ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও

ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের প্রধান তিনটি মৃত্তিকা হল যথাক্রমে –

  1. পলি মৃত্তিকা।
  2. কৃষ্ণ মৃত্তিকা।
  3. লোহিত মৃত্তিকা।

পলি মৃত্তিকা –

ভারতের মোট আয়তনের 46 শতাংশ স্থানে এই মৃত্তিকা দেখা যায়। কিন্তু গঙ্গা-ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চলের অন্তর্গত ভারতের একাধিক রাজ্যে, যথা – উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে এই মৃত্তিকা দেখা যায়। পলি মৃত্তিকা দু-ধরনের, যথা – নবীন পলি মৃত্তিকা বা খাদার ও প্রাচীন পলি মৃত্তিকা বা ভাঙ্গর।

পলি মৃত্তিকা
পলি মৃত্তিকা

কৃষ্ণ মৃত্তিকা –

ভারতের মোট আয়তনের 17 শতাংশ স্থান জুড়ে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়। ব্যাসল্ট শিলা চূর্ণবিচূর্ণ হয়ে এই মৃত্তিকার সৃষ্টি হয়। উপদ্বীপীয় ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের অংশবিশেষে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়। এই মৃত্তিকায় তুলার চাষ ভালো হয়।

লোহিত মৃত্তিকা –

ভারতের প্রায় 11 শতাংশ স্থানে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। লৌহের পরিমাণ অধিক থাকায় এই মৃত্তিকার রং লাল হয়। দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বাদ দিয়ে প্রায় সমগ্র অংশেই অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা প্রভৃতি রাজ্যের অংশবিশেষে এই মৃত্তিকার অবস্থান দেখা যায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের প্রধান তিনটি মৃত্তিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ — উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো।

‘কাহাকে সে কী করিয়া বুঝাইবে সে কী আনন্দ!’—’সে’ কে? কখন তার এমন অনুভূতি হত?

‘বইখানাতে যাঁহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়।’—কোন্ বইয়ের কথা বলা হয়েছে? অপু কীরকম হতে চায়?

‘ব্যাপারটা কী দেখিতে সকলে ছুটিয়া গেলেন।’—কারা ব্যাপার দেখতে ছুটে এসেছিল? তারা কী ব্যাপার দেখতে পেল?

‘এই তো বেশ ছিল তাহারা,’ – এরূপ মনোভাবটি কার? তার মনে কোন্ অবস্থায় এমন ভাবনার উদয় হয়েছিল?