এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো— “অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।” এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।
অপু ও দুর্গা চিরদিনই অজানাকে জানার, অদেখাকে দেখার পিয়াসি। একবার তারা বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয়। সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা। তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে। যদিও তারা জানত যে রেলের রাস্তা অনেক দূর তবুও তারা প্রথমেই দমে যায় না। তারা, পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয়। নবাবগঞ্জের লাল রাস্তা, রোয়ার মাঠ, জলসত্রতলা সব পেরিয়ে তারা এগোতে থাকে। কিন্তু একটা বড়ো জলার সামনে এসে দুর্গা পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম তার চোখে পড়ে না। শুধু ধানখেত, জলা আর বেতঝোপ দেখতে পায় তারা। সেই বেতঝোপের মধ্য দিয়ে তারা চলতে পারে না, পা পুঁতে যায় পাঁকে। অন্যদিকে রৌদ্রের তেজে শীতকালেও তারা ঘামতে থাকে। দুর্গার গায়ের কাপড় নানা জায়গায় কাঁটা লেগে ছিঁড়ে যায়। শেষ অবধি তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায়। রেলের রাস্তা দেখার আশা ছেড়ে জল ভেঙে, ধানখেত পার হয়ে আবার পাকা রাস্তায় ফিরে আসে তারা। এইভাবে প্রথমবারের চেষ্টায় রেলের রাস্তা দেখার সাধ তাদের অপূর্ণই থেকে যায়।
Also Read, অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment