ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহারগুলি হল –

  1. বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার গতিপ্রকৃতি জানা ও আঞ্চলিক উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণের জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়।
  2. কোনো অঞ্চলের খনিজ, বনজ ও কৃষিজ সম্পদের উৎস, বণ্টন এবং ব্যবহার জানার জন্য ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়।
  3. কোনো নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ, সেই অঞ্চলের অবস্থান, বিস্তার, সীমানা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হলো –

  1. নির্দিষ্ট স্কেল – এই জাতীয় মানচিত্র সর্বদা একটি নির্দিষ্ট স্কেল ও অনুপাতের ভিত্তিতে অঙ্কন করা হয়।
  2. নির্দিষ্ট বিস্তার ও অবস্থান – নির্দিষ্ট স্কেল ও অনুপাতের ভিত্তিতে অঙ্কিত এরূপ মানচিত্রগুলির নির্দিষ্ট অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার থাকে।
  3. নির্দিষ্ট ও নিখুঁত তথ্য – নিখুঁতভাবে জরিপ কাজ দ্বারা প্রাপ্ত তথ্য বা উপগ্রহ চিত্র বা বিমান চিত্র (Aerial photo) থেকে সংগৃহীত প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে এরূপ মানচিত্র অঙ্কন করা হয়।
  4. উপাদানের সমাবেশ – বেশ কিছু নির্বাচিত ভৌগোলিক উপাদানের সমাবেশে (ভূপ্রকৃতি, নদনদী, উদ্ভিদ, পরিবহণ, জনবসতি) এই মানচিত্র অঙ্কন করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী? প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর