রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?

Rahul

Home » রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?

রাজা রামমোহন রায় স্মরণীয় কেন?

হুগলি জেলার রাধানগর গ্রামে 22 মে, 1772 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। রামমোহনের বাবার নাম রামকান্ত রায় এবং মায়ের নাম তারিণী দেবী। প্রথমে গ্রামের পাঠশালায় তিনি বাংলা ভাষায় পড়াশোনা শেষ করেন। অসাধারণ মেধাবী রামমোহন অতিঅল্প বয়সেই বাংলা, আরবি, ফারসি, সংস্কৃত, ইংরেজি, উর্দু, লাতিন প্রভৃতি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। নানা ঘটনায় ভরা ছিল তাঁর জীবন। তিনি ভারতীয় নবজাগরণের সূচনা করেন। হিন্দুসমাজে প্রচলিত প্রতিমা পূজার তিনি বিরোধিতা করেন। নানা ধর্মগ্রন্থ, বিশেষত বাইবেল, উপনিষদ প্রভৃতি তিনি পাঠ ও অনুবাদ করেন এবং ‘একেশ্বরবাদ’ প্রচার করেন। তিনি ছিলেন ব্রাহ্মধর্মের প্রবর্তক এবং ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা। তাঁর চেষ্টায় এদেশে ‘সতীদাহপ্রথা’ নিবারণ সম্ভব হয়েছে। 30টির মতো বাংলা গ্রন্থ রচনা, 39টি ইংরেজি গ্রন্থ রচনা করে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ‘ব্রহ্মসংগীত’, ‘গৌড়ীয় ব্যাকরণ’ তার মধ্যে অন্যতম। আধুনিক ভারতের প্রাণপুরুষ রামমোহন দ্বিতীয় আকবর শাহ কর্তৃক ‘রাজা’ উপাধিতে ভূষিত হন। ইংল্যান্ডের ব্রিস্টল নগরে এক বন্ধুর বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে 27 সেপ্টেম্বর 1833 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন।

রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?

আরবি, ফার্সি ও সংস্কৃত সাহিত্যে প্রভূত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও রাজা রামমোহন পাশ্চাত্য শিক্ষার একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে, আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নব ভারত গড়ে উঠবে। তাঁর মতে, একমাত্র পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা বিস্তৃত হলেই ভারতীয়দের পচনশীল সমাজব্যবস্থা এবং ধর্ম ও চরিত্রের অধঃপতিত নৈতিকতার উন্নতি ঘটবে। তাই তিনি পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?” নিয়ে আলোচনা করেছি। এই “রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন জানিয়েছিলেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর