টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। – টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কী?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনি সহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল।” – টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কী? এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। - টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কী?

“টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল।” – টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কী?

উদ্দিষ্ট ব্যক্তিবর্গ – মতি নন্দী রচিত কোনি উপন্যাসের উল্লিখিত অংশে জুপিটার সুইমিং ক্লাবের মিটিংয়ে উপস্থিত ক্লাবের সম্পাদক ধীরেন ঘোষ এবং অন্যান্য সম্পাদকবৃন্দ যেমন – যজ্ঞেশ্বর ভট্টাচার্য, বদু চাটুজ্জে, হরিচরণ মিত্তির প্রমুখের কথা বলা হয়েছে।

মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠার কারণ –

  • ক্ষিতীশের প্রতি অপমান প্রদর্শন – জুপিটার ক্লাবের তরফ থেকে সেদিন মিটিং ডাকার উদ্দেশ্যই ছিল সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ ওরফে ক্ষিদ্দাকে অপমান করা।
  • অদক্ষ প্রশিক্ষকের তকমা – সাঁতারুদের অভিযোগগুলি মিটিংয়ে স্পষ্ট ভাষায় বলা হয়। তার সঙ্গে ক্ষিদ্দা যে সাঁতারু হিসেবে একেবারেই দক্ষ নন, তিনি যে-কোনো প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেননি এবং অলিম্পিকে অংশগ্রহণ করা হরিচরণ তাঁর থেকে অনেক বেশি দক্ষতার অধিকারী-এ কথাও বলা হয়।
  • সাঁতারুদের দিয়ে সামনাসামনি অপমানের চেষ্টা – শেষপর্যন্ত ধীরেন ঘোষ প্রেসিডেন্ট বিনোদ ভড়কে বলেন যে, অভিযোগকারী সাঁতারুরা বাইরে অপেক্ষা করছে। প্রেসিডেন্ট চাইলে তারা নিজেরাই মিটিংয়ে এসে সব কথা বলতে পারে। ছাত্রদের দ্বারা সামনাসামনি এভাবে অপমানিত হতে চান না বলেই ক্ষিতীশ সিংহ অভিযোগের যথার্থতা মেনে নেন আর তাতেই টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠে। প্রথমত, এর দ্বারা ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি মান্যতা পায়। দ্বিতীয়ত, ভবিষ্যতে প্রশিক্ষণের দায়িত্ব থেকে ক্ষিতীশকে সরিয়ে হরিচরণকে নিয়ে আসার পথ পরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুন, গ্রে স্ট্রিটে ট্রামলাইন ঘেঁষে একফালি ঘরে দোকানটি। – কার কোন্ দোকানের কথা বলা হয়েছে? কাহিনিতে দোকানের বিষয় কী তথ্য পাওয়া যায়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন “টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল।” – টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কী? তা নিয়ে বিশদে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার পড়াশোনায় সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।