প্লাবন খাল ও নিত্যবহ খাল কী? প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্লাবন খাল ও নিত্যবহ খাল কী? প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো
প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো

প্লাবন খাল ও নিত্যবহ খাল কী?

প্লাবন খাল –

নদীর ওপর কোনোরকম জলাধার নির্মাণ না করে যদি সরাসরি নদী থেকে খাল কেটে জলসেচ করা হয় তাকে প্লাবন খাল বলে। কেবল বর্ষাকালে নদীর জল বৃদ্ধি পেলেই এই খালে জল প্রবাহিত হয়। প্রধানত বন্যা নিয়ন্ত্রণেই এই খাল বিশেষ উপযোগী। দক্ষিণ ভারতের বদ্বীপ অঞ্চলেই এই খাল বেশি দেখা যায়।

উদাহরণ – তামিলনাড়ুর কাবেরী বদ্বীপে প্লাবন খাল দেখা যায়।

নিত্যবহ খাল –

নিত্যবহ নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করে সেই জল খালের দ্বারা নিয়ে গেলে তা নিত্যবহ খাল নামে পরিচিত। প্রধানত নিত্যবহ নদীগুলির সঙ্গে এই খাল যুক্ত থাকে। উত্তর ভারতের সমভূমিতে এই ধরনের খালের দ্বারা জলসেচ করা হয়।

উদাহরণ – পাঞ্জাবের পশ্চিম যমুনা খাল নিত্যবহ খালের উদাহরণ।

প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো।

প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য –

বিষয়প্লাবন খালনিত্যবহ খাল
জলের উৎসবর্ষার জলে পুষ্ট বলে কেবলমাত্র বর্ষাকালে অধিক বৃষ্টি হলে এই খালে জল প্রবেশ করে।বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট বলে এই খালগুলি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল নয়।
স্থানবন্যাপ্রবণ অঞ্চলে এই খাল খনন করা হয়।যে সমস্ত অঞ্চলে নদীতে সারাবছর জল থাকে, সেই অঞ্চলে এই খাল দেখা যায়।
জলের জোগানসারাবছর খালে জল না থাকলেও বর্ষাকালে খালে জল থাকে।সারাবছরই খালে জল থাকে।
গুরুত্ববন্যা নিয়ন্ত্রণে এই খালের গুরুত্ব খুব বেশি।বন্যা নিয়ন্ত্রণে এই খালের গুরুত্ব কম।
নদীপ্রবাহসাধারণত নদীর নিম্নপ্রবাহে বদ্বীপ অংশে এই খাল দেখা যায়।মূলত নদীর সমভূমি বা মধ্যপ্রবাহে এই খাল বেশি দেখা যায়।
উপযোগিতাকৃষিজমিতে জলসেচ ও কৃষির উন্নতিতে এই খালের উপযোগিতা কম।কৃষির উন্নতিতে এই খালের গুরুত্ব খুব বেশি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্লাবন খাল ও নিত্যবহ খাল কী? প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান