এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “গোরুর গাড়িতে চেপে যাওয়ার পথে অপু পরিবেশকে কেমনভাবে উপলব্ধি করেছে, আলোচনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

গোরুর গাড়িতে চেপে যাওয়ার পথে অপু পরিবেশকে কেমনভাবে উপলব্ধি করেছে, আলোচনা করো।
গোরুর গাড়িতে সওয়ার হয়ে অপু ও তার বাবা-মা নিশ্চিন্দিপুর ত্যাগ করে যাচ্ছে, সেই গাড়ি থেকেই বাইরের পরিবেশকে অপু পর্যবেক্ষণ করে চলেছে সর্বাত্মকরণে। সোনাডাঙার মাঠের পাশ দিয়ে তারা চলেছে, সোনাডাঙার মাঠ এই অঞ্চলের সর্বাপেক্ষা বড়ো মাঠ। মাঠের এখানে-ওখানে বনঝোপ, শিমুল, বাবলা গাছ, খেজুর গাছে খেজুরের কাঁদি ঝুলছে, সোঁদালি ফুলের ঝাড় দুলছে, চারদিক থেকে বউ কথা কও, পাপিয়ার ডাক ভেসে আসছে, দূরপ্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুড় হয়ে পড়েছে, কোথাও দৃষ্টির বাধা নেই, ঘন সবুজ ঘাসে-মোড়া উঁচু-নীচু মাঠের মধ্যে কোথাও আবাদ নেই, শুধুই গাছাপালা-বনঝোপের প্রাচুর্য, মাঠের কাঁচা মাটির চওড়া পথ গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর থেকে দূরে আপন মনে বেঁকে চলেছে। একটুখানি দূরে বারাসে-মধুখালির বিল পড়ল—এখন শুধু তার চিহ্ন রয়ে গেছে পদ্মফুলের মাধ্যমে। অপু গাড়িতে বসে এইসব প্রাকৃতিক ঘটনা উপলব্ধি করতে করতে চলেছে। বেলা শেষের স্বপ্নপটে তার শৈশবের কত ছবি তখন আসা-যাওয়া করছিল আর তার মনে বেদনার সুর ধ্বনিত হচ্ছিল—তার জন্মভূমি ছেড়ে সে চলে যাচ্ছে। আবার এটাও তার মনে হচ্ছিল যে এবার হয়তো স্বপ্ন-দেখা জীবনের শুরু।
Also Read, অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “গোরুর গাড়িতে চেপে যাওয়ার পথে অপু পরিবেশকে কেমনভাবে উপলব্ধি করেছে, আলোচনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment