এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবদেহে কোশ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে? প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবদেহে কোশ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে?
কিছুকিছু জীবের ক্ষেত্রে কোশ বিভাজনে ক্যারিয়োকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না হলে মাতৃকোশের নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ বহু নিউক্লিয়াসযুক্ত হবে এবং কোনো অপত্য কোশ গঠিত হবে না। উদ্ভিদের ক্ষেত্রে এর ফলে বহু নিউক্লিয়াসযুক্ত সিনোসাইট (Coenocyte) সৃষ্টি হবে, যেমন – নারকেলের তরল এন্ডোস্পার্ম।
প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।
প্রাণীকোশে টেলোফেজ দশার শুরুতে সংঘটিত সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কোশের মধ্যবর্তী স্থানে দু-পাশ থেকে কোশপর্দাটি সংকুচিত হয়ে খাঁজ (Furrow) গঠন করে। সেই খাঁজ ভিতর দিকে ক্রমশ প্রসারিত হয়ে কেন্দ্রে একত্রিত হয়, যার ফলে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয়ে সমআকৃতি এবং সমগুণসম্পন্ন দুটি অপত্য কোশের সৃষ্টি হয়।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
সাইটোকাইনেসিস কোন দশায় শুরু হয় এবং শেষ হয়?
সংকোচনশীল বলয় কী? এটি কোন ধরনের কোশে দেখা যায়?
মাইটোসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে সম্পর্ক কী?
সাইটোকাইনেসিস সম্পূর্ণ না হলে প্রাণীকোশের কী অবস্থা হয়?
উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস না হলে কী ধরনের গঠন দেখা দেয়? এর একটি উদাহরণ দাও।
প্রাণীকোশ ও উদ্ভিদকোশে সাইটোকাইনেসিসের প্রক্রিয়ার মধ্যে প্রধান পার্থক্য কী?
1. প্রাণীকোশে – কোশপর্দার মধ্যবর্তী স্থানে একটি সংকোচনশীল বলয় গঠিত হয় যা ভিতরের দিকে খাঁজ (Cleavage Furrow) সৃষ্টি করে এবং কোশটিকে চিপে দুভাগে বিভক্ত করে।
2. উদ্ভিদকোশে – গলজি বডি থেকে উৎপন্ন ভেসিকলগুলি কোশপ্লেট (Cell Plate) গঠন করে, যা পরে মধ্যলামেলা ও কোশপ্রাচীরে পরিণত হয় এবং কোশটিকে বিভক্ত করে।
সাইটোকাইনেসিস কী? এটি কেন গুরুত্বপূর্ণ?
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবদেহে কোশ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে? প্রাণীকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন