অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

Rahul

Home » অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অবনীন্দ্রনাথ ঠাকুরের 'ভারতমাতা' চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

ভারতবাসীর স্বদেশচিন্তা কেবলমাত্র কাব্য, নাটক, উপন্যাস আর প্রবন্ধের রেখায় প্রকাশিত হয়নি; ভারতীয় চিত্রকলাতেও সেদিন লেগেছিল স্বাদেশিকতার ছোঁয়া। অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্রটি দেশপ্রেমের এইরকমই এক মহাযজ্ঞ।

ভারতমাতা চিত্রের প্রেক্ষাপট –

স্বদেশি আন্দোলনের উন্মাদনার দিনে গোটা বাংলাদেশ যখন মাতৃবন্দনায় উদবেল হয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটে 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করলেন ‘বঙ্গমাতা’র ছবি। পরে ভগিনি নিবেদিতা ও অন্যান্য বিশিষ্ট ভারত চিন্তকদের সমর্থনে তা পরিচিতি পেল ‘ভারতমাতা’ নামে।

অবনীন্দ্রনাথ ঠাকুরের 'ভারতমাতা' চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

ভারতমাতা চিত্রের বর্ণনা –

গৈরিক বস্ত্রে মণ্ডিতা এই মাতৃমূর্তি চতুর্ভুজা। তার চার হাতের এক-একটিতে ধরা আছে ধানের শিষ, শ্বেতবস্ত্র, পুস্তক এবং জপের মালা অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান অন্ন-বস্ত্র-শিক্ষা ও দীক্ষা। ভারতমাতা যেন পৃথিবীর উপর দাঁড়িয়ে, পশ্চাৎপটে সোনালি-হলুদ রঙের মোলায়েম কিন্তু দীপ্ত আবরণ। মাথার পিছনে বৌদ্ধিক জ্যোতির্বলয়, রবিরশ্মির মতো উজ্জ্বল। গলায় রুদ্রাক্ষের মালা। পা দুখানি উজ্জ্বলতাবহ, পদপ্রান্তে প্রস্ফুটিত শ্বেত পদ্ম।

ভারতমাতা চিত্রে জাতীয়তাবোধের জাগরণ –

অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ নয়া জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়, দেশবাসী মাতৃমূর্তি পায়। স্বদেশি বাংলায় এই ছবি নিয়ে শোভাযাত্রা বের হত। এই চিত্রের মধ্য দিয়ে অভয় ও সমৃদ্ধিদানকারী মাতৃদেবীর রূপকে কল্পনা করা হয়েছে। ভারতমাতা এখানে একাধারে মানবী ও দেবী রূপে কল্পিত হয়েছেন। অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ তপস্বীনি। তিনি কল্যাণময়ী ও করুণারূপিনী।

ভারতমাতা চিত্রের সমালোচনা –

অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ -কে ব্রাহ্মসমাজের অনেকেই মূর্তিপূজার বাড়াবাড়ি বলে সমালোচনা করেছেন। মুসলিম সমাজেও ভারতমাতার ‘হিন্দু’ ধর্মীয়রূপকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে।

ভারতমাতা চিত্রের মন্তব্য –

নানাবিধ সমালোচনা সত্ত্বেও পরিশেষে বলা যায় জাতীয়তাবোধের উজ্জীবনে ও স্বাদেশিকতার প্রচারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ভারতীয় চিত্রকলার পুনর্জন্ম ঘটেছে তাঁরই হাতে। তিনি যথার্থই ‘নব্যবঙ্গীয় চিত্রকলার অগ্রদূত।’


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর