এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।
ভারতের চতুঃসীমা –
ভারতের উত্তর সীমানায় অতন্দ্র প্রহরীর মতো দন্ডায়মান হিমালয় পর্বতমালা ছাড়াও নেপাল, ভুটান, চিন প্রভৃতি প্রতিবেশী দেশগুলিও অবস্থান করছে। ভারতের দক্ষিণ সীমানায় রয়েছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা, মালদ্বীপ; পশ্চিম সীমানায় রয়েছে আরব সাগর ও পাকিস্তান এবং পূর্ব সীমানায় রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ ও মায়ানমার।
ভারতের অবস্থান –
ভারতের উপদ্বীপীয় অবস্থান –
ভারতের ভৌগোলিক অবস্থানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হল এর উপদ্বীপীয় অবস্থান। ভারতের দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর দ্বারা মূল ভারতীয় ভূখণ্ড পরিবেষ্টিত।
ভারতের সীমানাগত অবস্থান –
প্রতিবেশী দেশগুলির অবস্থানের ভিত্তিতে ভারতের উত্তরদিকে রয়েছে চিন, নেপাল ও ভুটান, দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, পূর্বদিকে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার এবং পশ্চিমদিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
অক্ষাংশ ও দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান –
ভারতের প্রধান ভূখণ্ডটি অক্ষাংশ ও দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে যথাক্রমে 8°4′ উত্তর থেকে 37°6′ উত্তর ও 68°07′ পূর্ব থেকে 97°25′ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment