বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।

Rahul

Home » বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য
বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য

বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।

বহির্জাত প্রক্রিয়া – বহির্জাত প্রক্রিয়া বা Exogenetic Process শব্দটির ‘Exo’ কথার অর্থ বহির্ভাগ থেকে এবং ‘Genesis’ কথার অর্থ উৎপত্তি। অর্থাৎ Exogenetic কথাটির অর্থ বহির্ভাগ থেকে উৎপন্ন। সূর্যরশ্মি, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্রতরঙ্গ প্রভৃতির ক্রিয়াকাজের ফলে ভূমিরূপের বিবর্তন ঘটে ও ভূপৃষ্ঠে নানা ভাস্কর্যের সৃষ্টি করে, তাকে বলে বহির্জাত প্রক্রিয়া।

বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য –

  • এটি ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া।
  • জলবায়ুর উপাদান, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ, ভৌমজল, জোয়ারভাটা ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা এটি সংঘটিত হয়।
  • এটি অতি ধীরে ধীরে সংঘটিত হওয়ায় ইন্দ্রিয়গ্রাহ্য হয় না এবং ভূমিরূপ গঠনে খুব বেশি সময় লাগে।
  • এই প্রক্রিয়ায় অবক্ষেপণের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায়।
  • বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতায় সমতা এসে একটি সাধারণ তল গঠিত হয়।
  • এই প্রক্রিয়ায় আদি ভূমিরূপের পরিবর্তন ঘটে। ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয়।
  • বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য।
  • প্রধানত অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির সমতলীকরণ হয়।
  • এই প্রক্রিয়ার মাধ্যমে আদি বা প্রাথমিক ভূমিরূপের ওপর নানা ধরনের নতুন নতুন ও ছোটো ছোটো ভূমিরূপ গঠিত হয়।
  • নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ, ভৌমজল প্রভৃতির মাধ্যমে ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়, মাধ্যাকর্ষণের মাধ্যমে শিলা ও মৃত্তিকার স্খলন বা প্রবাহ এবং আবহবিকারের মাধ্যমে শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ