তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল 'চোঁয়ানো পরিস্রাবণ' - ব্যাখ্যা করো।
তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।

তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।

অথবা, তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ আলোচনা করো।

তরল বর্জ্য ব্যবস্থাপনা –

বর্জ্য সমন্বিত দূষিত জলকে শোধন করে পানের যোগ্য করতে হলে জলে উপস্থিত, জৈব ও অজৈব পদার্থ, ধাতব পদার্থ, বর্ণ বা গন্ধ সৃষ্টিকারী পদার্থগুলি দূর করা প্রয়োজন। এ ছাড়া পানের যোগ্য করতে গেলে ক্ষারমুক্ত ও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। জলে দ্রবীভূত বা ভাসমান পদার্থগুলি দূর করার তিনটি ধাপ রয়েছে, এই ধাপগুলি হল –

  1. প্রাথমিক শোধন।
  2. মাধ্যমিক শোধন।
  3. চূড়ান্ত শোধন।

নিম্নে তিনটি পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হল।

প্রাথমিক শোধন –

এই পদ্ধতিতে দূষিত জলে ভাসমান জৈব ও অজৈব কঠিন পদার্থের দূরীকরণ করা হয়। নোংরা জলের প্রবাহপথে ছাঁকনি ব্যবহার করে ভাসমান কঠিন পদার্থ সরিয়ে ফেলা হয়। ছোটো পাথর ও বালি জলের তলায় থিতিয়ে পড়ে।

মাধ্যমিক শোধন –

মাধ্যমিক শোধনের দুটি পদ্ধতি –

চোঁয়ানো পরিস্রাবণ পদ্ধতি – প্রাথমিক ধাপের শোধিত জল একটি বড়ো মাপের চোঙাকৃতি পাত্রে ফেলা হয়, যেখানে নুড়ি, পাথর ঘনসন্নিবিষ্ট অবস্থায় সাজানো থাকে। নুড়ি, পাথর স্তরের মধ্য দিয়ে জল পাঠানো হয়। এই স্তরে প্রচুর পরিমাণে বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। জলে উপস্থিত আণুবীক্ষণিক জীব জৈব বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই স্তরে প্রচুর বায়ু চলাচল থাকায় অণুজীবগুলি নুড়ি, পাথরের মধ্যে আটকে যায় এবং জল নীচের দিকে চুঁইয়ে চলে আসে। পরবর্তী সময়ে এই জলকে চূড়ান্ত শোধনের জন্য নির্দিষ্ট স্থানে পাঠানো হয়।

চোঁয়ানো পরিস্রাবণ পদ্ধতি
চোঁয়ানো পরিস্রাবণ পদ্ধতি

সক্রিয়গাদ পদ্ধতি – মাধ্যমিক শোধনের অপর পদ্ধতি হল সক্রিয়গাদ পদ্ধতি। সক্রিয়গাদ পদ্ধতিতে জলে উপস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা জলের জৈব ক্ষয়িষ্ণু বস্তুগুলি ক্ষয়প্রাপ্ত হয় এবং BOD কমে গ্রহণযোগ্য মাত্রায় আসে। তারপর নির্দিষ্ট পদ্ধতিতে আণুবীক্ষণিক জীবের স্তরকে Sludge হিসেবে অধঃক্ষিপ্ত করা হয় এবং পরিষ্কার জল সংগ্রহ করা হয়।

চূড়ান্ত বা অন্তিম শোধন –

একটি উন্মুক্ত বিশাল জলাধারে মাধ্যমিক শোধিত জল O2 দ্বারা জারিত করা হয় এবং অম্লতা ও ক্ষারকীয়তাকে প্রশমিত করা হয়। এভাবে নাইট্রোজেন ফসফরাস, সায়ানাইড যৌগ প্রভৃতিকে দূর করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি ধাপ হল ‘চোঁয়ানো পরিস্রাবণ’ – ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর