অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য

Souvick

Home » অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।

অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে?

অটোজোম বা দেহ ক্রোমোজোম –

নিউক্লিয়াসে উপস্থিত যেসব ক্রোমোজোম প্রাণীদেহের ক্ষেত্রে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম বলে।

মানবদেহে 22 জোড়া অটোজোম উপস্থিত।

সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম –

যেসব ক্রোমোজোম প্রাণীদেহে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, তাদের সেক্স ক্রোমোজোম বলে। মানুষের দেহকোশে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে যা দু-প্রকারের হয়, যথা – X ও Y।

পুরুষের দেহকোশে একজোড়া সেক্স ক্রোমোজোম = XY এবং স্ত্রীলোকের দেহকোশে একজোড়া সেক্স ক্রোমোজোম = XX থাকে।

অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।

অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য

অটোজোমসেক্স ক্রোমোজোম
কোনো প্রজাতির পুরুষ এবং স্ত্রী উভয়েরই কোশে একই সংখ্যায় উপস্থিত থাকে।কোনো প্রজাতির পুরুষ ও স্ত্রী উভয়ের কোশে ভিন্ন সংখ্যায় উপস্থিত থাকে।
মানুষের দেহকোশ এবং জনন মাতৃকোশে অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44।মানুষের কোশে সেক্স ক্রোমোজোমের সংখ্যা দুটি, যথা – X ক্রোমোজোম এবং Y ক্রোমোজোম।
মূলত জীবের বিভিন্ন দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বলে, এদের সোমাটিক ক্রোমোজোমও বলা হয়।সেক্স ক্রোমোজোমের বিভিন্ন প্রকারভেদ ও বৈচিত্র্যতার জন্য, এদের হেটেরোক্রোমোজোম বা অ্যালোজোম বলে।
জীবের দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।জীবের লিঙ্গ নির্ধারক হিসেবে কাজ করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ