এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো।
কলকাতার মেট্রোরেল – কলকাতার পাতালরেল পথ ভারতের সর্বপ্রথম ভূগর্ভস্থ রেলপথ। 1984 খ্রিস্টাব্দে ধর্মতলা থেকে ভবানীপুর পর্যন্ত কলকাতায় সর্বপ্রথম পাতালরেল চলাচল শুরু হয়। এরপর 1995 খ্রিস্টাব্দে এই রেলপথটি দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত সর্বমোট 16.43 কিমি পথ যাতায়াত করছে। উত্তরে দমদম থেকে দক্ষিণে টালিগঞ্জ পর্যন্ত 17টি স্টেশনে এই ট্রেন চলাচল করে। এই রেলপথে প্রত্যহ প্রায় 60,000 এর বেশি যাত্রী যাতায়াত করে। উত্তরে দমদম থেকে দক্ষিণে টালিগঞ্জ পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে মোট 32 থেকে 33 মিনিট সময় লাগে। বর্তমানকালে এই প্রকল্পে টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।
2020 সালের 13 ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর 5 পর্যন্ত রেলচলাচল শুরু হয়েছে। Line 2 Metro হল ভারতের প্রথম জলের নীচের মেট্রো টানেল (Underwater Metro Tunnel)।

কলকাতার মেট্রোরেল বা পাতালরেল – এর বৈশিষ্ট্য –
- সমগ্র রেলপথটিতে 17টি স্টেশন আছে।
- যে-কোনো দুটি স্টেশনের মধ্যে গড় দূরত্ব 1.02 কিমি।
- প্রতিটি ট্রেনে 8টি করে বগি বা কোচ থাকে।
- প্রতিটি ট্রেনের বহনক্ষমতা আনুমানিক 2500 জন।
- ট্রেনগুলি ঘণ্টায় 30 কিমি বেগে যাতায়াত করলেও এগুলির সর্বাধিক গতিবেগ 80 কিমি।
- দমদম ও টালিগঞ্জ ছাড়া 15টি স্টেশন মাটির তলায় অবস্থিত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কলকাতার মেট্রোরেল বা পাতালরেল সম্পর্কে টীকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন