পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

Rahul

Home » পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো।

পরিবেশের ইতিহাস বলতে বোঝায় প্রকৃতি ও মানবসমাজের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়ার ইতিহাস, যা সুপ্রাচীন কালে মানুষের আবির্ভাব থেকে শুরু করে পশুশিকারি জীবন থেকে আধুনিক সভ্যতার উত্তরণ পর্যন্ত পরিবেশের ভূমিকা ও অবদানকে চিহ্নিত করে। এই ইতিহাসচর্চা 1960 ও 1970 -এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনার মধ্য দিয়ে বিকাশ লাভ করে, যেখানে র্যাচেল কারসন, রামচন্দ্র গুহ, মাধব গ্যাডগিল, রিচার্ড গ্রোভ, স্যামুয়েল পি হাইজ, ডেভিড আরনল্ড এবং আলফ্রেড ডব্লিউ কুসের মতো গবেষকরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

নতুন সামাজিক ইতিহাসের অন্যতম শাখারূপে পরিবেশের ইতিহাসচর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে। মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতিসাধন করে চলেছে, কীভাবে মনুষ্য-সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে – তার সম্যক ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা। সেই সঙ্গে বর্তমানের ছাত্র তথা ভাবীকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাসচর্চা।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?” নিয়ে আলোচনা করেছি। এই “পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর