মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা কী? মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য

Rahul

Home » মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা কী? মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা কী? মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য লেখো
মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য লেখো

মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা কী?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে দুটি শাখার মাধ্যমে প্রবেশ করে। যথা –

আরবসাগরীয় শাখা –

আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতমালায় বাধা পেয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।

বঙ্গোপসাগরীয় শাখা –

বঙ্গোপসাগর থেকে এই বায়ু প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে বাংলাদেশ অতিক্রম করে মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরবসাগরীয় ও বঙ্গোপসাগরীয় শাখা ভারতে প্রবেশ করে এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়।

মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য লেখো।

মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য –

বিষয়আরব সাগরীয় শাখাবঙ্গোপসাগরীয় শাখা
উৎসভারতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব সাগর আরবসাগরীয় শাখার উৎস।ভারতের দক্ষিণ-পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর প্রধান উৎস।
বৃষ্টিপাতএই শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।এই শাখা মেঘালয়ে চেরাপুঞ্জি, মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, পরে তা পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশায় বৃষ্টিপাত ঘটায়।
প্রবাহপথে বাধাপশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে এই বায়ু প্রথম বাধাপ্রাপ্ত হয়।পূর্ব হিমালয় ও উত্তর-পূর্ব ভারতের পার্বত্য ঢালে এই বায়ু প্রথম বাধাপ্রাপ্ত হয়।
ফলাফলআরবসাগরীয় শাখার প্রভাবে প্রবল বর্ষণে মুম্বাই ও তার সংলগ্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয় এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে।বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টিপাত হয় এবং পশ্চিম দিকে অনগ্রসরের সঙ্গে সঙ্গে জলীয়বাষ্প হ্রাস পায় এবং পশ্চিম ও মধ্য ভারতে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা কী? মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখার মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ