এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো?
স্থিতিশীল উন্নয়নের ধারণাটি 1970 -এর দশকে অর্থনীতিতে আলোচিত হয়েছিল। প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলো অপুনর্ভব প্রকৃতিরযেগুলো আর ফিরে পাবোনা, যেমন – কয়লা, জীবাশ্ম জ্বালানি (খনিজ তেল)। এই সম্পদগুলোকে বর্তমান সময়ে ব্যবহার করে মানুষ অনেকটাই উন্নত হয়ে উঠেছে। কিন্তু পরবর্তী সময়ে এই সম্পদ গুলোর পরিমাণ হ্রাস পেলে মানুষের উন্নতি থেমে যাবে। তাই আধুনিক ও উন্নত প্রযুক্তি বিদ্যা, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে সম্পদ সংরক্ষণের মাধ্যমে বর্তমাণের পাশাপাশি ভবিষ্যতেও যাতে সেই সম্পদ ধরে রাখা যায় সেই ধরে রাখার উপায়কেই স্থিতিশীল উন্নয়ন বলে।
স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্য
সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য হল –
- পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার – পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে।
- সুস্থায়ী অর্থনীতি – প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষিত হলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়ে। সুতরাং, দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেক দেশের প্রাকৃতিক সম্পদের ভারসাম্য যেন বজায় থাকে।
- সুস্থায়ী সমাজ – সুস্থায়ী উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য হল সুস্থায়ী সমাজ গঠন করা যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment