স্টেশনে
- রেল স্টেশনে
- বিমানবন্দরে
- জাহাজঘাটায়
উত্তর – 2. রেল স্টেশনে
দু-একটি বাক্যে উত্তর দাও।
তেলের খনির কারখানার মিস্ত্রিরা কেন রেঙ্গুন চলে এসেছিল?
কে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিদের তদন্ত করেছিলেন?
কাকে, কী সন্দেহে আটকে রাখা হয়েছিল?
পলিটিকাল সাসপেক্ট বলতে কী বোঝায়?
সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কী মনে হয়েছিল?
নিমাইবাবু কীসের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করেছিলেন?
গিরীশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পারিপাট্য দেখে নিমাইবাবু কী বলেছিলেন?
পলিটিকাল সাসপেক্ট ব্যক্তিটি তার কী নাম বলেছিল?
গিরীশ মহাপাত্রের ট্যাঁক ও পকেট থেকে কী বের হয়েছিল?
গিরীশ মহাপাত্রকে গাঁজা খাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, সে কী বলে?
“নিমাইবাবু হাসিয়া কহিলেন” – নিমাইবাবু হেসে কী বললেন?
অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কী দেখল?
“তুমি গাঁজা খাও?” – কে, কাকে, কেন এই প্রশ্ন করেছিলেন?
“বুড়ো মানুষের কথাটা শুনো।” – বুড়ো মানুষটি কী বলেছিলেন?
“সে যে বর্মায় এসেছে এ খবর সত্য।” – কার বর্মায় আসার কথা বলা হয়েছে?
“বড়োবাবু হাসিতে লাগিলেন।” – বড়োবাবুর হাসির কারণ কী?
“এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই, বড়োবাবু।” – বক্তার এমন উক্তির কারণ কী?
“তবে এ বস্তুটি পকেটে কেন?” – কোন্ ‘বস্তুটি’ পকেটে ছিল?
নিজের বাসায় ফিরে অপূর্বর মধ্যে কী ভাবান্তর দেখা গিয়েছিল?
“আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?” – তলওয়ারকর এ প্রশ্ন করেছিলেন কেন?
তলওয়ারকর অপূর্বকে কী জিজ্ঞাসা করেছিলেন?
রামদাস ও অপূর্ব কেন একসাথে জলযোগ করত?
“অপূর্ব রাজি হইয়াছিল” – অপূর্ব কোন্ বিষয়ে রাজি হয়েছিল?
“অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত।” – কী বয়ে আনার কথা বলা হয়েছে?
অপূর্ব কোন্ সময় তার বাড়িতে হওয়া চুরির ঘটনাটা রামদাসকে বলল?
অপূর্বর ঘরে চুরি হওয়ার পর ক্রিশ্চান মেয়েটি কী করেছিল?
চুরির ব্যাপারে অপূর্ব ও ক্রিশ্চান মেয়েটি কী অনুমান করেছিল?
তেওয়ারি কোথায় গিয়েছিল এবং সে-সময় কী ঘটনা ঘটেছিল?
পুলিশে চুরির ব্যাপারে অভিযোগ জানাতে গিয়ে অপূর্ব কী দেখল?
অপূর্ব কোন্ ঘটনার প্রতিবাদ করেছিল?
অন্যায়ের প্রতিবাদ করায় অপূর্বকে কারা কীভাবে হেনস্থা করেছিল?
কোন্ ঘটনা পরাধীন ভারতবর্ষে প্রায় নিত্য ঘটনায় পরিণত হয়েছিল?
কী কারণে রামদাসের মুখ রাগে আরক্ত হয়ে উঠল?
কী শুনে রামদাসের চোখ ছলছল করে উঠল?
নিমাইবাবুর সঙ্গে অপূর্বর কী ধরনের সম্পর্ক ছিল?
“কৈ এ ঘটনা তো আমাকে বলেননি?” – এখানে কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
“তারপর সকালে গেলাম পুলিশকে খবর দিতে।” – কে, কেন পুলিশকে খবর দিতে গিয়েছিল?
“অনুমান কতকটা তাই।” – বক্তার কী অনুমান?
“এসব কথা বলায় দুঃখ আছে।” – কোন্ কথা বলায় দুঃখ আছে বলে বক্তার ধারণা?
“মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই” – কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা?
বড়োসাহেব কী বলার জন্য টেলিগ্রাম নিয়ে অপূর্বর কাছে এসেছিল?
ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? অথবা, ভামো নগরের উদ্দেশে যাত্রায় অপূর্বের সঙ্গে কে কে ছিল?
অপূর্ব ভামো নগরের উদ্দেশে যাত্রা শুরু করার সময় কাকে দেখে কী জিজ্ঞাসা করল?
গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দ্বিতীয় বার কোথায় দেখা হয়েছিল?
পুলিশ স্টেশনে দেখা গিরীশ মহাপাত্রের সঙ্গে দ্বিতীয় বার যখন অপূর্বর দেখা হল, তখন গিরীশের পোশাকের কী পার্থক্য ঘটেছিল?
দ্বিতীয় বার সাক্ষাতে অপূর্ব গিরীশ মহাপাত্রকে কী বলেছিল?
ট্রেনের মধ্যে কী কারণে অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল?
ভামো যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন?
কী ব্যাপারে অপূর্ব বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল এবং তাকে কী বলা হয়েছিল?
“আমারও তো তাই বিশ্বাস।” – বক্তার কী বিশ্বাস?
“ইহা যে কতবড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।” – ‘ভ্রম’-টি কী?
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলার পঞ্চম পাঠের চতুর্থ বিভাগ, ‘পথের দাবী’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তবে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও, এই পোস্টটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন