ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? পার্থক্য ও উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? পার্থক্য ও উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? উদাহরণ দাও এবং ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রশ্নটি দশম শ্রেণির জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর অংশ। মাধ্যমিক বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? উদাহরণ দাও। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো।

ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? উদাহরণ দাও।

ফিনোটাইপ কাকে বলে?

কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ (Phenotype) বলে। অর্থাৎ, একটি জীবকে বাইরে থেকে দেখতে কেমন, সেটাই তার ফিনোটাইপ।

উদাহরণ: মটর গাছের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ মটর গাছটি বাইরে থেকে দেখতে লম্বা নাকি বেঁটে—এটিই হলো মটর গাছের ফিনোটাইপ।

জিনোটাইপ কাকে বলে?

কোনো জীবের জিনগত গঠন বৈশিষ্ট্যকে বা জিন-সংযুক্তিকে জিনোটাইপ (Genotype) বলে। হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত অ্যালিলদ্বয়ের ওপর জিনোটাইপ নির্ভর করে। জিনোটাইপ বাইরে থেকে দেখা যায় না। এটি প্রধানত দু-প্রকার হয়: হোমোজাইগাস (যেমন: TT) ও হেটেরোজাইগাস (যেমন: Tt)।

উদাহরণ: বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত লম্বা মটর গাছের জিনোটাইপ হলো TT এবং সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ হলো Tt

ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো।

ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য –

পার্থক্যের বিষয়ফিনোটাইপ (Phenotype)জিনোটাইপ (Genotype)
সংজ্ঞা ও প্রকাশজীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করে।জীবের জিনসংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য প্রকাশ করে।
অনুপাতএকসংকর ও দ্বিসংকর জননে ফিনোটাইপিক অনুপাত যথাক্রমে 3:1 এবং 9:3:3:1।একসংকর ও দ্বিসংকর জননে জিনোটাইপিক অনুপাত যথাক্রমে 1:2:1 এবং 1:2:2:4:1:2:1:2:1।
নির্ভরশীলতাফিনোটাইপ সর্বদা জিনোটাইপের ওপর নির্ভরশীল।জিনোটাইপ কোনোভাবেই ফিনোটাইপের ওপর নির্ভরশীল নয়।
বৈশিষ্ট্য শনাক্তকরণএর মাধ্যমে বিশুদ্ধ বৈশিষ্ট্য ও সংকর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য বোঝা যায় না।এর মাধ্যমে বিশুদ্ধ বৈশিষ্ট্য ও সংকর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য খুব সহজেই বোঝা যায়।
পরিবেশের প্রভাবপরিবেশের বিভিন্ন শর্ত দ্বারা অল্পবিস্তর প্রভাবিত হতে পারে।পরিবেশের বিভিন্ন শর্ত দ্বারা জিনোটাইপ কোনোভাবেই প্রভাবিত হয় না।
উদাহরণমটর গাছের ক্ষেত্রে ‘লম্বা’ ও ‘বেঁটে’ হওয়া।বিশুদ্ধ লম্বা (TT) ও বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছ।

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য এবং উদাহরণ খুব সহজেই বুঝতে পেরেছেন। মাধ্যমিক পরীক্ষা বা অন্য যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য এটি খাতায় নোট করে রাখতে পারেন।

আপনাদের জীবনবিজ্ঞান বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, নির্দ্বিধায় আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মম চিত্তে নিতি নৃত্যে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর