এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে প্রায়ই বন্যা হয় কেন?
ভারতে প্রায়ই বন্যা হয়, কারণ –
- অগ্রিম আগমন – নির্ধারিত সময়ের বহু পূর্বেই যদি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে তবে মোট বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় ও বন্যার সৃষ্টি হয়।
- বিরামহীন বৃষ্টি – বছরের কোনো কোনো সময়ে বিরামহীন বৃষ্টি হলে বন্যার সৃষ্টি হয়।
- বর্ষাকালের অধিক স্থায়িত্ব – কোনো কোনো বছরে বর্ষাকালের স্থায়িত্ব বেশি হলে ভারী বর্ষণের ফলে বন্যা দেখা দেয়।
- নিম্নচাপের স্থায়িত্ব – কোনো কোনো স্থানে দীর্ঘক্ষণ নিম্নচাপ অবস্থান করলে সেদিকে জলীয়বাষ্প ঘনীভূত হয় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে বন্যার সৃষ্টি করে।
- নদীর গভীরতা হ্রাস – পর্যাপ্ত বৃষ্টিতে ক্ষয়ীভূত পলি, বালি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। ফলে অধিক বৃষ্টিতে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে।
ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?
ভারতের বন্যা নিয়ন্ত্রণের উপায় –
- ভূমিক্ষয় রোধ – ভূমিক্ষয়ের ফলে নদীতে পলি সঞ্চিত হয়। ফলে নদীর নাব্যতা হ্রাস পায়। তাই বনসৃজন করে ভূমিক্ষয় রোধ করলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে।
- নদীকে পলিমুক্ত করা – নদীতে অবাধে জল প্রবাহিত হওয়ার জন্য নদীকে পলিমুক্ত রাখা প্রয়োজন।
- ড্রেজিং – বাঁধের পিছনে জলাধারে পলি সঞ্চয় রোধ করার জন্য নিয়মিত পলিকাটা বা ড্রেজিং করা প্রয়োজন।
- বৈজ্ঞানিক পদ্ধতিতে জমির ব্যবহার – বন্যাপ্রবণ অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতিতে জমির ব্যবহার করলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে।
- জনসচেতনতা বৃদ্ধি করা – সাধারণ মানুষের জনসচেতনতা বৃদ্ধি করলে বন্যা পরিস্থিতির সঙ্গে মানুষ সহজে মোকাবিলা করতে পারবে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে প্রায়ই বন্যা হয় কেন? ভারতের বন্যা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment