আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলার ষষ্ঠ পাঠের দ্বিতীয় বিভাগ, ‘অদল বদল’ থেকে কিছু অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়শই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক বাংলা: ‘অদল বদল’ গল্পের গুরুত্বপূর্ণ MCQ ও সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
‘অদল বদল’ গল্পের লেখক পান্নালাল প্যাটেল যে ভাষার প্রসিদ্ধ লেখক –
- গুজরাতি
- কন্নড়
- মারাঠি
- হিন্দি
উত্তর – 1. গুজরাতি
অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন –
- চাষি
- শিক্ষক
- জেলে
- উকিল
উত্তর – 1. চাষি
কোন্ গাছের নীচে ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল? –
- আম
- নিম
- পেয়ারা
- বট
উত্তর – 2. নিম
হোলির দিন দুই বন্ধু বেরিয়ে ফুটপাথে বসেছিল –
- খাটিয়ায়
- মাচার ওপর
- বারান্দায়
- শান-বাঁধানো
উত্তর – 4. শান-বাঁধানো
হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল? –
- ছবি আঁকতে
- হোলি খেলতে
- কুস্তি লড়তে
- ফুটবল খেলতে
উত্তর – 3. কুস্তি লড়তে
ইসাব আর অমৃতদের বাড়ি –
- মুখোমুখি
- পাশাপাশি
- রাস্তার এপার-ওপার
- এপাড়া-ওপাড়া
উত্তর – 1. মুখোমুখি
হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী জিনিস ছিল? –
- নতুন জামা
- নতুন জুতো
- নতুন ব্যাগ
- নতুন পেন
উত্তর – 1. নতুন জামা
ইসাব কার সঙ্গে থাকত? –
- দাদা
- মা
- বাবা
- মা-বাবা
উত্তর – 3. বাবা
অমৃত তার মা-বাবাকে কী কিনে দেওয়ার কথা বলেছিল? –
- ব্যাগ
- রং
- জুতো
- জামা
উত্তর – 4. জামা
অমৃতের বাবাকে জামা কিনে দেওয়ার জন্য কে রাজি করিয়েছিল? –
- ইসাবের বাবা
- অমৃতের ভাই
- অমৃতের মা
- অমৃতের দাদা
উত্তর – 3. অমৃতের মা
ইসাবের বাবা জামা সেলাইয়ের জন্য টাকা ধার নিয়েছিলেন –
- তাঁর দাদার থেকে
- এক বন্ধুর থেকে
- অমৃতের বাবার থেকে
- এক সুদখোরের থেকে
উত্তর – 4. এক সুদখোরের থেকে
অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল –
- মেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য
- নতুন বল কিনে দেওয়ার জন্য
- নতুন বই কিনে দেওয়ার জন্য
- ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য
উত্তর – 4. ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য
জামা কিনে দেওয়ার জন্য অমৃত কাকে বা কাদের খুব জ্বালিয়েছিল? –
- ইসাবকে
- ইসাবের বাবাকে
- তার মা-বাবাকে
- তার দিদিকে
উত্তর – 3. তার মা-বাবাকে
গাঁয়ের একদল ছেলে ধুলো ছোড়াছুড়ি করছিল –
- হোলির দিন দুপুরে
- হোলির দিন বিকেলে
- হোলির দিন সন্ধেবেলা
- হোলির দিন সকালে
উত্তর – 2. হোলির দিন বিকেলে
“এসো আমরা কুস্তি লড়ি-” – ‘আমরা’-ছিল –
- অমৃত ও ইসাব
- পাঠান ও কালিয়া
- ইসাব ও কালিয়া
- কালিয়া ও অমৃত
উত্তর – 4. কালিয়া ও অমৃত
দলের একটি ছেলে অমৃত ও ইসাবকে একসঙ্গে দেখে কী করতে বলেছিল? –
- হোলি খেলতে
- কুস্তি লড়তে
- ফুটবল খেলতে
- ম্যাজিক দেখাতে
উত্তর – 2. কুস্তি লড়তে
অমৃতকে কুস্তি লড়ার কথা কে বা কারা বলেছিল? –
- ইসাব
- ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে
- অমৃতের স্কুলের এক বন্ধু
- এদের কেউই নয়
উত্তর – 2. ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে
ইসাব কালিয়াকে বলেছিল –
- অমৃতের সঙ্গে কুস্তি লড়তে
- অমৃতকে বাড়ি পৌঁছে দিতে
- তার সঙ্গে কুস্তি লড়তে
- কোনোটাই নয়
উত্তর – 3. তার সঙ্গে কুস্তি লড়তে
ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? –
- কালিয়ার সঙ্গে
- অমৃতের সঙ্গে
- স্কুলের বন্ধুদের সঙ্গে
- তার পাড়ার একটি ছেলের সঙ্গে
উত্তর – 1. কালিয়ার সঙ্গে
কুস্তি লড়ার জন্য অমৃতকে নিয়ে যাওয়া হয়েছিল –
- অমৃতের বাড়িতে
- স্কুলে
- ইসাবের বাড়িতে
- খোলা মাঠে
উত্তর – 4. খোলা মাঠে
ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল? –
- কুস্তি লড়তে গিয়ে
- স্কুলে মারপিট করে
- ক্ষেতে কাজ করতে গিয়ে
- এর মধ্যে কোনোটাই নয়
উত্তর – 1. কুস্তি লড়তে গিয়ে
“ইসাবের মেজাজ চড়ে গেল।” – কারণ –
- কালিয়া অমৃতকে ধাক্কা দিয়েছে
- কালিয়া অমৃতকে কুস্তিতে হারিয়ে দিয়েছে
- অমৃতের জামা ছিঁড়ে গেছে
- কালিয়া অমৃতের গায়ে কাদা মাখিয়ে দিয়েছে
উত্তর – 2. কালিয়া অমৃতকে কুস্তিতে হারিয়ে দিয়েছে
ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল –
- অমৃতের মা
- ইসাবের বাবা
- অমৃত
- স্কুলের এক বন্ধু
উত্তর – 3. অমৃত
অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল? –
- এক বন্ধুর বাড়িতে
- ইসাবদের বাড়িতে
- ইসাবদের গোয়ালঘরে
- ইমনদের গোয়ালঘরে
উত্তর – 3. ইসাবদের গোয়ালঘরে
অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল –
- মহরমের দিন
- হোলির দিন
- পুজোর দিন
- ঈদের দিন
উত্তর – 2. হোলির দিন
জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? –
- ইসাবের
- অমৃতের
- ইসাবের স্কুলের এক বন্ধুর
- অমৃতের ভাইয়ের
উত্তর – 2. অমৃতের
ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায়, কার কাছে তাকে মার খেতে হবে ভেবে সে ভয় পেল? –
- মা
- বাবা
- ঠাকুমা
- অমৃতের মা
উত্তর – 2. বাবা
কারা নিজেদের জামা অদলবদল করেছিল? –
- ইসাবের বাবা ও অমৃতের বাবা
- ইসাব ও অমৃত
- ইসাবের স্কুলের দুই বন্ধু
- এদের কেউই নয়
উত্তর – 2. ইসাব ও অমৃত
ইসাব আর অমৃত তাদের জামা অদলবদল করেছিল –
- ইসাবের বাড়িতে
- তাদের দুজনের বাড়ির মাঝখানে
- অমৃতের বাড়িতে
- তাদের স্কুলে গিয়ে
উত্তর – 2. তাদের দুজনের বাড়ির মাঝখানে
অমৃতের বয়স ছিল –
- এগারো
- পনেরো
- বারো
- দশ
উত্তর – 4. দশ
জামা যেন না ছেঁড়ে-এ ব্যাপারে অমৃতকে বাড়ি থেকে বেরোনোর আগে কে সাবধান করে দিয়েছিলেন? –
- অমৃতের মা
- ইসাবের বাবা
- ইসাব
- অমৃতের বাবা
উত্তর – 1. অমৃতের মা
অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, কারণ –
- ইসাবের রেজাল্ট খারাপ হয়েছিল
- কালিয়া ইসাবকে কুস্তি লড়তে বলেছিল
- অমৃতের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল
- ইসাবের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল
উত্তর – 4. ইসাবের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল
ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় কীসের ওপর বসেছিলেন? –
- খাট
- চেয়ার
- খাটিয়া
- টুল
উত্তর – 3. খাটিয়া
দাওয়ায় বসে ইসাবের বাবা খাচ্ছিলেন –
- হুঁকো
- লস্যি
- পেয়ারা
- কোনোটাই নয়
উত্তর – 1. হুঁকো
অমৃত ও ইসাবের জামা অদলবদল ইসাবের বাবা ছাড়া আর দেখেছিল –
- একটি ছেলে
- অমৃতের মা
- স্কুলের হেডমাস্টার
- অমৃতের ভাই
উত্তর – 1. একটি ছেলে
ইসাবের বাবার নাম ছিল –
- বাহালি
- কালিয়া
- হাসান
- অমৃত
উত্তর – 3. হাসান
অমৃতের মায়ের নাম ছিল –
- রমা
- বাহালি
- পায়েল
- আরিফা
উত্তর – 2. বাহালি
অমৃতের বাবা যখনই মারতে গেছেন, তখনই অমৃত লুকিয়েছে –
- দরজার আড়ালে
- খাটের নীচে
- মায়ের পেছনে
- ছাদের ওপরে
উত্তর – 3. মায়ের পেছনে
“কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল ___।” –
- হোলির
- পুজোর
- ইদের
- উৎসবের
উত্তর – 1. হোলির
অমৃতের ছেঁড়া জামা দেখার পর তার মা কী করেছিলেন? –
- অমৃতকে খুব মেরেছিলেন
- অমৃতকে ঘরে আটকে রেখেছিলেন
- জামা রিফু করে দিয়েছিলেন
- নতুন জামা কিনে দিয়েছিলেন
উত্তর – 3. জামা রিফু করে দিয়েছিলেন
বুড়ির বাড়ি পোড়ানো দেখে কে বা কারা ফিরছিল? –
- অমৃতের মা-বাবা
- ইসাব ও অমৃত
- ইসাবের বাবা
- ছেলের দল
উত্তর – 4. ছেলের দল
ইসাব আর অমৃতের জামা অদলবদলের কাহিনি সবাইকে শুনিয়েছিল –
- অমৃতের মা
- ইসাবের বাবা
- অমৃতের বাবা
- অমৃত আর ইসাবের স্কুলের এক বন্ধু
উত্তর – 2. ইসাবের বাবা
ইসাবের বাবা আনন্দে জড়িয়ে ধরেছিলেন –
- কালিয়াকে
- ইসাবকে
- অমৃতকে
- অমৃতের ভাইকে
উত্তর – 3. অমৃতকে
“উনি আসল ঘটনাটা জানেন।” – উনি হলেন –
- অমৃতের বাবা
- অমৃতের মা
- ইসাবের বাবা
- গ্রামপ্রধান
উত্তর – 3. ইসাবের বাবা
অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন? –
- একুশ জনকে
- কুড়ি জনকে
- একত্রিশ জনকে
- তিরিশ জনকে
উত্তর – 1. একুশ জনকে
অদল বদল গল্প গ্রামের বাড়ি ঘুরে যাঁর কানে গেল, তিনি হলেন –
- গ্রামরক্ষী
- গ্রামপ্রধান
- গ্রামোন্নয়ন মন্ত্রী
- গ্রামবাসী
উত্তর – 2. গ্রামপ্রধান
“আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব।” – বক্তা হলেন –
- গ্রামপ্রধান
- ইসাবের বাবা
- ইসাবের বন্ধু কালিয়া
- বাহালি বৌদি
উত্তর – 1. গ্রামপ্রধান
দু-একটি বাক্যে উত্তর দাও।
‘অদল বদল’ গল্পটি কার রচিত?
‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?
“বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে,” – তফাতটা কী?
হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে কী করছিল?
অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কী বলেছিল?
কুস্তি লড়ার কথা শুনে অমৃত কী বলেছিল?
বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কী বলেছিলেন?
“শোনামাত্র অমৃত ফতোয়া জারি করেছিল …” – অমৃতের মা-বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে, সে কী ফতোয়া জারি করেছিল?
অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে তার মা তাকে কী বুঝিয়েছিলেন?
অমৃত কীভাবে নিজের জামাটা ছিঁড়েছিল?
অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
“অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।” – ‘এতেও’ বলতে কোন্ ঘটনাকে নির্দেশ করা হয়েছে?
জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা কী বলেছিলেন?
অমৃত নতুন জামা পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল?
বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল?
অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন?
অমৃতকে কে, কেন খোলা মাঠে নিয়ে এসেছিল?
“ইসাবের মেজাজ চড়ে গেল।” – কখন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল?
“কুস্তি শুরু হয়ে গেল।” – কার সঙ্গে কার কুস্তি শুরু হল?
কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল?
কখন ইসাবের জামার ছেঁড়া অংশটা অমৃতের নজরে এল?
“ওরা ভয়ে কাঠ হয়ে গেল।” – ভয় পাবার কারণ কী?
ইসাবের বাবা কীভাবে কাপড় কিনে ইসাবের জন্য জামা সেলাই করিয়েছিলেন?
“এসো, আমরা কুস্তি লড়ি।” — কে, কাকে বলেছিল?
“হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল” – অমৃতের মাথায় কী বুদ্ধি এসেছিল?
অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ করছিল কেন?
অমৃতের জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তার মা তাকে কিছু বললেন না কেন?
অমৃত ও ইসাবের সব আনন্দ মাটি করে দেওয়ার জন্য কে, কী বলেছিল?
ইসাবের বাবা জামা অদলবদলের সব ঘটনা জানতে পেরে কী করলেন?
অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প কে বলল আর কারা শুনল?
জামা অদলবদলের কাহিনি সারা গ্রাম ঘুরে শেষে কার কানে পৌঁছোল?
‘অদল-বদলের গল্প’ গ্রামপ্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন?
“উনি ঘোষণা করলেন” – কে, কী ঘোষণা করলেন?
“উনি ঘোষণা করলেন” – কে, কী ঘোষণা করলেন?
‘অদল বদল’ গল্পে গ্রামপ্রধান কার নাম ‘অদল’ আর কার নাম ‘বদল’ দিয়েছিলেন এবং তাদের এই নাম শুনে কারা খুশি হয়েছিল?
জামা বদলের সময় ইসাব অমৃতকে কী জিজ্ঞাসা করেছিল আর অমৃত তার কী জবাব দিয়েছিল?
ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কী ভেবেছিল?
“সজল চোখে পাঠান বললেন” – কী বললেন?
“ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল।” – কেন?
কোন্ সময় ইসাব আর অমৃতের দুজনেরই ভয় কেটে গেল?
অমৃতের মা যখন ইসাবের ছেঁড়া জামা রিফু করে দিলেন তখন অমৃত ও ইসাব কী করল?
ইসাবের সঙ্গে কুস্তি লড়ার পর কালিয়ার অবস্থা কেমন হয়েছিল?
অমৃত-ইসাবের ভালোবাসার গল্প শুনে গ্রামবাসীর প্রতিক্রিয়া কীরূপ হয়?
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক বাংলার ষষ্ঠ পাঠের দ্বিতীয় বিভাগ, “অদল বদল” থেকে কিছু অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে দয়া করে আমাদের সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাদের এর প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!





মন্তব্য করুন