ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।

Rahul

Home » ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।-
ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।-

ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।

ভারতের চতুঃসীমা –

ভারতের উত্তর সীমানায় অতন্দ্র প্রহরীর মতো দন্ডায়মান হিমালয় পর্বতমালা ছাড়াও নেপাল, ভুটান, চিন প্রভৃতি প্রতিবেশী দেশগুলিও অবস্থান করছে। ভারতের দক্ষিণ সীমানায় রয়েছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা, মালদ্বীপ; পশ্চিম সীমানায় রয়েছে আরব সাগর ও পাকিস্তান এবং পূর্ব সীমানায় রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশ ও মায়ানমার।

ভারতের অবস্থান –

ভারতের উপদ্বীপীয় অবস্থান –

ভারতের ভৌগোলিক অবস্থানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হল এর উপদ্বীপীয় অবস্থান। ভারতের দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর দ্বারা মূল ভারতীয় ভূখণ্ড পরিবেষ্টিত।

ভারতের সীমানাগত অবস্থান –

প্রতিবেশী দেশগুলির অবস্থানের ভিত্তিতে ভারতের উত্তরদিকে রয়েছে চিন, নেপাল ও ভুটান, দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, পূর্বদিকে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার এবং পশ্চিমদিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

অক্ষাংশ ও দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান –

ভারতের প্রধান ভূখণ্ডটি অক্ষাংশ ও দ্রাঘিমার পরিপ্রেক্ষিতে যথাক্রমে 8°4′ উত্তর থেকে 37°6′ উত্তর ও 68°07′ পূর্ব থেকে 97°25′ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চতুঃসীমা ও অবস্থান নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ