উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।

Rahul

Home » উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে
উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে

উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।

নদী উৎস অঞ্চল ও পার্বত্য অঞ্চলে তার উচ্চগতি সম্পন্ন করে। মালভূমি অঞ্চলে স্বল্প ক্ষয় ও বহন কার্য সম্পন্ন করে এবং সমভূমি অঞ্চল বা বদ্বীপ অঞ্চলে নিম্নগতি সম্পন্ন করে। উচ্চগতিতে মূলত নদী ক্ষয়কাজ ও বহন কাজ করে এবং নিম্নগতিতে সঞ্চয়কাজ করে। যেমন –

  1. নদীর গতিবেগ – উচ্চগতিতে পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ বেশি থাকে এবং ভূপ্রকৃতি বন্ধুর হওয়ায় নদী ক্ষয়কাজ বেশি করে এবং নদীস্রোত বেশি থাকায় ক্ষয়জাত পদার্থগুলি বাহিত হয়। কিন্তু নিম্নগতিতে নদীর গতিবেগ প্রায় থাকে না বা খুব কম থাকায় নদী সঞ্চয় করে।
  2. ভূমির ঢাল – পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদী বেশি পরিমাণে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ বহন করে। কিন্তু সমভূমি অঞ্চলে ভূমির ঢাল কম থাকে বা প্রায় থাকে না বললেই চলে। তাই নদী সঞ্চয়কাজ করে থাকে।
  3. ভূমির প্রকৃতি – ভূমির প্রকৃতি বন্ধুর হলে নদীর ক্ষয় ও বহন উভয়ই বেশি হয় কিন্তু নিম্নগতিতে সমভূমি অঞ্চলে ভূমি সমতল প্রকৃতির। তাই ক্ষয় কাজ হয় না, সঞ্চয়কাজ বেশি হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন বেশি করে কিন্তু নিম্নগতিতে সঞ্চয়কাজ অধিক করে – কারণ লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর