ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

Rahul

Home » ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়
ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়

ভারতে প্রায়ই বন্যা হয় কেন?

ভারতে প্রায়ই বন্যা হয়, কারণ –

  1. অগ্রিম আগমন – নির্ধারিত সময়ের বহু পূর্বেই যদি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে তবে মোট বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় ও বন্যার সৃষ্টি হয়।
  2. বিরামহীন বৃষ্টি – বছরের কোনো কোনো সময়ে বিরামহীন বৃষ্টি হলে বন্যার সৃষ্টি হয়।
  3. বর্ষাকালের অধিক স্থায়িত্ব – কোনো কোনো বছরে বর্ষাকালের স্থায়িত্ব বেশি হলে ভারী বর্ষণের ফলে বন্যা দেখা দেয়।
  4. নিম্নচাপের স্থায়িত্ব – কোনো কোনো স্থানে দীর্ঘক্ষণ নিম্নচাপ অবস্থান করলে সেদিকে জলীয়বাষ্প ঘনীভূত হয় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে বন্যার সৃষ্টি করে।
  5. নদীর গভীরতা হ্রাস – পর্যাপ্ত বৃষ্টিতে ক্ষয়ীভূত পলি, বালি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। ফলে অধিক বৃষ্টিতে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে।

ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

ভারতের বন্যা নিয়ন্ত্রণের উপায় –

  1. ভূমিক্ষয় রোধ – ভূমিক্ষয়ের ফলে নদীতে পলি সঞ্চিত হয়। ফলে নদীর নাব্যতা হ্রাস পায়। তাই বনসৃজন করে ভূমিক্ষয় রোধ করলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে।
  2. নদীকে পলিমুক্ত করা – নদীতে অবাধে জল প্রবাহিত হওয়ার জন্য নদীকে পলিমুক্ত রাখা প্রয়োজন।
  3. ড্রেজিং – বাঁধের পিছনে জলাধারে পলি সঞ্চয় রোধ করার জন্য নিয়মিত পলিকাটা বা ড্রেজিং করা প্রয়োজন।
  4. বৈজ্ঞানিক পদ্ধতিতে জমির ব্যবহার – বন্যাপ্রবণ অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমির ব্যবহার করলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে।
  5. জনসচেতনতা বৃদ্ধি করা – সাধারণ মানুষের জনসচেতনতা বৃদ্ধি করলে বন্যা পরিস্থিতির সঙ্গে মানুষ সহজে মোকাবিলা করতে পারবে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ