অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘লোকটা জানলই না’ -এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

লোকটা জানলই না - অষ্টম শ্রেণি - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

‘লোকটা জানলই না’ কবিতাটির রচয়িতা হলেন – (সুভাষ মুখোপাধ্যায় / শঙ্খ ঘোষ / জয় গোস্বামী)।

উত্তর – সুভাষ মুখোপাধ্যায়।

সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হল – (1938 / 1939 / 1940) খ্রিস্টাব্দে।

উত্তর – 1940 খ্রিস্টাব্দে।

কবি সুভাষের প্রথম কাব্যগ্রন্থ – (পদাতিক / হইচই হইচই / জল সইতে)।

উত্তর – পদাতিক।

‘ফুল ফুটুক’ কাব্যটি – (রবীন্দ্রনাথ / নজরুল ইসলাম / সুভাষ মুখোপাধ্যায়) -এর লেখা।

উত্তর – সুভাষ মুখোপাধ্যায়।

‘কাঁচা-পাকা’ একটি – (কাব্যগ্রন্থ / গদ্যগ্রন্থ / ছড়া)।

উত্তর – গদ্যগ্রন্থ।

শূন্যস্থান পূরণ করো

বাঁ দিকের ___ সামলাতে সামলাতে।

উত্তর – বাঁ দিকের বুক-পকেটটা সামলাতে সামলাতে।

লোকটার ইহকাল ___ গেল।

উত্তর – লোকটার ইহকাল পরকাল গেল।

আলাদিনের আশ্চর্য-প্রদীপ / তার ___।

উত্তর – আলাদিনের আশ্চর্য-প্রদীপ / তার হৃদয়

দেয়াল দিল ___।

উত্তর – দেয়াল দিল পাহারা

একদিন ___ গিলতে গিলতে।

উত্তর – একদিন গোগ্রাসে গিলতে গিলতে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হল ‘পদাতিক’।

সুভাষ মুখোপাধ্যায়ের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

সুভাষ মুখোপাধ্যায়ের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হল – ‘কাঁচা-পাকা’ এবং ‘টানাপোড়েনের মাঝখানে’।

‘টানাপোড়েনের মাঝখানে’ কোন্ শ্রেণির রচনা?

‘টানাপোড়েনের মাঝখানে’ গদ্যগ্রন্থ।

কবি সুভাষের লেখা ‘অগ্নিকোণ’ কোন্ শ্রেণির সাহিত্য?

কবি সুভাষের লেখা ‘অগ্নিকোণ’ একটি কাব্যগ্রন্থ।

কবি সুভাষ মুখোপাধ্যায় কী নামে অধিক জনপ্রিয়?

কবি সুভাষ মুখোপাধ্যায় ‘পদাতিক কবি’ নামে অধিক জনপ্রিয়।

কবিতার মধ্যে একটি মাত্র শব্দ দিয়ে ক-টি পঙক্তি রচিত হয়েছে?

কবিতার মধ্যে একটি মাত্র শব্দ দিয়ে তিনটি পঙক্তি রচিত হয়েছে।

‘একদিন গোগ্রাসে গিলতে গিলতে’ – ‘গোগ্রাসে’ কথার অর্থ কী?

‘গোগ্রাসে’ কথার অর্থ হল বড়ো বড়ো গ্রাস।

‘আর একটু নীচে’ – আর একটু নীচে হলে কী হত?

‘লোকটা জানলই না’ কবিতায় বর্ণিত লোকটা বাঁ-দিকের পকেটের আর-একটু নীচে হাত দিলে অনুভব করতে পারত যে, সেখানে অস্থিমজ্জার ভিতরে ‘হৃদয়’ অবস্থান করছে, যে হৃদয় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই ক্ষমতাসম্পন্ন।

‘লোকটার ইহকাল পরকাল গেল।’ – উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? ‘পরকাল’ কোন্ সময়কে বলা হয়?

প্রশ্নোক্ত উক্তিটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘লোকটা জানলই না’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
‘পরকাল’ বলতে মৃত্যুর পরবর্তী অবস্থার কথা বলা হয়।

‘যেন ঢুকতে না পারে।’ – কীসের ঢোকার কথা বলা হয়েছে? তাকে কী অভিধা দেওয়া হয়েছে?

এখানে ‘হাওয়া’-র ঢোকার কথা বলা হয়েছে।
‘হাওয়া’কে ‘ছোটোলোক’ অভিধা দেওয়া হয়েছে।

‘কখন / খসে পড়ল’ – কী খসে পড়ল? কার খসে পড়ল?

জীবন খসে পড়েছিল।
সুভাষ মুখোপাধ্যায়ের ‘লোকটা জানলই না’ কবিতায় বর্ণিত ‘লোকটার’ জীবন খসে পড়েছিল।

ব্যাকরণ

‘অথচ’ শব্দটিকে ব্যাকরণের ভাষায় কী বলি? কবিতায় এই ‘অথচ’ শব্দটির প্রয়োগ কবি কেন করেছেন?

‘অথচ’ শব্দটিকে ব্যাকরণের ভাষায় বলা হয় ‘অব্যয়’।

‘লোকটা জানলই না’ কবিতায় বর্ণিত লোকটা অর্থসম্পদ বা পকেটে গচ্ছিত ধন সামলাতে সামলাতেই কাটিয়ে দিয়েছে সারাটা জীবন। কিন্তু সেই বুকপকেটের নীচেই অস্থিমজ্জার অন্তরালেই যে হৃদয়টি আছে, যা কোনো অর্থের তুলনায় অনেক মহার্ঘ; তার অস্তিত্ব অনুভব করেনি লোকটা। পকেটের নীচে হাত দিলেই সেটা সে টের পেত, সে তা করেনি। তাই ‘অথচ’ শব্দটির প্রয়োগের মাধ্যমে কবি কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন।

‘আলাদিনের আশ্চর্য-প্রদীপ’ পঙক্তিটিতে মোট ক-টি দল? রুদ্ধ দল এবং মুক্ত দলের সংখ্যাই বা কত?

‘আলাদিনের আশ্চর্য-প্রদীপ’ পংক্তিটিতে নয়টি দল রয়েছে (আ-লা-দি-নের-আশ্-চর্-য-প্র-দীপ্)।

এর মধ্যে রুদ্ধ দলের সংখ্যা হল চারটি (নের, আশ্, চর্, দীপ্) এবং মুক্ত দলের সংখ্যা হল পাঁচটি (আ, লা, দি, য, প্র)।

কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা ক-টিও কী কী?

কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা 5টি। যেমন –

  1. বাঁদিকের বুক-পকেটটা সামলাতে সামলাতে,
  2. আর একটু নীচে হাত দিলেই
  3. যেন ঢুকতে না পেরে।
  4. একদিন গোগ্রাসে গিলতে গিলতে
  5. কখন খসে পড়ল।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘লোকটা জানলই না’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান

বর্ণান্ধতা কী? বর্ণান্ধতাকে ডাইক্রোমেসি বলা হয় কেন? | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া কী? এটি কত প্রকার (α ও β থ্যালাসেমিয়া) | Madhyamik Life Science

হিমোফিলিয়া কত প্রকার ও কী কী? হিমোফিলিয়া A, B ও C রোগের কারণ এবং লক্ষণ