রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?

হিমবাহের ক্ষয়কাজের ফলে যেসব বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, রসে মতানে (Roche Moutonnée) তার মধ্যে অন্যতম। অনেক সময় উপত্যকার মধ্য দিয়ে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। অবঘর্ষণ প্রক্রিয়ায় হিমবাহের ঘর্ষণের ফলে ঢিবির হিমবাহের প্রবাহের দিক অর্থাৎ প্রতিবাত ঢাল মসৃণ ও চকচকে হয়ে ওঠে। অন্যদিকে, বিপরীত দিক বা অনুবাত ঢাল উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজকাটা হয়ে যায়।

এইভাবে, পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং অন্যদিকে এবড়োখেবড়ো এইরকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মতানে বলা হয়।

রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?

পার্বত্য অঞ্চলে হিমবাহের প্রবাহপথে কোনো কঠিন শিলাখণ্ড বা ঢিপি অবস্থান করলে ঢিপির প্রতিবাত ঢালে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য হয়। হিমবাহের মধ্যে জমে থাকা নুড়ি, পাথর, শিলাখণ্ড ভূমির প্রতিবাত অংশে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে মসৃণ করে। কিন্তু ঢিপির বিপরীত দিকে বা অনুবাত ঢালে হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে শিলার ওপর চাপ সৃষ্টি করে ফাটল তৈরি করে ও আবহবিকারে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এজন্য অনুবাত ঢালটি এবড়োখেবড়ো ও অমসৃণ হয়।

আরও পড়ুন – পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় হিসেবে হিমবাহের গুরুত্ব কতখানি?

আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হওয়ার কারণ হলো হিমবাহের ক্ষয়কার্যের ধরণ। এই আলোচনাটি দশম শ্রেণীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি এই আলোচনা আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে ভালো লাগে | অষ্টম শ্রেণী পথের পাঁচালী

বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। ‘কুঠিবাড়ি’ বলতে তুমি কী বোঝো?

ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো।

মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

কুঠির মাঠ দেখে বালকের কেমন অনুভূতি হয়েছিল লেখো।