বিপিনচন্দ্র পালের আত্মচরিত সত্তর বছর এর ইতিহাস

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বছর’ থেকে আধুনিক ভারতে রাজনৈতিক জীবনের কী কী উপাদান পাওয়া যায় তা বিশ্লেষণ করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বছর’ থেকে আধুনিক ভারতে রাজনৈতিক জীবনের কী কী উপাদান পাওয়া যায় তা বিশ্লেষণ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বিপিনচন্দ্র পালের আত্মচরিত সত্তর বছর এর ইতিহাস

বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো।

ভূমিকা –

ভারতের জাতীয়তাবাদী ও চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর – এ (1858 – 1880) খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের আত্মকথা ও দেশকথা বর্ণিত হয়েছে। ফলে এটি আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গৌণ উপাদান।

উপাদানের বিভিন্ন দিক –

সত্তর বছর থেকে ইতিহাসের যে দিকগুলো জানা যায় তা হল –

  • গ্রাম ও শহরের কথা – এই গ্রন্থ থেকে বিপিনচন্দ্র পালের বংশ ও পারিবারিক ইতিহাস জানা যায়। আবার বাখরগঞ্জ, ফেঁচুগঞ্জ, শ্রীহট্ট, হবিগঞ্জ-এর মতো গ্রামের পাশাপাশি তৎকালীন কলকাতা শহরের ইতিহাসও জানা যায়।
  • সংস্কৃতি – সত্তর বছর থেকে গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ দোল-দুর্গোৎসব, যাত্রাগান ও পুরাণপাঠ, বিবাহপ্রথার কথাও জানা যায়। আবার কলকাতার তৎকালীন সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও বিধিনিষেধ, মদ্যপান, সংস্কৃতি ও মদ্যপান নিবারণী সমিতির কথাও জানা যায়।
  • ব্রাহ্মসমাজের রাজনৈতিক আদর্শ – তিনি দেখিয়েছেন, ইংরেজি-শিক্ষিত বাঙালিরা নতুন সামাজিক আদর্শের সন্ধান পেয়েছিল। তৎকালীন ব্রাহ্মসমাজও এই শিক্ষিত বাঙালিদের মধ্যে স্বাধীনতার আদর্শের সঞ্চার করেছিল।
  • ভারতসভা ও হিন্দুমেলা – সত্তর বছর থেকে আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্রসভা বা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতসভা গঠনের কথা জানা যায়। এছাড়া নবগোপাল মিত্র ও তাঁর প্রতিষ্ঠিত হিন্দুমেলা নামক জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের কথাও জানা যায়।

উপসংহার –

বিপিনচন্দ্র পালের সত্তর বছর ইতিপূর্বে রচিত আত্মজীবনীগুলি থেকে পৃথক ও স্বতন্ত্র ছিল। তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি তাঁর আত্মজীবনীতে দেশকথা তুলে ধরেছেন। তবে তাঁর এই দেশকথাতে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বছর’ থেকে আধুনিক ভারতে রাজনৈতিক জীবনের কী কী উপাদান পাওয়া যায় তা বিশ্লেষণ করো।

ভূমিকা –

ভারতের বিশিষ্ট চরমপন্থী কংগ্রেস নেতা বিপিনচন্দ্র পাল (1858 – 1932 খ্রিস্টাব্দ) -এর আত্মজীবনী সত্তর বছর থেকে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। তাঁর মতে, সত্তর বছর হল বাংলাদেশের আধুনিক ইতিহাসের সমার্থক।

বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ এর ইতিহাস

বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ এর ইতিহাস

ভারতের রাজনৈতিক জীবন – সত্তর বছর থেকে বিপিনচন্দ্রের সমকালীন 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের বাংলা তথা ভারতের রাজনৈতিক জীবনের যে প্রতিচ্ছবি পাওয়া যায় তা হল –

  • জনরাজ্য ধারণা – উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতার ছাত্রাবাসগুলির পরিচালন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। এই ছাত্রাবাসগুলি সম্পর্কে বিপিনচন্দ্র পালের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল এবং এর ভিত্তিতেই তিনি একে জনরাজ্যের সঙ্গে তুলনা করেন।
  • রঙ্গালয় ও দেশপ্রেম – উনিশ শতকের শেষার্ধে বেঙ্গল থিয়েটার ও ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা এবং নীলদর্পণ নাটকের ন্যায় স্বাদেশিক নাটকের অভিনয় বাংলাদেশে নতুন স্বদেশপ্রেমের যুগের সূচনা করে। এই রঙ্গমঞ্চের মাধ্যমে অনেকগুলি জাতীয় সংগীত বা স্বদেশপ্রেমাত্মক গান দেশময় ছড়িয়ে পড়েছিল।
  • ব্রাহ্মসমাজের রাজনৈতিক আদর্শ – তিনি দেখিয়েছেন, ইংরেজি-শিক্ষিত বাঙালিরা নতুন সামাজিক আদর্শের সন্ধান পেয়েছিল। তৎকালীন ব্রাহ্মসমাজও এই শিক্ষিত বাঙালিদের মধ্যে স্বাধীনতার আদর্শের সঞ্চার করেছিল।
  • ভারতসভা ও হিন্দুমেলা – সত্তর বছর থেকে আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্রসভা বা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতসভা গঠনের কথা জানা যায়। এছাড়া নবগোপাল মিত্র ও তাঁর প্রতিষ্ঠিত হিন্দুমেলা নামক জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের কথাও জানা যায়।

উপসংহার –

এভাবে সত্তর বছর থেকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভবের প্রাথমিক পর্যায়ের কথা জানা যায়। তবে তাঁর সত্তর বছর অসম্পূর্ণ জীবনকথা হওয়ায় জাতীয়তাবাদী আন্দোলনের কথা জানা যায় না। এটি এই গ্রন্থের একটি বিশেষ সীমাবদ্ধতা।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বছর’ থেকে আধুনিক ভারতে রাজনৈতিক জীবনের কী কী উপাদান পাওয়া যায় তা বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বিপিনচন্দ্র পালের আত্মচরিত ‘সত্তর বছর’ কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বছর’ থেকে আধুনিক ভারতে রাজনৈতিক জীবনের কী কী উপাদান পাওয়া যায় তা বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাঁহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন কি?’—বালকটি কে? সে নিজের আকাঙ্ক্ষা কীভাবে নিবৃত্ত করত?

একটি চকচকে দ্রব্য অপু দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।

‘এসব গল্প কতবার শুনিয়াছে।’ — গল্পটির পরিচয় দাও।

‘করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফুল-ফল মধুতে ভরাইয়া রাখেন।’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

‘হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল।’ – পাঠ্য গল্প অনুসারে কালবৈশাখীর পরিচয় দাও।